আমার প্রিয় পোস্ট

জ্বলে উঠার অপেক্ষায় নিভু নিভু প্রদীপ।

ইচ্ছে জাহাজ!

১২ ই জুন, ২০০৯ ভোর ৬:২৪

শেয়ারঃ
0 0 0

আমার একটি ইচ্ছে-জাহাজ আছে,
সেখানে অনেক গল্প আছে;
গল্পগুচ্ছের মতো সে গল্পেরা শেষ হয়ে ও হয় না শেষ!
কেননা, ইচ্ছেরা এমনই হয়,

কেন যে আমার ইচ্ছে ফড়িঙের সাথে ফড়িঙিদের কোনদিন দেখা হলো না;
মধুবন্তী'কে নিয়ে আমার একটি বখাটে কবিতাও কেন যে বালুচরে ছাপা হলো না!

ইচ্ছেরা এমনই,
কেননা, ধূসর বর্ষাতীর গহীনে বিরহকাতর কোন নদী জাগে না
আমার তরে!
কেন যে আমার বুকের গহীনে অজস্র ভালবাসাকে
ধ্রুপদী মর্যাদা দিলো না সে;

কেন যে, আমার অষ্টাদশী স্বপ্নেরা প্রকাশ পেলো না কোন পুস্তকে!

আমার ইচ্ছেরা এমনই;
যতো ইচ্ছেরা হারিয়েছে আজ এই সন্ধ্যায়,
সব কি লেখা যায়?
না- সব লেখা যায় না কোনকালে!

কেননা, ইচ্ছেরা তেমনই দুপুর নিভিয়ে দিলে, যেমনি বাল্যসন্ধ্যা ঝরে!


কবিতাটি চিটি আপু'কে উৎসর্গ করতে মন চাইছে; যিনি চমৎকার সব কবিতার চরণে চরণে ঘুরে বেড়ান প্রতিনিয়ত।

[ পরীক্ষার জন্য পড়তে পড়তে মাঝে মাঝে এতো বিরক্ত হয়ে যেতাম, কবিতার চরণ মাথায় ঘুরপাক করতো; যতক্ষণ খাতায় না লিখেছি ততক্ষণ পর্যন্ত ঘুরতেই থাকে! দু এক লাইন টুকে ফেলেছিলাম। অনুরোধ: বানান ভুল থাকলে শুধরে দিন প্লিজ।]

ছবিসূত্র

 

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৯ ভোর ৬:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৩
বিবর্তনবাদী বলেছেন: পরীক্ষার সময়ই মাথায় অনেক কিছু ঘুরতে থাকে। আমি ব্লগে সবচাইতে বেশি পোস্ট করেছি মাস্টার্সের পরীক্ষা যেই মাসে চলল সেই মাসে। সারাদিন বাসায় থাকতাম। পড়ে পড়ে ক্লান্ত হয়ে তখনই একটা করে পোস্ট সাপ্লাই দিতাম।


এখন আমার ব্লগিং খায়েস যেমন মারা গেছে, তেমনি ব্লগেও তেমন একটা পাত্তা পাই না। পোস্ট দিলে কমেন্ট আসে না। নতুন নতুন ব্লগারদের ভিড়ে নিজেরে শতবর্ষী বৃদ্ধ মনে হয়। বুড়াদের মত চুপচাপ পর্যবেক্ষণ কইরাই ব্লগ পড়ি। অবাক হলাম, এই পোস্ট আসার ৬ ঘন্টায় একটাও কমেন্ট নাই।

হায়!! ইমন আমাদের জেনারেশনের ব্লগিং কি শেষ নাকি রে?
১৪ ই জুন, ২০০৯ ভোর ৬:২২

লেখক বলেছেন: তাইতো মনে হইতেছে! আমাগো বেইল নাই দোস্ত। ব্লগে বেশ কিছুদিন অনুপস্থিত ছিলাম কি হয়েছিল জানি না!:(
তুই কেমন আছিস?

২. ১৩ ই জুন, ২০০৯ সকাল ৭:৪৮
চাঙ্কু বলেছেন: আহ !!! শান্তি ।
মেলা দিন পরে তোমার কোবতে পাইলাম । তুমারে বন্যবাদ ;)
১৪ ই জুন, ২০০৯ ভোর ৬:২৩

লেখক বলেছেন: হা হা হা.....চান্কু মিয়ার খবর কিতা?
এখনো চিয়ারলিডারের খোঁজে মিঁয়াউ মিঁয়াউ করতেছো নাকি?

১৫ ই জুন, ২০০৯ সকাল ৭:০১

লেখক বলেছেন: কেমন আছো আশরাফ?
ইদানিং কি কম কথা বলার প্র্যকটিস করতেছো নাকি?

৪. ১৫ ই জুন, ২০০৯ সকাল ৯:০০
আলী আরাফাত শান্ত বলেছেন:
ইচ্ছে ছিলো অনেক কিছু
তাই নিলাম স্বপ্নের পিছু
বয়স গেলো বেড়ে
ইচ্ছেগুলোইও গেলো মরে!!
১৫ ই জুন, ২০০৯ সকাল ৯:০৪

লেখক বলেছেন: হুমম। ঠিক বলেছো শান্ত। কি খবর তুমার?

৫. ১৫ ই জুন, ২০০৯ সকাল ৯:১২
আলী আরাফাত শান্ত বলেছেন: ভালৈ!বেচে আছি
তুমার খবর ভালো তো?
আমার এমএসএন নাই তাই তোমার সাথে কথাও হয় না!
১৭ ই জুন, ২০০৯ ভোর ৬:২৯

লেখক বলেছেন: শান্ত তুমি রেগুলার খোঁজ খবর নাও দেখে খুব ভালো লাগে। আমি বেশিরভাগ সময়ই দৌড়ের উপ্রে থাকি তাই তুমার খোঁজ নেয়া হয় না:(
কেমন আছো তুমি? এমএসএন নাই ক্যান?

৬. ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
চাঙ্কু বলেছেন: চিয়ারলিডারের খুজে এখনও আছি । আফসুস :(
১৭ ই জুন, ২০০৯ ভোর ৬:২৮

লেখক বলেছেন: হা হা হা....চান্কুরা এমনই হয়। একটাতে মন ভরেনা, আরো চাই, চাই চাই আরো চাই! ;);)
চান্কু তুমার কি হবে??

১৭ ই জুন, ২০০৯ ভোর ৬:২৭

লেখক বলেছেন: নিহন কেমন আছো? তুমি এখন সুস্থ আছোতো ভাই?
ভালো থাকো। সাবধানে চলো।(চামে উপদেশ মেরে দিলাম!:))

৮. ১৬ ই জুন, ২০০৯ ভোর ৫:০৮
টুশকি বলেছেন: কবিতা পড়িনা বেশি, সামুর কবিরা তো আমার দাঁত ভাঙ্গার তালে আছে, কি সব কঠিন কঠিন শব্দ দিয়ে দেয় লাইনের ভিতরে। আপনারটা ভালো লাগসে, পড়ার সময় মজা পাইসি। "ফরিঙি" হাহাহ!!!
১৭ ই জুন, ২০০৯ ভোর ৬:২৫

লেখক বলেছেন: টুশকি আপু তোমার কি খবর?
অনেকদিন পরে দেখলাম। এখনো কেক/আইসক্রীম বানানো চলছে নাকি?
পড়ালেখার খবর কি??

৯. ১৬ ই জুন, ২০০৯ ভোর ৫:১২
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ইচ্ছের জাহাজে করেই তো স্বপ্ন গুলো ফেরি করে ফিরি।

খুব খুব ভালো লাগল কবিতা পড়ে। সাবলীল।
১৭ ই জুন, ২০০৯ ভোর ৬:২৩

লেখক বলেছেন: পড়ার জন্য বিনীত ধন্যবাদ।
ভালো থাকুন।

১০. ১৬ ই জুন, ২০০৯ দুপুর ১:১৩
কঁাকন বলেছেন: ভালো লাগলো

ভালো থাকো
১৭ ই জুন, ২০০৯ ভোর ৬:২২

লেখক বলেছেন: আরে কাঁকন আপু যে। কি খবর কেমন আছেন??
আপনার ভালো লেগেছে শুনে প্রীত হলাম। ভালো থাকুন।

১১. ১৬ ই জুন, ২০০৯ দুপুর ১:১৬
শাওন৩৫০৪ বলেছেন: সেই রকম ভালো লাগছে কবিতা....:)
১৭ ই জুন, ২০০৯ ভোর ৬:২১

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ :)
ভালো থাকুন।

১৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৪১

লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ।

১৩. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১:১৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: ইমন তোমার ব্লগে এসে আমি রীতিমত টাসকি খেলাম। এত সুন্দর কবিতা যা আবার আমাকে উৎসর্গ করেছো। এই সামুতে এসে তোমাদের এত ভালোবাসা পেয়েছি.............কখনো কখনো ভালবাসায় সুখের জল আসে অনায়াসে। আজ আমার সে রকম একটি দিন মনে হলো। আমি সত্যি আপ্লুত।

ইচ্ছেরা এমনই .............।
লিখতে থাকো। চমৎকার কবিতা হয়েছে।
শুভেচ্ছা ও ভালো থেকো।
১৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: হা হা হা....চিটি আপু আপনি তো সব চমৎকার কবিতা লিখে ফেলেন, আমি আর লিখব কি?
আপনি পড়েছেন দেখে প্রীত হলাম।
ভালো থাকুন।

১৪. ২০ শে জুন, ২০০৯ সকাল ৭:৩১
আলী আরাফাত শান্ত বলেছেন: কি অবস্থা ইমন ভাই?
শরীর মন ভালো?
২১ শে জুন, ২০০৯ সকাল ৭:০২

লেখক বলেছেন: হ ভালো। শান্ত তুমার খবর কি? কই থাকো?
তোমাকে ফোন দিসিলাম, রিসিভ করো নাই:(

১৫. ২১ শে জুন, ২০০৯ সকাল ৭:১৩
ফারহান দাউদ বলেছেন: আসেন আমরা নয়া উদ্যমে ব্লগে ঝাঁপায়া পড়ি :) (আসল কথা হইলো আমার কাজকাম নাই:))

কবিতা বেশ হইসে।

ধূসর আর বর্ষাতী কি ধুসর আর বর্ষাতি হবে কিনা আমি নিশ্চিত না, কেউ জানলে জানায়া দিয়েন, ইমন ভাইয়ের টাও ঠিক হতে পারে।
২১ শে জুন, ২০০৯ সকাল ৭:২৪

লেখক বলেছেন: তোমারে দেইখা মনে শান্তি পাইলাম। ব্লগটা কেমন জানি বোরিং হয়ে গেছে, মাঝখানে দুমাসের মতো আসা হয়নি, এরইমধ্যে অনেক কিছু হয়ে গেছে, আমি এখনো ঘটনার কিছু জানি না। তোমারে তো এমএসএন এ যতবারই নক করি রিপ্লাই পাই না।

বানানদুটো আমিও ঠিক জানি না কোনটা সঠিক।:(
দেখি কেউ কিছু বলে নাকি!
কেমন আছো?
সিলেট সফর কেমন কাটলো?

১৬. ২১ শে জুন, ২০০৯ সকাল ৭:১৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

কবিতা ভাল্লাগছে । আগেরটার চেয়ে একটু কম :)
২১ শে জুন, ২০০৯ সকাল ৭:১৮

লেখক বলেছেন: শিপন বদ্দার আগমন শুভেচ্ছার স্বাগতম। ভাই কি খুব ব্যস্ত নাকি? ইয়ে মানে বিয়ে শাদীর ব্যাপার ট্যাপার নাকি?;)

বদ্দা আমি তো কবি/লেখক কিছুই নই, তারপরও দুএক লাইন সাহস করে লিখে ফেলি আরকি।:)

১৭. ২১ শে জুন, ২০০৯ সকাল ৭:২৮
ফারহান দাউদ বলেছেন: হেহে, সিলেট সফর ব্যাপক হইসে, লাউয়াছড়াতে জোঁকের কামড় এখনো চুলকাইতাসে, এই নিয়া একখান পুস্ট ছাড়া লাগবো।:)
২১ শে জুন, ২০০৯ সকাল ৭:৩১

লেখক বলেছেন: পুস্ট দাও, আমরা পইড়া শান্তি পাই।:):)
এখনো ঘুমাও না ক্যা?

২৮ শে জুন, ২০০৯ রাত ৩:২৭

লেখক বলেছেন: আরে তারেক ভাই যে??? কি খবর আপনের? অনেকদিন কথা হয় না। কোথায় উধাও হয়ে গেলেন ভাইটু?

১৯. ৩০ শে জুন, ২০০৯ ভোর ৬:৪৮
ত্রিভুজ বলেছেন: প্রথমে ভেবেছিলাম জনপ্রিয় কোন গানের লিরিক.. পরে বুঝলাম কবিতা। দারুন লিখেছেন....
৩০ শে জুন, ২০০৯ ভোর ৬:৫১

লেখক বলেছেন: :):) পড়ার জন্য ধন্যবাদ।

৩০ শে জুন, ২০০৯ ভোর ৬:৫১

লেখক বলেছেন: কেমন আছেন?

২০. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৫৯
রাশেদ বলেছেন: আরেকটা দিয়ে দেন পোস্ট। :)
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০৪

লেখক বলেছেন: রাশেদ ভাই অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম।
আরেকটা দিলে তো একশো হয়ে যাবে, কিছু লিখতে হবে তাই আলসেমী করে দেয়া হচ্ছে না।:)
কেমন আছেন?

২১. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০৬
রাশেদ বলেছেন: এইতো ভালো আছি। আজকে একটু ফ্রি দেখে ভাব্লাম ব্লগ গুতাই। :D
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৩১

লেখক বলেছেন: আপনার হুমানোটা খুব মিস করেছিলাম, এখন অবশ্য আমি নিজেই ব্লগে আসি না।:)

০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:৩২

লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ বাপ্পি ভাই। কেমন আছেন?

২৩. ০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৬:৫৭
ফারহান দাউদ বলেছেন: আপনেও কি রিটায়ার্ড? নাকি ইজি কাজে বিজি?
০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: নারে ভাই রিটায়ার্ড করি নাই, কাজ নিয়া ব্যস্ত।:(

০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: না এখনো ঘুমাই নাই।:)
তুমি ব্রেকফাস্ট না করে ব্লগে??

০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ৯:০০

লেখক বলেছেন: নিজে কোন পোস্ট দাও না, আবার জিগায় নতুন পোস্ট কই?
তোমার ব্লগে গিয়া দেখি আগের পোস্ট সব উধাও, ব্যাপার কি?
কেমন আছো টুশকি আপু?

২৭. ০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ৯:২৭
আলী আরাফাত শান্ত বলেছেন: ইচ্ছে নিয়া আমার পছন্দের গান
শুইনো
http://www.youtube.com/watch?v=n4d3Qum42Bc
২৮. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৭:১৫
টুশকি বলেছেন: জ্বি আছি ভালো
শান্ত ভাইয়ের লিংক শুনার আগে শিরোনামহীনের ইচ্ছে ঘুড়ি শুনে নেন। ঐখানে আসল ইচ্ছার কথা বলা হইসে
২৯. ১১ ই জুলাই, ২০০৯ ভোর ৬:২০
মেহরাব শাহরিয়ার বলেছেন: দারুণ লেখা

চুপচাপ কেন ইমন ? আরেকটা কবিতা কোথায় ?
১১ ই জুলাই, ২০০৯ ভোর ৬:২৪

লেখক বলেছেন: মেহরাব খবর কি তোমার? তোমাকে তো একদম পাওয়ায় যায় না। মেসেন্জারে একদমই আসো না বোধহয়। কেমন আছো?
আমার মতো পাবলিকরা সবসময় চুপ থাকে। ভেতরে কিছু না থাকলে চুপ থাকাটায় উত্তম পন্থা।:)
কাজের ব্যস্ততার কারণে ব্লগে আসা হচ্ছে না।:(

৩০. ১১ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৪৩
নুশেরা বলেছেন: বাহ্ চমৎকার কবিতা! আর লিখছোনা কেন ইমন?
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৭

লেখক বলেছেন: কবিতা লিখতে পারিনা আপু।:(
ভালো আছো তো?

৩১. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৮
সাদা কালো এবং ধূসর বলেছেন:
ইচ্ছেরা এমনই,
কেননা, ধূসর বর্ষাতীর গহীনে বিরহকাতর কোন নদী জাগে না
আমার তরে!

আমার ইচ্ছেরা এমনই;
যতো ইচ্ছেরা হারিয়েছে আজ এই সন্ধ্যায়,
সব কি লেখা যায়?
না- সব লেখা যায় না কোনকালে!

কেননা, ইচ্ছেরা তেমনই দুপুর নিভিয়ে দিলে, যেমনি বাল্যসন্ধ্যা ঝরে!




কি দারুন!!!
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৬

লেখক বলেছেন: পুরনো পোষ্টে কমেন্ট পেলে অসম্ভব ভালো লাগে। পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। কবিতা ইদানিং লেখা হয় না!
ভালো থাকুন।

 

মোট সময় লেগেছে ১.০১৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবনের দৈর্ঘ্য নয় তীব্রতাই হচ্ছে জীবনের সবকিছু। ধুকে ধুকে বেঁচে থাকা নয়, প্রচন্ড উত্তাপে ছারখার করে দেয়ায় হচ্ছে জীবন।
খুবই সাধারন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ