আমার প্রিয় পোস্ট
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- আরেকটা একইরকম দিন: কিছু ব্যাতিত্রুমী মুভির কালেকশন - বিডি আইডল
- দুনিয়ার সুর- সুরের দুনিয়া - কিষান
- কফিহাউজে আড্ডার অনুলিখন - স্বদেশ হাসনাইন
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- রসু খাঁ, তার খুনসমূহ এবং ক্রসফায়ারচিন্তা - সুমন রহমান
- কক্সবাজারঃ সমুদ্রে নামতে না চাইলেই, বৃষ্টি এসে আপনাকে ভিজিয়ে দিবে... - মুনশিয়ানা
- ব্যাপক মেটাল ক্লাসিফিকেশন আর তদ অনুযায়ী ডাউনলোড লিংক- রোজার মধ্যে মেটালগানের বস হইয়া যান সবাই-২! - উদাসী স্বপ্ন
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ প্রসঙ্গে।। - মাশা
- নিমন্ত্রণ - লেফাফাদুরস্ত
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- মুসলিমদেরকে কোরআনের মত স্মার্ট হতে হবে - একলা একজন
- ছোটগল্প : যখন একুশ শতকের আকাশে ফুটছিলো ফসফরাস ফুল, সভ্য কুকুরটি তখন নিহত হয়েছিল - আবদুর রাজ্জাক শিপন
- কবিতা সংকলন - জ্বিনের বাদশা
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- দুঃস্বপ্নের যাত্রী (গল্প).......//ইমন - শফিউল আলম ইমন
- গল্পঃ দেয়ালের ওপাশে - মোস্তাফিজ রিপন
- আমার কবিতারা না হয় ঘুমিয়ে পড়ুক। - রাতিফ
- On Fakir Lalon Shah by Farhad Mazhar - সেলিম তাহের
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বধ্যভূমি...... - ফেরারী পথিক
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একুশের প্রথম কবিতা - লাইটহাউজ
- '৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প - ফারহান দাউদ
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
- বিহংগের বয়কট - বিহংগ
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- খিদে,অনেক খিদে - ফারহান দাউদ
- বলে দাও তবে·····সর্ম্পকটা কী ? - ভাস্কর চৌধুরী
- আমি যেভাবে ভালোবাসি - সন্ধ্যাবাতি
- নরাধমের কালজয়ী উপন্যাসঃ সে এক অমর প্রেম কাহানী - পর্ব ১ - নরাধম
- দহন - সুলতানা শিরীন সাজি
- কেউ কি ফিরিয়ে দেবে সেই শিউলিফুল ? - রাগ ইমন
- ভালোবাসা নিলাম হয়ে গেছে/বিহংগ - বিহংগ
- একটি ফুল খুনের গল্প। প্লিজ পড়ুন, হয়তোবা আপনার দুমিনিট সময় আমার জন্য দিলেন। - বিহংগ
- নিঃসঙ্গতা তোমায় ভালবাসি - বিবর্তনবাদী
- খুঁজি সেই ছেলেবেলা - কৃষ্ণকলি
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
লাইফ ইজ বিউটিফুল!
২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:৪৬
( ম্যালাদিন আগে ব্লগে মন খারাপের দুটো পোষ্ট দিয়েছিলাম। পোষ্ট দেওয়ার সাথে সবাই এসে যেভাবে কথা বলেছেন সত্যিই মন ভালো হয়ে গিয়েছিল। তো যারা আমার মন খারাপের দিন সাথে ছিলেন তাদের সাথে এখন মন ভালোর সময়টা ভাগাভাগি করতেই এই পোষ্টের অবতারণা।)
গত সোমবার পরীক্ষার রেজাল্ট পেলাম। রেজাল্টের আগেরদিন একটু নার্ভাসনেস কাজ করছিল। ওই সময়টায় কিছু ভালো লাগে না। সকাল পাঁচটার দিকে 'পাস' কিংবা 'ফেল' নিয়ে একটা মেইল আসবে সেটা ভেবে আমরা যারা পরীক্ষা দিয়েছি সবার বুকের ভিতরে দামামা বাজতে থাকে! অনেক চেষ্টা করেও এটা থেকে বের হতে পারি না।
রাত দুটোর দিকে ঘুমুতে যাবার আগে ঘড়িতে পাঁচটায় এ্যলার্ম দিয়ে রাখি। এ্যলার্ম বেজে উঠার আগেই ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে হটমেইল এ্যকাউন্ট এ লগইন করে দেখি কোন মেইল আসেনি! রিফ্রেশ করেও যখন কনফার্ম হলাম মেইল আসেনি, ভাবলাম আরো কিছুক্ষণ ঘুম দেই। ছয়টার দিকে উঠে লগইন করলাম। কাঙ্খিত মেইল দেখে চেষ্টা করেও হার্টবিট স্বাভাবিক রাখতে পারছিলাম না। অবশেষে মেইল খুলে দেখি বড়ো বড়ো অক্ষরে 'পাস' লেখা, পাশে নাম্বারটা ও লেখা থাকে। আমাদের কোর্সটা এমনই যে পাস'টাই মুখ্য একশোতে একশো পেলেও যা, পাসমার্ক পন্চাশ পেলেও একই। ইউনিভার্সিটির মতো কে কতো নাম্বার পেয়েছে সেটা নিয়ে মাথা ঘামায় না, পাসের হার এতো বেশি কম (৩০%, থেকে ৪৮% মতো) পাস করতে পেরেছে কিনা সেটাই বড় কথা!
যাইহোক, এটা লেখার মতো তেমন আহামরি কিছু না। তারপর ও কেন লিখছি সেটার কারণ তো আছেই। আমি খুবই আশাবাদী মানুষ। কোনদিন মন খারাপ ছিল না তা কিন্তু না। আশাবাদী হয়ে ও মাঝে মাঝে যে হতাশা উঁকি দিয়ে যায় সেটা অস্বীকার করি কিভাবে?
গত কিছুদিন আমার মন মেজাজ খুব ভালো। বন্ধুদের নিয়ে ঘুরাঘুরি, শপিং, রেজাল্ট সব মিলিয়ে মনটা ভীষণ ভালো। গত সেমিষ্টার শুরু হওয়ার আগে আমার অর্থনৈতিক অবস্থা এতো বাজে ছিল বলার মতো না। কিন্তু আমি বরাবরের মতো হাল ছেড়ে দেয়নি। পুরোটা সেমিস্টার আমাকে চার থেকে পাঁচদিন কাজ করতে হয়েছিল। ফুলটাইম কাজ করে ফুলটাইম পড়ালেখা করা কতটুকু কষ্টকর সেটা নিজে ভুক্তভোগি না হলে বলে বোঝানা যাবেনা। তাছাড়া বিদেশে থাকার ঝামেলা হিসেবে আরো কতো হাবিজাবি কাজ যে করতে হয় সেটার হিসেব নাই। এতোকিছুর পর ও আমি হতাশ হয় নি। 'লিটল মিস সানশাইন' ছবির শেষের দিকে দারুণ কিছু কথা বলে। পুরোপুরি মনে নেই, অনেকটা এরকম; প্রত্যেক মানুষকেই কখনো না কখনো মানসিক চাপে পুড়তে হয়, জীবনের সাথে লড়াই্য়ে টিকে থাকতে সবাইকে যুদ্ধে শামিল হতে হয়, এসবের পরে একদিন ঠিকই সে তার কাঙ্খিত লক্ষ্যে পৌছায়। তবে, মজার ব্যাপার হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়টা হচ্ছে সে সময়টাই যখন সে প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে যায়। কারণ, ওই সময়টাতেই আমরা প্রকৃতির কাছ থেকে মূল্যবান শিক্ষা লাভ করি, সবচে বেশি জীবনকে উপলব্দি করতে শিখি, বেঁচে থাকাটা যে কতো সুন্দর সেটা বুঝতে শিখি।
আমার সুপার পসিটিভ মনোভাবের জন্য আমাকে অনেকে মিষ্টার পসিটিভ বলে ডাকে! ফারহান দাউদ এর একটি পোষ্টে কমেন্ট রেখেছিলাম, জবাবে সে বলেছিল; 'আপনে মিয়া সুপার পজিটিভ, বাড়ির উঠানে বোমা পড়লেও কইবেন যাক বিনা পয়সায় পুকুর কাটা হয়া গেল।' ঠিকই বলেছে ফারহান।
আমি নিজে আশাবাদী বলেই হয়তো আশাবাদী মানুষদের খুবই পছন্দ করি। ডক্টর মুহম্মদ জাফর ইকবাল যে কারণে আমার প্রিয় ব্যক্তিত্ব। মুহম্মদ জাফর ইকবালের মতো স্বপ্ন দেখানোর মানুষের দরকার আছে। কেন? আমাদের দেশে নেতিবাচক কথাবলার মানুষের অভাব নেই, আপনি যেকোন কিছুই করতে যান; কেউ না কেউ এসে আপনাকে আটকে দিতে চাইবে। আমাকে আরেকজন মানুষ খুব স্বপ্ন দেখান। স্যার রিচার্ড ব্রানসন(ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ); যাকে আমি গুরু মানি। এই মানুষটার মধ্যে স্পেশাল কিছু আছে। ওনার লেখা বইগুলো বিভিন্নদেশে কেন এতো জনপ্রিয় সেটা নিজে পড়ে বুঝতে পেরেছি। উনাকে দেখে আমার মতো অনেকেই উৎসাহিত হয়েছে। বিশ্বাস করুন উনার লেখা 'Screw it, let's do it' বইটা পড়ে আমি এতোটাই অনুপ্রাণিত হয়েছি, আমার কাছে অসম্ভব বলে কোন কিছু মনে হয় না। আমি জীবনকে নতুন করে দেখতে শুরু করেছি। আমার এখনকার এই ভালো থাকার পেছনে এই মানুষটার অবদান সবচে বেশি(বইটাতে এমন কি আছে সেটা নিয়ে একটা পোষ্ট লেখার ইচ্ছে আছে)। ঠিক একইভাবে আমি বিশ্বাস করি ডক্টর মুহম্মদ জাফর ইকবালের লেখা পড়ে আমাদের দেশের অনেক তরুণ অনুপ্রাণিত হবে।
কোল্ডপ্লে আমার অসম্ভব প্রিয় ব্যান্ড। ওদের একটি গান আছে 'লস্ট', মাঝে মাঝে মন খারাপ হলে এই গানটি শুনে উৎসাহ খুঁজি। গানটির কথাগুলো খুবই সহজ কিন্তু জটিল, বিশ্বাস না হলে একবার শুনে দেখুন।
আমি কারো মন খারাপ দেখতে পারি না। হতাশা থেকে কাউকে উদ্বার করতে যথাসাধ্য চেষ্টা করি। ব্লগের ভাঙা চাঁদকে মনে আছে? এই ছেলেটার প্রতিটি লেখায় হাহাকার বিরাজ করতো। অনেকেই হয়তো ওর মানসিক কষ্টের কারণ বুঝতে পেরেছিলেন! আমি ওকে মেসেন্জারে এ্যড করেছিলাম, এরপর থেকে অনলাইনে দেখলে ওর সাথে কথা বলতাম। ছেলেটাকে কখনো হাসতে দেখেছি বলে মনে পড়ে না। আমি তাকে অনুরোধ করেছিলাম পড়ালেখাটা যাতে ঠিকভাবে চালিয়ে যায়। তারপর একদিন হঠাৎ করে সে ব্লগ থেকে উধাও হয়ে গেছে, অনলাইনে ও ওকে আর দেখি না।
যতটুকু বুঝতে পেরেছি ছেলেটির কথা বলার মতো কোন বন্ধু নেই।
জীবনটা অনেক ছোট। অনেকের জন্য খুবই অল্প সময়, কারো কারো জন্য একটু বেশি এই যা! Behrangi নামের একজন ইরানী লেখক বলেছিলেন; 'Death could very easily come now, but I shouldnt be the one to seek it, if I should meet it and that is inevitable, it would not matter, what matter is whether my living or dying has had any effect on the lives of others' ঠিক। বেঁচে থাকার আনন্দটা উপভোগ করুন, অন্যকেও উপভোগ করতে সাহায্য করুন, মানুষের উপকার করুন। মানুষের উপকার করার মধ্যে আনন্দ আছে। সেটা অর্থনৈতিক ও হতে পারে আবার ভালো কোন উপদেশ দিয়েও হতে পারে! আমি চেষ্টা করি যতটুকু পারি মানুষের উপকার করতে। বেশ কিছুদিন পূর্বে দেশের একটি পরিবারকে সাহায্য করতে বন্ধুদের কাছে হাত পেতেছিলাম, দুএকজন বাদে কেউ তেমন একটা এগিয়ে আসেনি। পরে আমি একা যতটুকু পেরেছি চেষ্টা করেছি ; অথচ তখন আমি নিজেই অর্থনৈতিক চাপে ছিলাম। তবে, ম্যানেজ করতে পেরেছি। সে পরিবারটিতে এখন হাসিখুশি আছে, যেটা আমাকে খুব আনন্দ দেয়। ব্লগে মনজুরুল হক ভাইকে অনেক সম্মান করি এই একটি কারণে। প্রতু, জ্বিনের বাদশা, আব্দুর রাজ্জাক শিপন ভাই, একরামুল হক শিপন যথাসাধ্য চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন। এর বাইরে অনেকে আছেন যারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্যালুট আপনাদের।
ভোর হয়নি, আজ হলো না, কাল হবে কিনা তা ও জানা নেই, পরশু ভোর ঠিকই আসবে এই আশাবাদ তুমি ভুলো না। মাহমুদুজ্জামান বাবুর একটি গানের কথা। যারা জীবনকে নিয়ে হতাশ তাদেরকে বলছি জীবনকে তুচ্ছ ভাববেন না। সামনে দেখুন, চ্যালেন্জ মোকাবেলা করুন, ভোর ঠিকই আসবে। বেঁচে থাকার মধ্যে আনন্দ আছে, সেটা উপভোগ করুন।
(লেখাটি সম্পুর্ণ নিজের অভিগ্গতা থেকে। কারো প্রতি কোন উপদেশ নয়, অনুরোধ হিসেবে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ্য থাকুন।)
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অরুন বলেছেন:
আপনার পোষ্ট আমার খুবই ভালো লেগেছে। এই পোষ্টে প্লাস।
লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকে বিনীত ধন্যবাদ। ভালো থাকুন।
হক মাহবুব বলেছেন:
প্রথমেই 'পাস'-র জন্য শুভেচ্ছা।জীবনের প্রতিটি মোড়ই আমাদের জন্য শিক্ষামূলক। এজন্য আপনার মতো লড়াই করার এবং পজিটিভ থাকার প্রয়োজন রয়েছে।
আপনার পোষ্টটির জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ। ভালো থাকুন ভাইয়া।
হাসান মাহবুব বলেছেন:
পজিটিভ মানুষদের দেখতে ভালো লাগে। ভালো লাগলো পোস্টটা পড়ে।
লেখক বলেছেন: আপনাকে পসিটিভ ধন্যবাদ। কেমন আছেন হাসান ভাই?
শাওন৩৫০৪ বলেছেন:
দারুন লেখছেন তো....ভালো, আশাবাদী মানুষ আসেপাশে থাকলেও মনে জোর পায় মানুষ....চালাইয়া যান.....
লেখক বলেছেন: ঠিক বলেছেন। আমাদের আশাবাদী হওয়া দরকার। ভালো থাকুন।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ত্রেয়া বলেছেন:
হুমম আজ ভোর না হোক কালও না হোক পরশু তো হবেই..........।।তবে পরশু পর্যন্ত আমি বেঁচে থাকবো তো!!
যদি থাকি তবে অক্ষত থাকবো তো!!
যেদিন ভোর হবে সেদিন হয়ত এই আমার আর কিছুই অবশিষ্ট থাকবে না।
তবে এই পজেটিভিটির কি মূল্য বলুন তো?
আমিও জানি একটা সময় সব ঠিক হয়ে যাবে।কিন্তু ঠিক হওয়ার পথটুকুনে আমি যে নিঃশ্বেষ হয়ে যাবো একটু একটু করে তারপর ঐ ঠিক হওয়া সময়টুকু দিয়েই বা কি করবো আমি!!
জীবনের আনন্দ উপভোগ!!ভালই তো আছি,,জীবনের আনন্দও উপভোগ করছি,,কেনই বা করবো না।
কিন্তু ভেতরের ক্ষয়ে যাওয়াটা কি তাতে একটুও কমছে??আমার কিন্তু তা মনে হয় না।
তবুও আপনার মনোভাবকে সাধুবাদ।কারণ শেষ পর্যন্ত সবাই আশা করতে ভালোবাসে।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: কিছু ব্যাপারে আমাদের কারোরই হাত নেই। মৃত্যু। যে কেউ যেকোন সময় মরে যেতে পারে। তাই বলে কি সবাই থমকে আছে? তারচেয়ে বরং যতদিন বেঁচে থাকা সেটাকে উপভোগ করাটাই কি ভালো না?
আপনার কথা ভালো লাগল।
ভালো থাকুন।
লেখক বলেছেন: আচ্ছা। সেটা তো মোটেও ভালো না। আশাবাদি হোন। আশা করি সবকিছু টপকে যাবেন। ভালো থাকুন।
লেখক বলেছেন: আপনাকেও পজিটিভ ধন্যবাদ![]()
বিবর্তনবাদী বলেছেন:
সবার উপর সত্য হল, বেচে থাকাটা দারুন ব্যাপার। তাই না দোস্ত?
লেখক বলেছেন: খাঁটি কথা দোস্ত। কেমন আছিস? খুব ব্যস্ত নাকি তুই?
আর হ্যাঁ , পাশের জন্য অভিনন্দন (ইদানিং বারবার স্বপ্নে দেখি আমি কোন না কোন কোর্স ভুলে নিই নাই , অথবা এক্সাম দিতে ভুলে গেছি , তাই পাশ করার কথা শুনলে শান্তি ভর করে
লেখক বলেছেন: হু মনে আছে।
ধন্যবাদ তোমাকে।
ইদানিং কেমন আছো দোস্ত?
লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ। ভালো থাকুন।
জেরী বলেছেন:
ভাল-মন্দ নিয়েই জীবন(যদিও নিজে তা মানি না)
লেখক বলেছেন: সেটাই। নিজে মানো না এটা আবার কেমন কথা জেরীফা?
কেমন আছো?
মেসবাহ য়াযাদ বলেছেন:
ভোর হয়নি, আজ হলো না, কাল হবে কিনা তা ও জানা নেই, পরশু ভোর ঠিকই আসবে এই আশাবাদ তুমি ভুলো না... বাবু ভাইয়ের এই গানটি আমার বেশ প্রিয়। আমিও আপনার মতো আশাবাদী মানুষ। চমৎকার লেখার জন্য থ্যাংকু
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ মেসবাহ ভাই। কেমন আছেন? অনেকদিন পরে আপনাকে ব্লগে দেখলাম।
ভালো থাকুন।
লেখক বলেছেন: সমস্যা নেই মহসিন ভাই।![]()
পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
মুক্ত বয়ান বলেছেন:
এখনো পড়ার মধ্যে আছি। কাজেই এখনো চাকরি-বাকরি বা তৎসংশ্লিষ্ট হতাশার দেখা পাই নাই। লেখাটা অসম্ভব ভাল লাগছে। সকাল সকাল এমন লেখা পড়লে দিনটা ভাল যায়।
ভাল থাকুন।
লেখক বলেছেন: বেশ ভালো। পড়ালেখার চাপেও অনেক হতাশ হয় কিন্তু, আপনাকে মুক্ত দেখে ভালো লাগল।![]()
ভালো থাকুন।
লেখক বলেছেন: রন্টি কি খবর তোমার? এখনো দেশে নাকি ?
আমার খবর ভালোই।
ভালো থেকো।
তাজা কলম বলেছেন:
ভাল লিখেছেন।
লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
"প্রত্যেক মানুষকেই কখনো না কখনো মানসিক চাপে পুড়তে হয়, জীবনের সাথে লড়াই্য়ে টিকে থাকতে সবাইকে যুদ্ধে শামিল হতে হয়, এসবের পরে একদিন ঠিকই সে তার কাঙ্খিত লক্ষ্যে পৌছায়।"
এই যুদ্ধের মাঝ দিয়ে আমরা সবাই কমবেশী যাই, আমি যাই, প্রতিদিন ।
তবু, আশাবাদী থাকি, সম্ভব , মানুষের পক্ষেই সম্ভব, সাধন করা ।
অনেক ভালো লেগেছে পোস্ট ।
ধন্যবাদ জেনো, প্রিয় ইমন ।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ শিপন ভাই।
অসম্ভবকে মানুষই জয় করতে পারে এবং পারবে!
ভালো থাকুন।
ম. রহমান বলেছেন:
অভিনন্দন পরীক্ষায় পাস করার জন্য...!!! যদি ও " Life is nothing but a continuous examination...""বেঁচে থাকার আনন্দটা উপভোগ করুন, অন্যকেও উপভোগ করতে সাহায্য করুন, মানুষের উপকার করুন। মানুষের উপকার করার মধ্যে আনন্দ আছে। সেটা অর্থনৈতিক ও হতে পারে আবার ভালো কোন উপদেশ দিয়েও হতে পারে! "
ভালো লাগলো কথাগুলো...ভালো থাকবেন...
লেখক বলেছেন: পড়ার জন্য বিনীত ধন্যবাদ। কেমন আছেন??

লেখাটা খুবই টাচিং +++++
লেখক বলেছেন: হা হা হা....আমি জানি আপনি কেমন!![]()
আপনাকে আমার আসলেই হেভি পসিটিভ মনে হয়।
ভালো থাকুন।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
লেখাটা আগেই পড়েছিলাম। এখন মন্তব্য করতে আসলাম। মন ভাল করে দেয়া লেখা থাকে কিছু। পড়ার পরে মনে হয় কিসের দুঃখ, কিসের হতাশা, গুল্লি মারি ফ্রাস্ট্রেশনের মাথায়! আপনার এই লেখাটা সেরকম!
লেখক বলেছেন: আসলেই তো কিসের দুঃখ?
আপনার ভালো লাগছে শুনে খুশি হলাম।![]()
ভালো থাকুন।
আলী আরাফাত শান্ত বলেছেন:
কেবল পড়লাম লেখাটা!এরকম লেখা পড়তে বেশি ভালো লাগে!প্রিয়মানুষ গুলোর ভাবনা নিয়ে ভাবা যায়!
আমিও আশাবাদী হতে চাই!কিন্তু নিরাশা পিছু ছাড়েনা!
লেখক বলেছেন: নিরাশাকে বিদায় দাও শান্ত। সামনের দিকে দেখো। ধৈর্য্য রাখো, দেখবে সবকিছুই সুন্দর।
দূরন্ত বলেছেন:
অভিনন্দন অভিনন্দন অভিনন্দনবহু দিনের পরিশ্রমের পর সফলতা আসলে কার না ভালো লাগে। আর তা যদি হয় বিদেশে নিজের পরিশ্রমে পড়াশোনা করার পর সাফল্য, তাহলে তো কথাই নেই।
খুব ভালো লাগলো।
লেখক বলেছেন: দুরন্ত ভাই অসংখ্য ধন্যবাদ। তবে, পড়ালেখাটা এখনো শেষ হয় নি। সো আই হ্যাভ টু কিপ আপ অল হার্ড ওয়ার্ক।![]()
![]()
কেমন আছেন?
বিলাশ বিডি বলেছেন:
চমৎকার লেখা!!আমি কয়েকদিন আগে এরকম একটি লেখা লিখেছিলাম আমাদের দেশের মানুষদের স্পিরিট নিয়ে। পড়ে দেখতে পারেনঃ
Click This Link
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। আপনার লেখা পড়েছি, বেশ ভালো লাগছে।![]()
ভালো থাকুন।
লেখক বলেছেন: ভাই এভাবে বলেন ক্যান? ছেলেটার জন্য মাঝে মাঝে মন খারাপ হয়। কেমন আছে কে জানে!
দীপান্বিতা বলেছেন:
প্রথমেই অভিনন্দন আপনাকে ...খুব ভাল লাগল .....আপনি পসিটিভ হলে, আপনার চারপাশেও একটা পসিটিভ ওয়ে তৈরি করতে পারবেন-এটা সব সময় আমার মনে হয়...চিরদিন এমনি থাকবেন।
"বেঁচে থাকার আনন্দটা উপভোগ করুন, অন্যকেও উপভোগ করতে সাহায্য করুন, মানুষের উপকার করুন। মানুষের উপকার করার মধ্যে আনন্দ আছে। সেটা অর্থনৈতিক ও হতে পারে আবার ভালো কোন উপদেশ দিয়েও হতে পারে! "----খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ কথা।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ভালো থাকুন।
লেখক বলেছেন: কি বলবো বুঝতে পারছি না। আজকে আমার মনটাও বিলা হয়ে আছে।![]()
তবে, ঠিক হয়ে যাবে শীঘ্রই।
তোমার মন ভালো হয়ে যাক।
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন:
ভাই কেমন আছেন ?আমার ফল বাহির হইছে ,পাস করছি ।
আর আপনারে ও পাসের অভিনন্দন ।
আমি ও আপনার মত আশা বাদী ।আমি লন্ডন পেপারে ছিলাম ।ওটা তো এখন বন্ধ হচ্ছে ,কী যে একটা ভয়াবহ অবস্থা ।তবে আমার আর একটা জব হইছে ।
আমি হাল ছাড়িনি ,পাগলের মত জব খুজে পাইলাম শেষ পর্যন্ত ।
ভাল থাকবেন ।
লেখক বলেছেন: খুব ভালো খবর। আশাহত হবেন না। অভিনন্দন আপনাকেও। ভালো থাকুন।
অ:ট: আপনি কি অনলাইনে আসেন না? ০৭৮৫৯০৪৪৩১০ নাম্বারে পারলে একটা কল দিয়েন। কথা হবে।
মনজুরুল হক বলেছেন:
মন খারাপ করে আবার মন ভাল করে দেওয়ার মত লেখা। একবার পড়ে হলো না, দু'দুবার পড়তে হলো! মারাত্মক কাজ করেছেন ইমন! একেবারেই ভিন্নধর্মী লেখাটা।
গ্রেট।
লাইফ ইজ বিউটিফুল নামে সারাহ ব্রাইটম্যান এর একটা অসম্ভব সুন্দর গান আছে। আমার কাছে ভিডিও সহ থাকায় আরো ভাল লাগে। My space বা U tube এ পেয়ে যাবেন।
লেখক বলেছেন: মনজুর ভাই, পড়ে কমেন্ট করেছেন দেখে বেশ খুশী হয়েছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আশা করি ভালো আছেন।
ভালো থাকুন সবসময়।
অভিনন্দন -- যে বিশ্বাস করে লাইফ ইজ বিউটিফুল --
লাইফ তার কাছে বিউটিফুল হয়ে উঠে ।
প্রিয়তে নিলাম লেখাটা ।
+++++++++
লেখক বলেছেন: পড়ার জন্য অশেষ ধন্যবাদ। কেমন আছেন?
প্রিয়তে? কৃতগ্গতা জানুন।
অন্ধ আগন্তুক বলেছেন:
আশা জাগানিয়া পোস্ট । ভালো লেগেছে। +
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ। আমি ব্যস্ত ছিলাম বিধায় জবাব দেয়া হয়নি। ভালো থাকুন।
মুভি পাগল বলেছেন:
মুভিটি না দেখলে দেখে ফেলুন। এরকম হৃদয়স্পর্শী মুভি আজকাল খুব কমই নির্মিত হয়।
হাসান মাহবুব বলেছেন:
কি খবর? অনেকদিন পরে অনলাইনে দেখলাম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















