আমি থাকি বসে
ব্যস্ততা আমার বসে থাকা
কম্পিউটার এর পানে চেয়ে।
ইচ্ছে ছিল হবো আমি যন্ত্র বাদক
গিটারটা নিব হাতে তুলে
ইচ্ছে ছিল হবো আমি বংশি বাদক
পোড়া বাঁশির মিষ্টি সুর তুলে।
ইচ্ছে গুলো হয়নি পালন, হয়নি লালন
বুকটা আমার শুন্য তাই, আছি একা বসে
ব্যস্ততা আমার বসে থাকা
কম্পিউটার এর পানে চেয়ে।
রং বেরং এর নানা রং এর মিলন মেলা
ব্যস্ততার প্রস্তুতি সকাল থেকে সন্ধ্যে বেলা
ইচ্ছে গুলো ইচ্ছে মত হয় না বলা
ব্যস্ততা আমার বসে থাকা চেয়ারটকে ঘিড়ে।
সবাই যখন ঘুমায় ঘুমে
আমি থাকি বসে
সবাই যখন এদিক ওদিক
আমার বসে থাকাই যেন একমাত্র ঠিক।
মাঝে মাঝে উঠতে হয়
প্রকৃতির ডাকে সাড়া দিতে
ইচ্ছে আছে করবো কিছু ব্যস্ত হবো আমি
বলি আমি মনে মনে ভাবি বসে বসে।
সকাল, দুপুর, সন্ধ্যা তিন বেলা একটু হাটা
সারা দিন শুধু বসে থাকা যেন ব্যস্ততায় ঠাষা
কথা বলি একটু সময়ে টেলিফোনের লাইন পেলেই খালি
ব্যস্ত আমি সর্বক্ষন এভাবে যাচ্ছে কেটে আমার দিনগুলি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

