রাজধানীতে দুই স্ত্রীর অত্যাচারে স্বামীর আত্মহত্যা
২৮ শে আগস্ট, ২০১০ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা, ২৭ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): দুই স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজু সর্দার (২৫) নামে এক স্বামী আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজু সর্দার ৩ বছর আগে ইসমত আরা রজনীকে বিয়ে করে। তাকে তালাক না দিয়ে ৭ মাস আগে দ্বিতীয় বিয়ে করে সে। দ্বিতীয় স্ত্রীর নাম ইমু। স্বামীর দ্বিতীয় বিয়ের পর দুই স্ত্রীর মধ্যে বনিবনা হয়নি। কয়েকদিন আগে প্রথম স্ত্রী রজনী তার ৪৫১/২, রামপুরার বাসা থেকে রাজুকে বের করে দেয়। পরে রাজু দ্বিতীয় স্ত্রী ইমুর কাছে চলে যায়। কয়েকদিন সে সেখানে অবস্থান করে। শুক্রবার সন্ধ্যায় আবারো রজনীর বাসায় ফিরে আসে রাজু। প্রথম স্ত্রীর বাসায় যাওয়ার সংবাদ পেয়ে ইমু রাজুকে মোবাইলে ফোন করে। এ সংবাদে প্রথম স্ত্রী রজনী ক্ষিপ্ত হয়ে উঠে। সে তাৎক্ষণিক ঘটনাটি জিডি করার জন্য রামপুরা থানায় যায়। বাড়িতে ফিরে রজনী দেখে রাজু তার ঘরের জালানার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন