আমার প্রিয় পোস্ট
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- আরেকটা একইরকম দিন: কিছু ব্যাতিত্রুমী মুভির কালেকশন - বিডি আইডল
- দুনিয়ার সুর- সুরের দুনিয়া - কিষান
- কফিহাউজে আড্ডার অনুলিখন - স্বদেশ হাসনাইন
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- রসু খাঁ, তার খুনসমূহ এবং ক্রসফায়ারচিন্তা - সুমন রহমান
- কক্সবাজারঃ সমুদ্রে নামতে না চাইলেই, বৃষ্টি এসে আপনাকে ভিজিয়ে দিবে... - মুনশিয়ানা
- ব্যাপক মেটাল ক্লাসিফিকেশন আর তদ অনুযায়ী ডাউনলোড লিংক- রোজার মধ্যে মেটালগানের বস হইয়া যান সবাই-২! - উদাসী স্বপ্ন
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ প্রসঙ্গে।। - মাশা
- নিমন্ত্রণ - লেফাফাদুরস্ত
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- মুসলিমদেরকে কোরআনের মত স্মার্ট হতে হবে - একলা একজন
- ছোটগল্প : যখন একুশ শতকের আকাশে ফুটছিলো ফসফরাস ফুল, সভ্য কুকুরটি তখন নিহত হয়েছিল - আবদুর রাজ্জাক শিপন
- কবিতা সংকলন - জ্বিনের বাদশা
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- দুঃস্বপ্নের যাত্রী (গল্প).......//ইমন - শফিউল আলম ইমন
- গল্পঃ দেয়ালের ওপাশে - মোস্তাফিজ রিপন
- আমার কবিতারা না হয় ঘুমিয়ে পড়ুক। - রাতিফ
- On Fakir Lalon Shah by Farhad Mazhar - সেলিম তাহের
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বধ্যভূমি...... - ফেরারী পথিক
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একুশের প্রথম কবিতা - লাইটহাউজ
- '৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প - ফারহান দাউদ
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
- বিহংগের বয়কট - বিহংগ
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- খিদে,অনেক খিদে - ফারহান দাউদ
- বলে দাও তবে·····সর্ম্পকটা কী ? - ভাস্কর চৌধুরী
- আমি যেভাবে ভালোবাসি - সন্ধ্যাবাতি
- নরাধমের কালজয়ী উপন্যাসঃ সে এক অমর প্রেম কাহানী - পর্ব ১ - নরাধম
- দহন - সুলতানা শিরীন সাজি
- কেউ কি ফিরিয়ে দেবে সেই শিউলিফুল ? - রাগ ইমন
- ভালোবাসা নিলাম হয়ে গেছে/বিহংগ - বিহংগ
- একটি ফুল খুনের গল্প। প্লিজ পড়ুন, হয়তোবা আপনার দুমিনিট সময় আমার জন্য দিলেন। - বিহংগ
- নিঃসঙ্গতা তোমায় ভালবাসি - বিবর্তনবাদী
- খুঁজি সেই ছেলেবেলা - কৃষ্ণকলি
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
মানুষ আসলেই একা!
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৩
নচিকেতার 'একলা চলতে হয়' গানটা কলেজে থাকতে খুব শুনতাম। বাবার বানানো বাড়িতে একা রাতে ব্যালকনিতে বসে কতো সময় কাটিয়েছি তার কোন হিসেব নেই, নিয়ন আলোতে বসে হিমু টাইপ ভাব নিয়ে স্লো ভলিউমে নচিকেতা শুনতাম। মাঝে মাঝে অবশ্যি মা এসে হিমুকে তাড়াতেই কিনা 'ঘুমাইতে যা' বলে ধমক দিয়ে যেতো।
একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা মানুষ পিতাই, মধ্যিখানের বাকি সময় একলা না থাকার অভিনয়'। নচিকেতার সেই গানের কথা। একলা না থাকার অভিনয় করতে গিয়ে বেশ কিছু বছর আগে সময়ের মারপ্যাচে ফেঁসে গিয়েছিলাম। হঠাৎ করে পুরনো কাহিনী মনে করে মন খারাপ করছি কেন? না ঘটনা মোটেও মন খারাপের না। ওই সময়ের পরিচিত নাম্বার থেকে আজ একটা 'ম্যাসেজ' পেলাম; 'কেমন আছিস, তোর কি একবারও ফোন দিতে ইচ্ছে করে না?' একবার ভাবলাম রিপ্লাই দিই, পরে কেন জানি ইচ্ছে হলো না। একটা সময় আমার জন্য ওর সময় ছিলো না, এখন আমার সময় নেই, ব্যস্ত মানুষ। কিন্তু পাঁচ বছর পূর্বের কাহিনী ছিল সম্পূর্ণ ভিন্ন। অন্যের জন্য নিজেকে এতো তুচ্ছ ভেবেছি এখন নিজের প্রতি মায়া হয়!
সুনীলের 'নিজের আড়ালে' কবিতাটি তখন পড়লে বোধহয় ভালো হতো;
'সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে, মানুষ দেখে না, সে খোঁজে ভ্রমর কিংবা দিগন্তের মেঘের সংসার, আবার বিরক্ত হয়, কতকাল দেখে না আকাশ, কতকাল নদী, আর রমনীর কাছে গিয়ে বারবার হয়েছে কাঙাল'
'রমনীর কাছে গিয়ে বারবার হয়েছে কাঙাল' শুধুমাত্র এই লাইনটির কারণে আমার এক বন্ধুর যে কিনা কবিতা পড়ে না, কবিতাটি খুব পছন্দ হয়! বেচারা! দুবছর আগে যে কিনা তার প্রেমিকা আরেকজনের সাথে একই ছাদের নিচে বসবাস করছে শুনে বিশ্বাসই করতো না, বলে ইম্পসিবল, তোরা মিথ্যা বলতেছিস। মমিনদের বোধহয়এমনই হয়!
মানুষ বোধহয় আসলেই একা! নাইলে এতোদিন পরে কেন সেই মানবী ফিরে আসতে চাইবে? বেশ কিছুদিন ধরে যোগাযোগ করতে চাচ্ছে, আমিই পথটা বন্ধ রেখেছি, 'নো ইউটার্ন'। আমার এমন পরিবর্তন দেখে মাঝে মাঝে নিজেই অবাক হই। পেছনের সময়গুলোতে ফিরে গেলে শুধু ওকেই দেখতে পাই! সেসব ঘুমহীন রাতে জগজিৎ সিংয়ের সব গজলই মুখস্ত হয়ে গিয়েছিলো। ড্রয়ারে এতো ফোনকার্ড ছিল, কেউ দেখলে জিগেস করতো আমি ফোনকার্ডের ব্যবসা করি কিনা! ওকে এতো বেশি ফোন করতাম দেখে বিরক্ত হতো, মাঝে মাঝে পাত্তাই দিতো না। এখন তবে কেন এই ফিরে আসা? মানুষ কি তাহলে সত্যিই একা?
জীবন কারো জন্য থেমে থাকে না। সে তার আপন গতিতে চলে যাচ্ছে। আমার সময় ও ভালো মন্দে চলে গেছে, চলে যাচ্ছে। শুধু সময়ের সাথে আমরা পরিবর্তন হচ্ছি এই যা!
ঠিক ওই সময়টাতে এক পারস্য রমনীকে চিনতাম, যাকে শুধু সুন্দরী বললে কম বলা হবে। অসম্ভব ধরণের ভালো মেয়ে ছিলো সে। এক বাঙালির মন পাবার আশায় কতো চেষ্টাই না করলো, বাংলা কোর্সে ভর্তি হয়ে টুকটাক বাংলা পর্যন্ত শিখেছিল। ইন্টারনেট ঘেঁটে বাংলা গান শুনা থেকে শুরু করে বাঙালি কালচার সব তার মুখস্থ হয়ে গিয়েছিল। এই মেয়ে একবার আমাকে বলে, 'জাস্ট মেরি মি, আই এ্যম রেডি টু গো হোয়্যারএভার ইউ টেক মি'। আমি পাত্তা দিতাম না।
এখন মাঝে মাঝে ওকে মিস করি। ভাবি একটা মেইল দিই, সে তো রিপ্লাই দিবেই! আবার চিন্তা করি সে ও যদি আমার মতো করে ভাবে 'নো ইউটার্ন'!
পেন্সিলের 'বোহমিয়ান জীবনের একটা রাত' লেখাটি পড়ে লিখতে ইচ্ছে হলো।
নচিকেতার একলা চলতে হয় এখানে শুনতে পারবেন।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মুছাব্বির বলেছেন:
একলা চলার কাহিনী তো বুঝলাম।তা যার সাথে রাতের পর রাত মোবাইলের টাকা খরচ করে কথা কইতেন সে কেন এত পর হইয়া গেল এইট কইলেন না।
লেখক বলেছেন: সেটা বুঝতে পারলেন না? ব্যাপার হইলো তখন আমার জন্য ওর সময় ছিলো না, এখন আমার সময় নেই। আর কিছু না।
লেখক বলেছেন: কই কিসের কষ্ট ভাই?
ফয়েজ ০৮ বলেছেন:
যার সাথে রাতের পর রাত মোবাইলের টাকা খরচ করে কথা কইতেন সে কেন এত পর হইয়া গেল এইট কইলেন না।
লেখক বলেছেন: সেটা বুঝতে পারলেন না? ব্যাপার হইলো তখন আমার জন্য ওর সময় ছিলো না, এখন আমার সময় নেই। আর কিছু না।
ত্রিকাল বলেছেন:
ভাই একটা কথা আজীবন মনে রাখবেন পথীবীতে আপনি সবসময় একা আপনার কাজ আপনাকে সামনে নিয়ে যাবে আর কেউ না আপনার সবচেয়ে আপন হল মা তারপর বাবা আর কেউ না।
লেখক বলেছেন: সেটাই। আপন বলতে ওরাই। ভালো থাকুন।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
সব মানুষই কি একই ছাঁচে গড়া নাকি? 'না চাহিলে যারে পাওয়া যায়' এমন মহার্ঘ জিনিষকেই তুচ্ছবোধ করা আর হয়তোবা সাধারণ বস্তুর পেছনে অবিশ্রান্ত দৌড় এবং অবশেষে ক্লান্তি?
লেখক বলেছেন: হুমম। ঠিক বলেছেন। অথচ 'চাহিলে যারে পাওয়া যায় না' তার পেছনে অনেক সময় ব্যয় করতে রাজী!
লেখক বলেছেন: আরে ভাই কেমন আছেন? এইটা তেমন কোন সমস্যাই না।![]()
বস আমার আগের পোষ্টটা দেখলে প্রীত হতাম।
সাগর ঢাকা বলেছেন:
হাজারো ব্লগ এর মাঝে কিছু লেখা পরে থমকে যেতে হয় ... পুরানো কথা মনে করায়...ভাবায়....ভালো বলেছেন.. জীবন থেমে থাকে না ....
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
সবাক বলেছেন:
ধ্যাত্তেরী!!
বালের প্রেম আর রমনী।
রমনী কখনোই প্রেয়সী হয় না।
মা এবং বোন হিসেবেই নিরাপদ।
আর প্রেয়সী হিসেবে প্রকৃতি থেকে কিছু বেছে নিন।
লেখক বলেছেন: হুমম। কি খবর সুমন ভাই?
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
বড়ো কঠোর সময়ের চাবুক। সবাইকেই মানুষ করে দেয়, কিংবা অমানুষ করে দেয়, কে-ইবা নিশ্চিত করে বলতে পারে!...
লেখক বলেছেন: চমৎকার বলেছেন তো! এ লাইনটা আগে কইলেই পারতেন, আমি পোষ্টে এ্যড করে দিতাম।
লেখক বলেছেন: ঠিক বলেছেন।
সৌম্য বলেছেন:
বিয়া করে ফেলেন।
লেখক বলেছেন: খিক খিক। সৌম্য ভাই কি যে কন না!!![]()
লেখক বলেছেন: ঠিক কথা! শান্ত যে বুঝতে পারছে এটাই বেশি![]()
জেরী বলেছেন:
একাই ভালো
লেখক বলেছেন: জেরীফা কি খবর? হ একাই ভালো।
কুয়াশায় ডাকা বলেছেন:
লিখাটা পরে অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু...... থাক ... আরেকদিন ....
লেখক বলেছেন: ইচ্ছে করলে বলে ফেলুন। অনেক সময় একজনের কথার সাথে আরেকজনের মিলে যায়।![]()
ভালো আছেন তো?
মানুষ বলেছেন:
ব্যাপার না
চিটি (হামিদা রহমান) বলেছেন:
কেমন আছো? রমজান মোবারক
লেখক বলেছেন: এইতো আপু। রোজা আসার সাথে সাথে আমার মাথা ব্যাথাও ফিরে আসছে! সকাল চারটা থেকে রাত আটটা আমাদের রোজা। সমস্যা হলো আমি সেহেরী খাইতে পারি না। ডিনার করি রাত বারোটার দিকে। সো বিশঘন্টা না খাওয়া থাকতে হয়।![]()
তারপর আপনার খবর কি?
চিটি (হামিদা রহমান) বলেছেন:
কি বলো আমি আছি ভালো। রমজানে খুব ব্যস্ত সময় কাটে। সব মিলে ভালো আছি, আলহামদুলিল্লাহ।
লেখক বলেছেন: হুমম।![]()
ভালো আছো শুনে খুশি হলাম। ভালো থাকো।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
"নো ইউ টার্ন"-- পছন্দের মতবাদ ।
"অবশেষে জেনেছি মানুষ একা, মানুষ তার চিবুকের কাছেও বড়ো একা"
আবুল হাসানের কবিতা । স্মৃতি থেকে লেখা , কথার হেরফের হতে পারে ।
লেখক বলেছেন: হুমম। আবুল হাসানের কবিতা অসাধারণ। আপনি আগে কবিতা দিতেন ভালো লাগত। হঠাৎ করে বন্ধ করে দিলেন কেন?
কেমন আছেন?
নুশেরা বলেছেন:
একাকীত্বের গান শেষে ভিন্ন কিছুর সম্ভাবনা (অগাস্ট তো চলে গেলো ইমন...
লেখক বলেছেন: হা হা হা.....নুশেরাবু তুমি ও![]()
দেশে যেতে পারলাম কই? এখন ডিসেম্বরে যাবো প্ল্যান করছি ইনশাল্লাহ। দোয়া করো।
কেমন আছো তুমি?
লেখক বলেছেন: দেখা দিয়ে যাও বলে খুশি হই। মাঝে মাঝে আমাদের দেখা দিয়ে যাবে। দেশে কবে যাচ্ছ?
ভালো আছো তো?
আলী আরাফাত শান্ত বলেছেন:
কি খবর ভাইজান?
কেমন যায় রমজান?
আছেন নি ভালো?
আমি আছি কোনরকম
সব কিছুই টলমলো!
লেখক বলেছেন: শান্ত মিয়ার খবর কি? কি করো ইদানীং? কি নিয়া এতো ব্যস্ত আমরা কি বুঝি না!!![]()
নিহন বলেছেন:
কি খবর দাদা ؟؟
লেখক বলেছেন: এইতো ভালোই। তুমি কেমন আছো নিহন? শরীর ভালো তো? পড়ালেখা নিয়ে খুব ব্যস্ত?
লেখক বলেছেন: কি আর কমু?
কেমন আছেন আপু?
সুলতানা শিরীন সাজি বলেছেন:
একা কে নয় ?
মানুষ আসলেই একা...........
কথাটা সত্যি.........আবার সত্যি না।
আজ থেকে দশবছর পরের জীবন তোমাকে বলে দেবে।
ভালো থেকো ইমন।
শুভকামনা।
লেখক বলেছেন: হুমম। মজার কথা কি জানো? শান্ত আমাকে তোমার লেখা বইটা পাঠিয়েছিলো। গতকাল কবিতাগুলো পড়ছিলাম। একটা কবিতা ছিলো 'মানুষের একা হওয়া চাঁদেরই কারণ'। চমৎকার।
তোমার কবিতা তোমাকে শুনাই
;
মানুষের মূলত: একা।
তবু এই একা হওয়াতেও সবাই এক সাথে রয়।
নিঃসঙ্গ মানুষ বারবার করে দলে মিশে যায়।
অজস্র চেনা মুখ।
অজস্র চেনা সুখ।
অজস্র অচেনা দুঃখ।
ভাবনা অতলে বাস করে একা হয়ে যাওয়া।
অর্ধেক চাঁদ এর আলো পড়েছিলো কাল
নদীর উত্তাল জলে। নিঃশ্বাসের খুব কাছেই
বসবাস করছিলো একান্ত সুখেরা।
একা হবার কথা মনেই থাকে না কারো!
চাঁদটাকে ঘিরে নানান কথোপকথন।
সুখ যেমন করে একা।
একা চাঁদ।
একা পৃথিবী/
একা ওই আকাশ।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ইমন এমন অবাক করে দাও না তোমরা..........কেমন যে লাগে।
অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য।
শান্ত কে অনেক ধন্যবাদ......
আমাকে আগে বলোনিতো!
ভালো থেকো।সবসময়।
লেখক বলেছেন: আপু তুমার বই বেরোবে অথচ আমরা সংগ্রহে রাখবো না এমন হইতে পারে? আমি শান্তকে বই পাঠাতে বলেছিলাম। সে চার-পাঁচটা পাঠিয়েছিলো।![]()
তুমিও ভালো থেকো।
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
দীর্ঘশ্বাস
লেখক বলেছেন: হুমমম। কেমন আছেন আপনি?
পেন্সিল বলেছেন:
'বাবার বানানো বাড়িতে একা রাতে ব্যালকনিতে বসে কতো সময় কাটিয়েছি তার কোন হিসেব নেই!' আংকেল কি আর্কিটেক্ট ছিলেন?এনিওয়েজ,লেখাটা সেই রকম হয়ছে...সেই রকম...
নচিকেতার বেশ কয়েকটা গান আমার পছন্দ...বিশেষত পাগলা জগাই নামে একটা গান খুবই পছন্দ...শুনেছেন? না শুনলে বলেন,সেন্ড করব...
লেখক বলেছেন: বাবা আর্কিটেক্ট নন, ব্যবসায়ী মানুষ।![]()
নচিকেতার পুরনো গানের একটা বাদ গেছে বলে মনে হয় না। এখনকার গান শুনা হয় না। পাগলা জগাই অনেক শুনেছি। অসম্ভব সুন্দর গান। নচিকেতার ভালো কালেকশন আছে আমার।![]()
পেন্সিল বলেছেন:
তাইলে আমাকে কাইন্ডলি একটু হেল্প করেন,, অনির্বান -৩ গানটা অনেকদিন ধরে খুঁজছি...শতরুপা কে নিয়ে গানটা...আছে নাকি?
লেখক বলেছেন: একটু কনফিউসনে পড়লাম; অনির্বান-৩ নাকি নীলান্জনা-৩, অনির্বান তো একটাই শুনেছি! নাকি এটা আমি শুনি নাই।![]()
আমি অনলাইনে আছি। সম্ভব হলে অনলাইনে আসেন।
দেরী না কইরা পারসী মেয়ে টারে মেইল করো -- এতো সেক্রিফাইস কোন বাংগালী মেয়ে করবো না
মন ভালো হয়ে যাক এই কামনা করি ।
আমি অবশ্য অনেক অনেক অনেক আগে বুঝেছি -- মানুষ আসলে একা ।
এটা যত তাড়াতাড়ি বোঝা যায় ততোই ভালো ।
লেখক বলেছেন: বস কেমন আছেন? ঘটনা কিন্তু বহুত আগের। এটা ঠিক খুব কম মেয়েই এতো সেক্রিফাইস করতে চাইবে! কিন্তু সমস্যা হইলো আমার না আমার বাবা-মা। কোন বিদেশীরে বিয়ে করবো শুনলে আমারে জুতাপেটা করে বাইর করে দিবে!!![]()
এনিওয়ে মা বাবা পছন্দে বিয়া করোন তো ভালো --
দোষ টা তাগো ঘাড়েই দেয়া যায় ।
লেখক বলেছেন: খিকজ।![]()
![]()
ভাঙা চাঁদ বলেছেন:
হুমম, কেমন আছেন ভাই?আমার ফিরা আসাটা কেবল আপনেই খেয়াল করছেন। আর মে বি কেউ আমারে চিনে নাই। যাই হউক, ভালো থাকবেন।
অ.ট: লেখা নিয়া কিছু বলার নাই। বুইঝা লন।
লেখক বলেছেন: হুমম। শুনো ব্লগকে এতো সিরিয়াসলি নিয়ো না। মাঝে মাঝে আসো, সবার সাথে হাই/হ্যালো কইরা যাও। তোমার লেখাগুলো আমার সত্যিই ভালো লাগতো। তুমি অনলাইনে আসো না ক্যান?
লেখক বলেছেন: হা হা...সব তো তোমরাই লিখে ফেলো![]()
লেখক বলেছেন: হা হা হা....নো ইউটার্ন' মেনে চলতেছি।
খবর কি তোমার? তোমাকে ব্লগে না দেখলে শান্তি লাগে না!![]()
লেখক বলেছেন: আরে দোস্ত তুই কই থাকস? আমি তো ভাবতেসি তুই বোধহয় বড়লোক মানুষ হয়ে গেছিস! কেমন আছিস? খুব ব্যস্ত নাকি?
একরামুল হক শামীম বলেছেন:
কি যে বলিস!! বড়লোক মানুষ আর হতে যাবো কেনো! এইতো ভালো আছি। একটু ব্যস্ত, তাছাড়া ব্লগে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না কেন জানি।
লেখক বলেছেন: আচ্ছা।
লেখক বলেছেন: শান্ত খবর কি? কি নিয়ে ব্যস্ত হয়ে গেছো?
জলপাই দেশি বলেছেন:
জনারণ্যে বাস করেও কখনো আমরা একাকীত্ব অনুভব করি। কিন্তু তারা কখনো একা নয় যারা কোন একজনকে নয় গোটা মানবজাতিকে ভালবাসে। ভালো থাকুন। ধন্যবাদ।
লেখক বলেছেন: ঠিক বলেছেন।
পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















