আমার প্রিয় পোস্ট

সব লেখার স্বত্ব লেখকের সংরক্ষিত

আমি যেভাবে আমার কম্পিউটারকে ভাইরাস থেকে নিরাপদ রাখি.B-).. (ফ্রী এভিজি এবং ফ্রী ম্যালওয়ারবাইটস এর একটি কম্বাইন্ড প্রতিরক্ষা ব্যবস্থা)

০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৭

শেয়ারঃ
0 0


সম্প্রতি আমাদের অফিসের কম্পিউটার গুলোতে ব্যপক ভাইরাস হামলা হয়ে গেল। এর মধ্যে একটা ভাইরাস কাজ হচ্ছে ড্রাইভগুলোতে অটোরান ফাইল ক্রিয়েট করে ভাইরাস চালু করে -এটি আক্রান্ত ফোল্ডারকে হিডেন করে ফেলে সেই সংগে ফোল্ডার অপশনটা হাওয়া করে দেয়।
আক্রান্ত কম্পিউটারে পেন ড্রাইভ ঢুকালে সেটাও আ্যটাক করবে আর পেন ড্রাইভের ফোল্ডারগুলো হিডেন হয়ে যাবে.. দেখবেন ভাল কম্পিউটারে ফাইলগুলো হিডেন আকারে দেখাচ্ছে কিন্তু আক্রান্ত কম্পিউটারে আনলেই দেখবেন সব ফকফকা-- পেনড্রাইভে কিছু নাই। আক্রান্ত পেনড্রাইভটা কম্পিউটারে দেখাবে একটা ফোল্ডারের মত। ঐদিকে কম্পিউটারের ফোল্ডার অপশন সহ বেশ কয়েকটা অপশন গায়েব।
আমার কম্পিউটারেও হামলা হল। কিন্তু বহিরাগতরা ধরা পড়ে গেল আমার কম্পিউটারে দ্রুত। ম্যলওয়ারবাইট আর এভিজি র একটা যৌথ প্রযোজনায়। কিভাবে বলছি। আশাকরি কম্পিউটারে ভাইরাসের উৎপাত ঠেকাতে কাজে লাগবে আপনাদের।

কম্পিউটারে আগে নরটন ব্যবহার করতাম। কিন্তু মাথাভারী এটা অনেক কিছুই দেখতে পায়না.. কম্পিউটারে চুপিসারে অনেক অনাহুত ঢুকে পড়ে। কাজেই খেদালম একে। এভিজি ফ্রি এন্টিভাইরাসটা ইনস্টল করলাম এইখান থেকে।

এরপর এইখানে চিপি দিয়ে ডাউনলোড করলাম এবং ইনস্টল করলাম ম্যলওয়ার বাইটস। ম্যালওয়ার ঠেকাতে দারুন কার্যকারী এটা।

এভিজি তার চেনা সব অনাহুতকে ঠেকাবে। কিছু ভাইরাস/ম্যালওয়ার আছে যেটা তাকে ফাঁকি দিয়ে ঢুকে পড়বে যেমনটি ঢুকেছিল আমার কম্পিউটারে। ম্যালওয়ারবাইট দিয়ে খুঁজে বের করে ক্লীন করতে হবে এই চোরদের। খুব খেয়াল যে ম্যালওয়ারবাইট ব্যাটা কিন্তু কোন ভাইরাস বা ক্ষতিকারক কিছু ঢোকার সময় বাধা দেয়না, তাকে যখন খুঁজতে বলা হয় তখনই সে শুধু এদের খুঁজে বের করে। উপর্যুপরি কয়েকবার ফাইন্ড এন্ড ক্লীন করলে ফল ভাল পাওয়া যায়।
আমার কম্পুটারে ভয়াবহ আক্রমনের পর ম্যলওয়ারবাইট দিয়ে প্রথম স্ক্যানে ধরা পড়ল ৩২টা। এর পর মেশিন রি-স্টার্ট না করে আবার চালালাম স্ক্যান , এবার ধরা পড়ল ১৬টা এরপর ক্লীন করে আবার চালালাম -এবার ধরা পড়ল ১টা ,পরেরবার ক্লীন করার পরও সেই একটা থেকে গেল। এরপর মেশিন দিলাম রি্স্টার্ট। ওপেন হওয়ার পর চালালাম এভিজি। এভিজি ধরল ৪টা। ক্লীন করার পর আবার ম্যালওয়ারবাইট চালালাম, দেখি আর কিছু নাই সব পরিস্কার। একটা সফল কম্বাইন্ড অপরেশনে মুক্ত হল কম্পিউটার।
এখন আমার মেশিনের হাইড প্রোটেক্টেড অপারেটিং সিস্টম ফাইলস অপশনটা আনমার্কড করে রেখেছি । কোন পেন ড্রাইভ কম্পিউটারে ঢুকালে সেটা প্রথমে আড্রেস বার থেকে ওপেন করে ভিতরে হিডেন ক্ষতিকারক ফাইল আছে কিনা লক্ষ্য করি, থাকলে দ্রিম করে ডিলিট করে দিই।
অফিসের লোকাল নেটওয়ার্ক আর ইন্টারনেটের সাথে যুক্ত থেকেও আমার কম্পিউটার তাই এখন পর্যন্ত সুরক্ষিত।
পুনরায় এভিজি আর ম্যালওয়ারবাইটের ফ্রী ডাউনলোড লিংক :
এইখান থেকে এভিজি।
এইখানে চিপি দিয়ে ম্যালওয়ারবাইট

 

সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৪ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৩
সত্যাশ্রয়ী বলেছেন: আমিও একটা টেকি পোস্ট দিলাম :)
২. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৬
অপ্রয়োজন বলেছেন: আমি যেভাবে আমার কম্পিউটারকে ভাইরাস থেকে নিরাপদ রাখি

--

এ্যত্ত গ্যান্জামের মধ্যে না গিয়ে লিনাক্সে সুইচ করেছি ৫-৬ বছর আগে। ামি এ্যমনেই "আমার কম্পিউটারকে ভাইরাস থেকে নিরাপদ রাখি " ;)
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৫

লেখক বলেছেন: ভাল। তবে বাংলাদেশে অফিস নেটওয়ার্কে এখনও লিনাক্স ব্যবহার শুরু হয়নি সেইভাবে তাই...

৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১১
অপ্রয়োজন বলেছেন: লেখক বলেছেন: ভাল। তবে বাংলাদেশে অফিস নেটওয়ার্কে এখনও লিনাক্স ব্যবহার শুরু হয়নি সেইভাবে তাই...

---

ঐ মিয়া .... অফিসে বসে বসে কি করেন যে ভাইরাস ধরে? ;) ;) ;) .. হা হা হা


একটু সতর্ক থাকলে আপনের পন্থায় আর সমস্যা হবে না আশা করা যায়।



০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: পুরা লেখাটা পড়েননি। অফিসের অন্যান্য কম্পিউটার থেকে নেটওয়ার্ক আর পেনড্রাইভ দিয়ে ভাইরাসের অনুপ্রবেশ। ধাওয়া খেয়ে অত:পর প্রস্থান :)

৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৮
নাফিস ইফতেখার বলেছেন: আমার কম্বিনেশনটা হলো নড৩২ আর ম্যালওয়্যারবাইটস........অভেদ্য প্রায়! ;)
০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: আমার কম্বিনেশনটাও এখন পর্যন্ত অভেদ্য ;)... দেখা যাক কি হয়।
অসংখ্য ধন্যবাদ, আপনার টেকি পোস্টগুলো অনেক কাজে লাগে।

৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮
অমাবশ্যার চাঁদ বলেছেন: নেন একটা প্লাস নেন। কিন্তু পোস্টের সাথে ছবিগুলোর কি সম্পর্ক? /:) /:)
০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ। আমার অন্য পোস্টের ছবি ওগুলো, কিভাবে ঢুকলো ভাবছি, সরাইছি শেষ পর্যন্ত।

৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫০
যীশূ বলেছেন: সংগ্রহে রাখলাম আপাতত, বিপদে কাজে দিতে পারে।

তবে আমারও একটা প্রশ্ন আছে সেটা হলো পোস্টের সাথে শেষের ছবিগুলোর সম্পর্ক কি? নাকি আপনি মাইকেল মেহেদীর ছুটু ভাই? :)
০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: নারে ভাই সে যোগ্যতা আমার নাই। তবে আমার অন্য পোস্টের ছবি এইখানে আইল কেম্নে সেটা আমারও কথা। যাকগে সরাইছি অনেক কস্টে। অন্য পোস্ট থেকেও সরে গেল কিনা আল্লাহ মালুম। চেক করে দেখতে হবে।

ধন্যবাদ।

৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৭
শয়তান বলেছেন:
নাফিস ইফতেখার বলেছেন: আমার কম্বিনেশনটা হলো নড৩২ আর ম্যালওয়্যারবাইটস........অভেদ্য প্রায়!

--

গাম্বলার্রে দেখেন নাই । তাই এমন কথা বলতেসেন । ঐ হারামির দর্শন পাইলে হাসি লুকাইয়া কানতেন :P
০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: হুমম !! একটা পোস্ট দেননা বদমাইশটার মতিগতি নিয়ে....

৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: আমার কম্বিনেশন হইল মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালস সাথে ম্যালওয়্যারবাইটস আর ইউএসবি ডিস্ক সিকিউরিটি......:):)

এর পরও যদি ভাইরাস ধরে তাইলে আর কি করা!!!!!!
০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: :) :)

৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২০
মোঃমোজাম হক বলেছেন: তা কতদিন সুরক্ষিত থাকে সেইটাই কথা!
০৩ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: হুম তবে নতুন ব্যবস্থাও নিয়ে নেব সমস্যা হইলেই.......

০৩ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

১১. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১
একজন সৈকত বলেছেন: প্রিয়তে......
+++++
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। পন্থাটা উপকারে লাগলে ধন্য হব।

১২. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৬
গুপ্ত ঘাতক বলেছেন: কাজের পোস্ট। প্রিয়তে...
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০২

লেখক বলেছেন: ধন্যবাদ। নাফিসের কম্বিনেশনটাও ভাল। তবে কিছু ভাইরাস আছে কোন কম্বিনেশনেই কাজ হয়না।

১৩. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৭
জনি ইংলিশ বলেছেন: চিপি মানে কি?
ম্যালওয়ারবাইট ফ্রি কিভাবে পাবো ??
১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: হা হা চিপি বলতে মাউস দিয়ে ঐ জায়গায় ক্লিক করতে বলা হয়েছে.. ঐ লিংকেই ম্যলওয়ারবাইট ফ্রী পাবেন।

১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: হুম .. অফিস নেটওয়ার্কে এখনও সেভাবে চালু হয়নি দেশে

 

মোট সময় লেগেছে ২.৭৩৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আনেক কিছুই লেখার কথা ছিল। হয়নি কিছুই। আমার জানালার ওপাশের মন উদাস করা ঝড়ো হাওয়া কখন যে ঢুকে পড়েছে ঘরে,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই