somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেসরকারী বিশ্ববিদ্যালয়ে তো আর ছাত্রলীগ নাই...

২৬ শে জুলাই, ২০১০ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলা থেকে পড়লাম। মৌলিক অধিকার- অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর চিকিৎসা।
আজব দুনিয়া, সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ি, শিক্ষার সাথে সরকার ফ্রি দিলো মৃত্যভয়। আমার বন্ধুর মা ছেলেকে বলেন, বাবা- তোদের তিন তলায় রেলিং আছে তো? চিন্তা করেন, সরকারী পড়ালেখায় তীব্র সিট সংকটের মাঝে কিভাবে আমরা সবাই হুড়মুড় করে ভর্তি হই। বাবা-মা'র কিছু পয়সা কম খরচ হবে, চমৎকার একটা ক্যাম্পাসে পড়াশোনা শেষ করব। আর আমাদের হাতে এরা তুলে দিচ্ছে কি?
অস্ত্র...
অবৈধ ক্ষমতা...
অসুস্থ রাজনীতি...

এগুলা কিন্তু বন্ধ হবে না। কারন, এতে তাদেরই লোকসান। সবাই দায়িত্ব ছেড়ে দিচ্ছে, আমাদের ভাগ্য তুলে দিচ্ছে ছাত্রলীগের হাতে।

আর অন্যদিকে...
বেসরকারী বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল অংশ পড়তে আসে বাধ্য হয়ে। টাকার গরম দেখাতে না। বেসরকারী বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু পড়ছে, তাকে অতিরিক্ত প্রায় ৪৩ হাজার টাকা দিতে হবে। তার বাবা হাউজ লোন নিয়ে ছেলেকে পড়াচ্ছেন। সরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে তীব্র সিট সংকট। কাউকে না কাউকে এ দূর্ভাগ্যের শিকার হতেই হবে। এ সুযোগ আবার লুফে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ; দফায় দফায় টিউশন ফি বাড়াচ্ছে এরা। সরকারের কোন হস্তক্ষেপ নাই এখানে। কারন, এখানে তাদের কোন লাভ নাই। এদের উত্তরসূরীরা তো আর বেসরকারী বিশ্ববিদ্যানয়গুলো থেকে আসবেনা। এতেও কেমন জানি তাদের ভালো লাগছিলো না, জীবনে প্রথমবারের মত শুনলাম, মৌলিক অধিকারের উপর ভ্যাট দিতে হবে। আজকে মহাখালীতে দাঙ্গা পুলিশ পিটিয়েছে আন্দোলনরত ছাত্রদের। আপনার কি ধারনা, এটা ছাত্রলীগের ভাংচুর হলে পুলিশ এখানে আসতো????
দুই বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কাজকর্ম দেখছি। কখনো পুলিশ ঠিক সময় হস্তক্ষেপ করতে আসে নাই।

আপনাদের কি মনে হয়? বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকলে এদের এ ধরনের পরিণতি হত???

দুঃখজনক হলেও সত্য, আমার মনে হয় নিজেদের নিশ্চিৎ শিক্ষার স্বার্থে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চালু করতে হবে.....

পুনশচঃ বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধ হোক, সরকার মানুষ হিসেবে আমাদের বিবেচনা করুন, আমিন...
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১০ রাত ৯:১৭
১৮টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×