আমার প্রিয় পোস্ট

সব লেখার স্বত্ব লেখকের সংরক্ষিত

গতকালের রিক্সাওয়ালা.......... আর আমার অব্যক্ত অনুভূতিগুলো

২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫০

শেয়ারঃ
0 0

যেদিন ক্লাস থাকে সেদিন আমি অফিস থেকে বাসে শাহবাগে নামি। সেখান থেকে রিক্সায় যাই ভার্সিটিতে। গতকাল পরীক্ষা ছিল তাই একটু আগেই অফিস থেকে বেরিয়ে গিয়েছিলাম, ইচ্ছা সেমিনারে বসে একটু পড়াশুনা চালানো। দুপুর গড়ানো রোদ মাথায় নিয়ে বাস থেকে শাহবাগে নেমেই দ্রুত একটা রিক্সায় চড়ে বসলাম। ভার্সিটি যাব বলতেই সে রাজী। কিন্তু রিক্সাওয়ালার দিকে তাকিয়ে আমি একটু চমকে গেলাম। রিক্সাওয়ালা সত্তুর পেরোন বৃদ্ধ , মুখে শ্বেত শুভ্র দাড়ি। একজন জোয়ান লোককে একটা বৃদ্ধ টেনে নিয়ে যাচ্ছে ভাবতেই আমার প্রচন্ড অস্বস্তি শুরু হলো। ততক্ষনে রিক্সা চলতে শুরু করেছে। উনি একটা ছোট্ট ছাতা বের করে নিজের মাথায় এক হাতে ধরে রাখলেন। ভাবছিলাম নেমে যাব কিনা। কিন্তু তাতে উনার লাভ হয় না।
আমার এক বন্ধুর পিতা কলেজের প্রিন্সিপাল ছিলেন। উনি কখনও রিক্সায় চড়তেন না। উনার কথা ছিল এটা একটা অমানবিক বাহন। হটাৎ তার কথা মনে পড়ল তখন। কিন্তু আমার মনে হয় না চড়লে রিক্সাওয়ালার কোন উপকার না হয়ে উল্টো ক্ষতিই হয়। কারন এটাই তার জীবিকা।তবু এই বৃদ্ধ মানুষটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে মানতে পারছিলাম না।

বিকাল শুরু হওয়া রোদের মধ্যে দিয়ে চলছি তখন। থেমে থেমে হেমন্তের মৃদু বাতাসে ভেসে আসছে নাম না জানা পাখিদের সুর। কিন্তু আমার ভিতর তখন অচেনা সব অক্ষম অনুভুতিগুলোর গুমরে চলা। এই দারুন পরিবেশটাও তাই আমার কাছে বিস্বাদ ঠেকতে লাগল। গন্তব্যের কিছু আগেই আমি দ্রুত নেমে গেলাম নিজের মধ্যকার অস্বস্তিটা দুর করতে।

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: তবুও মাঝে মাঝে এইসব মানতে ইচ্ছে করে না.. মন যে।

২. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৩
নিরব হাসি বলেছেন: নিজের মধ্যে এমন অস্বস্তিটাও বা আজকের দিনে কয়জন এর আছে?
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: সেটা তাদের কিন্তু কোন কাজে আসছে না...

৩. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৪
নীল-দর্পণ বলেছেন: ছোট এবং বুড়ো কারো রিক্সায় উঠলে খুব খারাপ লাগে।
২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: সত্যিই

৪. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১১
ভিন্ন চিন্তা বলেছেন: গন্তব্যের কিছু আগেই আমি দ্রুত নেমে গেলাম নিজের মধ্যকার অস্বস্তিটা দুর করতে...................

নেমে গেলেন না পারিয়ে গেলেন।?

আপনার এই লেখা টি আমার একটা প্রিয় ছোট্ট 'ছোট গল্পে'র কথা মনে করিয়ে দিলো ; শিরনাম 'রিক্সাওয়ালা'।আশা রইলো খুব শীঘ্র ব্লগ মাধ্যমে আপনা কে পড়াবো।
২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৭

লেখক বলেছেন: নিশ্চয়ই। কার লেখা?
অনেক ধন্যবাদ।

৫. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৬
আবু সালেহ বলেছেন: এই অনুভুতিটাই কয়জনের হয়....
৬. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৭
জুল ভার্ন বলেছেন: ছোট এবং বুড়ো রিক্সাওয়ালাদের রিক্সায় উঠলে খুব খারাপ লাগে সত্য। কিন্তু আমরা যদি ওদের রিক্সায় না উঠি-তাহলেতো ওদের কস্ট আরো বাড়বে। কাজেই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে-সম্ভব হলে আমরা যারযার সাধ্য মত ওদেরকে যেনো কিছু বেশী পারিশ্রমিক দেই-তাতে ওদের উপকার হবে।
২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: লেখক বলেছেন: সেটা আমিও ভাবি। তাদের জীবিকাইতো এটা। কিন্তু তবুও একটা জোয়ান ছেলেকে একটা বৃদ্ধ টেনে নিয়ে যাচ্ছে রোদ ঝড় বৃস্টি মাথায় করে... কেমন লাগে?

ধন্যবাদ। ভাল থাকবেন।

৭. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৯
লাল দরজা বলেছেন: এই অস্বস্থি আর গ্লানী নিয়েই আমাকে প্রতি দিন রিক্সা চড়তে হয়। খুব খারাপ লাগে। এমন বৃদ্ধ রিক্সাওয়ালা দেখলে আমি চোখ ফিরিয়ে নি তারাতারি। পালিয়ে যাই।

রিক্সা করে রাতে বড়ী ফেরার সময় ফুট পাথে আইল্যান্ডে খাঁচার ভেতর অচিন মানুষের সংসার দেখলে খারাপ লাগে।

এ শহরে মানুষে মানুষের তফাৎটা বড়ো বেশী কাঁটা হয়ে লাগে! :(
২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: সম অনুভূতি। অনেক ধন্যবাদ।

৮. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২২
তাসু বলেছেন: আপনার অনুভূতিকে সশ্রদ্ধ সালাম। অনুভব করলাম আপনার অনুভূতি।
২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। তবে শুধু অনুভূতি না এদের জন্য কিছু করার তাড়না অনুভূব করছি... কি করি... আমাদের সবাইকে কিছু না কিছু করতে হবে ... এদের তো সবচেয়ে বড় অপরাধ এরা ভুল ঘরে জন্ম গ্রহন করেছে....

৯. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৭
আমি পৃথিবী রচে যায় বলেছেন: হুমম কষ্ট লাগে কিন্তু তবুও তো ভালো রাস্তায় ভিক্ষা না করে উনি নিজেই উপার্জন করার চেষ্টা করছে। আমরা উনার রিকশায় না উঠলে উনার ভিক্ষা করার ছাড়া কোন উপায়ও তো থাকবে না। আর অনেক শক্তি সামর্থ্য থাকার পরও ভিক্ষা করে দেখলে আমার খুব রাগ লাগে। কেন যে এরা এমন করে!!!
২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: সত্যিই। একমত। তবুও কেমন যে লাগে......

১০. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৯
কাঙাল বলেছেন: রূঢ় বাস্তবতা
২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: একমত। পড়ার জন্য ধন্যবাদ..

১১. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৫
অন্যরকম বলেছেন: আপাতত এরকম রিক্সায় চড়া ছাড়া কিছু করারনেই!
২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০২

লেখক বলেছেন: আপাতত!!!!

১২. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৬
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন:
এদের জন্য মোটরযুক্ত সস্তা বিকল্প কোন যানের ব্যাবস্তা করা হোক... ব্যাক্তিগতভাবে বিষয়টা নিয়ে অনেকদিন থেকেই ভাবছি। এ ব্যাপারে (বিকল্প কোন যান) সবার অভিমত প্রত্যাশা করছি।
২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৯

লেখক বলেছেন: অসাধারন ভাবনা। কিন্তু কেনার খরচে পোষবেতো ওদের?

১৩. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪১
জনৈক আরাফাত বলেছেন: আপনি নেমে গিয়ে কিন্তু তার কোন উপকার হলোনা!
২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫১

লেখক বলেছেন: ভাড়াটাতো পুরাই দিয়েছি। সামান্য যে পথটা বাকি ছিল সেটা তার যেতে হয়নি। তবে এতে তার কোন উপকার হয়নি আসলে।

১৪. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৩
সিরাজ বলেছেন: কিছু করার নাই
২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: ভিন্নমত। করার নিশ্চয়ই কিছু আছে। ......

১৫. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৫
আহমেদ রাকিব বলেছেন: আপনার অনুভূতিকে শ্রদ্ধা, কিন্ত আসলে তেমন কিছু করার মনে হয় নাই।
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:০৭

লেখক বলেছেন: ভিন্নমত। করার নিশ্চয়ই কিছু আছে। ......

১৬. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:০২
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"গন্তব্যের কিছু আগেই আমি দ্রুত নেমে গেলাম নিজের মধ্যকার অস্বস্তিটা দুর করতে।"

হয়তো এর বেশী আমাদের পক্ষে করাও সম্ভব নয়।
২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: হয়তো তবে সময় একদিন বদলাবে নিশ্চয়ই।

১৭. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৪
মুকুট বলেছেন: নিষ্ঠুর বাস্তবতা :(
২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: আসলেই নিস্ঠুর ...

১৮. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৩
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: এরকম বয়োবৃদ্ধ রিক্সাওয়ালকে দেখে আমারও আপনার মতোই মনে হয়।

অথচ অন্য আরেকটি দৃশ্যের কথা ভাবুন যেখানে

বয়সে তরুণ/যুবক ঐরকম বয়োবৃদ্ধ রিক্সাওয়ালকে বলছে "এই যাবি?!"
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:৩০

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। কিছু অমানুষ আছে যারা সত্যিই খারাপ ব্যবহার করে ......

১৯. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৮
রাজীব বলেছেন: আমি সাধারনত বৃদ্ধদের রিকসায় বেশী উঠি এবং তাদেরকে কিছু বাড়তি ভাড়া দেয়ার চেস্টা করি।
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৭

লেখক বলেছেন: ভাল চেস্টা......

২০. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৪
পারভেজ বলেছেন: রুঢ় বাস্তবতা!
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০১

লেখক বলেছেন: সত্যিই বড্ড রুঢ়...

২১. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৪
চতুষ্কোণ বলেছেন: একবার রিক্সায় উঠেছি, জানতে পারলাম চালক ছেলেটি সদ্য বি.কম পাশ করেছে। আমার সেই সময়কার অনুভুতি অনেকটা এমনই হয়েছিল।
আমাদের বাস্তবতা মেনে নিয়েই চলতে হবে।
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৭

লেখক বলেছেন: কোনটা?....

২৩. ২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৩
জাকির হোসেন বিডি বলেছেন: জুল ভার্ন বলেছেন: ছোট এবং বুড়ো রিক্সাওয়ালাদের রিক্সায় উঠলে খুব খারাপ লাগে সত্য। কিন্তু আমরা যদি ওদের রিক্সায় না উঠি-তাহলেতো ওদের কস্ট আরো বাড়বে। কাজেই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে-সম্ভব হলে আমরা যারযার সাধ্য মত ওদেরকে যেনো কিছু বেশী পারিশ্রমিক দেই-তাতে ওদের উপকার হবে।

>> তাদের জন্য সামান্য উপকার করতে চাইলে এটাই সবথেকে ভাল উপায়।

রাজীব বলেছেন: আমি সাধারনত বৃদ্ধদের রিকসায় বেশী উঠি এবং তাদেরকে কিছু বাড়তি ভাড়া দেয়ার চেস্টা করি।

>> অনেকেই আছে বৃদ্ধ দেখলে রিকশাই উঠে না, কাজে লাগায় না! কষ্ট পাবে ভাবে, আবার কেউ কেউ ভাবে কাজ করতে পারবে না, টানতে পারবে না, দ্রুত যেতে পারবে না! এতে করে তারা কাজ পায় না, তাদের কে অভুক্ত থাকতে হয়! এতে করে তাদের পেটে লাথি মারা হয়!!

চতুষ্কোণ বলেছেন: একবার রিক্সায় উঠেছি, জানতে পারলাম চালক ছেলেটি সদ্য বি.কম পাশ করেছে। আমার সেই সময়কার অনুভুতি অনেকটা এমনই হয়েছিল।

>> সত্যিই বুক ফেটে যায়, কস্ট লাগে কিন্তু তেমন কিছুই করার থাকে না !
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: বিশ্লেষনের জন্য ধন্যবাদ। কি করা যায় ভাবা দরকার....

২৪. ২১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৮
মহসিন৭১ বলেছেন: করার আছে অনেক। কিন্তু যাদের করার কথা তারাতো কোটি টাকা মূল্যের এসি কারে চড়ে। এধরনের বাস্তবতা তাদের সামনে পড়ে না। সুতরাং আমরা যারা আম জনতা তারা ওই লোকগুলোর দৃষ্টি এদের দিকে ফিরানোর চেষ্টা করতে পারি।
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: খুব সত্যি কথা...খুব।

২৫. ২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০১
তাজা কলম বলেছেন:

রিক্সাওয়ালা সত্তুর পেরোন বৃদ্ধ , মুখে শ্বেত শুভ্র দাড়ি। একজন জোয়ান লোককে একটা বৃদ্ধ টেনে নিয়ে যাচ্ছে ভাবতেই আমার প্রচন্ড অস্বস্তি শুরু হলো। ততক্ষনে রিক্সা চলতে শুরু করেছে। উনি একটা ছোট্ট ছাতা বের করে নিজের মাথায় এক হাতে ধরে রাখলেন। ভাবছিলাম নেমে যাব কিনা। কিন্তু তাতে উনার লাভ হয় না।
আমার এক বন্ধুর পিতা কলেজের প্রিন্সিপাল ছিলেন। উনি কখনও রিক্সায় চড়তেন না। উনার কথা ছিল এটা একটা অমানবিক বাহন। হটাৎ তার কথা মনে পড়ল তখন। কিন্তু আমার মনে হয় না চড়লে রিক্সাওয়ালার কোন উপকার না হয়ে উল্টো ক্ষতিই হয়। কারন এটাই তার জীবিকা।তবু এই বৃদ্ধ মানুষটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে মানতে পারছিলাম না।

অভিবাদন আপনার সুন্দর মানসিকতাকে। এরূপ ঘটনা থেকে পরিত্রাণ পেতে আমাদেরকে সমাজ পরিবর্তনের কথা ভাবতে হবে।
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: ধন্যবাদ। একমত।

২৬. ২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:১২
রঙধনূ বলেছেন: এর নাম জীবন, এর নাম বাস্তবতা।
২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: সত্যিই...

 

মোট সময় লেগেছে ৪.৪৭৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আনেক কিছুই লেখার কথা ছিল। হয়নি কিছুই। আমার জানালার ওপাশের মন উদাস করা ঝড়ো হাওয়া কখন যে ঢুকে পড়েছে ঘরে,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই