পাঁচটার দিকে ক্লাসশেষে স্ট্যামফোর্ড ব্রীজে খেলা দেখতে গিয়েছিলাম। আজকের ম্যাচে আমি একটু বেশি কনফিডেন্ট ছিলাম। চেলসি আগের ম্যাচে ৩-১ জিতে আসায় অনেকটা এগিয়ে ছিল। কিন্তু বিপক্ষ দল 'লিভারপুল' বলে কথা! চ্যাম্পিয়নস লীগে এদের ইতিহাস নতুন করে বলার কিছু নেই। ফ্রি কিক থেকে প্রথম গোল পায় লিভারপুল। এরপরে যখন লিভারপুল পেনাল্টি থেকে গোল করে আমার হাত পা কাঁপা শুরু করছিল। প্রথমার্ধের খেলা দেখে চেলসির খেলোয়াড়দের জুতাপেটা করতে ইচ্ছে হচ্ছিল। যাইহোক, দ্বিতীয়ার্ধে চেলসি খেলা কারে কয় দেখাই দিছে!
যদিও চেলসি প্রথম গোলটা পায় রেইনার ভুলের সৌজন্যে। তবে, ফ্রি কিক থেকে আলেক্স এর বুলেটের গতিতে যে গোলটা করেছে সেটা দেখার মতো! অসাধারণ।
একটাসময় মনে হচ্ছিল লিভারপুল আরেকটা গোল করলেই বোধহয় সেমিতে চলে যাবে। ভাগ্যিস ল্যাম্পার্ড দু দুটো গোল করেছিল। নাইলে কি শালার 'লাল'দের দমিয়ে রাখা যায়!
আজকের অন্যখেলায় বার্সা ১-১ গোলে ড্র পেয়েছে। প্রথম লেগে ৪-০ গোলে এগিয়ে থাকায় বার্সার সেমিফাইনাল অনেকটা নিশ্চিত ছিল।
খেলা শেষে এমনিতে টায়ার্ড। পর্তুগিজ বান্ধবী কয় বালাকরে দেখবো। সুন্দরীদের কথা অবাধ্য হতে নেই। তাই গেলাম উপরের কর্পোরেট রেস্টুরেন্টে। গিয়ে দেখি অভিষেক বচ্চন এক কোণায় বইসা আছে। হের লগে একখান ছবি তুললাম, অটোগ্রাফও একটা নিয়েছি মাগার সে কি লিখছে সেটা উদ্ধার করা মুশকিল!
এটা সামুয়িক পোষ্ট। আগামীকাল ম্যান ইউ/ আর্সেনাল খেলার শেষে গুছিয়ে লিখুম নে।
এখন ঘুমুতে গেলাম। কালকে আবার ক্লাস!
ছবিগুলো 'বিবিসি' থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


