আমার প্রিয় পোস্ট
- দূর্নীতি বন্ধের অবান্তর উপায়!!!! - এস এম বাবু
- ইস্নাইপস, ইউটিউব ডাউনলোডের উপায় - রন্টি চৌধুরী
- বাংলা ছাড়ো ----- (সিকান্দার আবু জাফর) - বিষাক্ত মানুষ
- আমি লৌহ মানব ; আমার কোন দুষখ নাই - মহাকাল
- আমার সোনার বাংলা, ক্ষমা কর আমায়। - হ্যারি সেলডন
- Angel with Flower (Beautiful Paintings) - রানা
- আনকমন, তাই শেয়ার করলাম। - বিলাল
ছন্দের খেলা...
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৪
আমি লক্ষ করে দেখেছি এই ব্লগে অনেক ব্লগাররা ছন্দে ছন্দে খুব সুন্দর সুন্দর মন্তব্য করে থাকেন, তাই ভাবলাম কেন না আমরা একটা খেলা খেলি, ছন্দের খেলা। আমি আশাবাদি আমরা সবাই এই খেলাতে অংশ নিয়ে খুব মজা করব।
খেলার নিয়ম হল নিচের প্রশ্ন গুলার উত্তর আমরা ছন্দে ছন্দে দেব,প্রতিটি প্রশ্নের উত্তর হতে হবে নিম্নে দুই লাইনের এবং কেউ কারো নকল করতে পারবনা। দুই লাইনের বেশি লেখতে চাইলে ও লেখতে পারেন।
উত্তর দেওয়ার সময় প্রশ্ন নম্বার লেখতে ভুলবেন না প্লিজ।
প্রশ্নঃ
১।আপনে কে?
২।এই ব্লগ আপনার কেমন লাগে?
৩।আপনি জীবনে কি হতে চান?
৪।আপনার দেশের নাম কি?
৫।আপনার মাতৃ ভাষা কি?
৬।আপনার প্রিয় খাদ্য কি?
৭।আপনার প্রিয় ফল কি?
৮। আপনার প্রিয় ফুল কি?
৯।আপনার প্রিয় রং কি?
১০।আপনার প্রিয় খেলা কি?
১১। আপনার প্রিয় ছবি কি?
১২। আপনার প্রিয় গান কি?
১৩। আপনার প্রিয় নায়ক কে?
১৪। আপনার প্রিয় নায়ীকা কে?
১৫। আপনার প্রিয় ব্যাক্তিত্ব কে?
১৬।ভালবাসা সম্পর্কে আপনার মন্তব্য কি?
১৭।আপনার স্বপ্ন কি?
১৮।আপনার সম্পর্কে অন্যরা কি মনে করে?
১৯।আপনে কি রাজনিতি করেন?
২০।আপনার দেশ আপনার কাছে কেমন লাগে?
উত্তর দেওয়ার সময় প্রশ্ন নম্বার লেখতে ভুলবেন না প্লিজ।
ধন্যবাদ।
ভূল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছন্দের খেলা ;
লেখক বলেছেন: বন্ধুত্ব চেয়েছেন বন্ধুত্ব পাবেন,
ছন্দের খেলা খেলতে নাহি ভূলিবেন।
মিয়াভাই সিলটী বলেছেন:
সুন্দর আমার জন্মভূমি,অমর তাহার ভালবাসা,সবার চাইতে মধুর আমার মাতৃভূমির বাংলা ভাষা।
মিয়াভাই সিলটী বলেছেন:
মাছে-ভাতে বাঙ্গালি অনেকেই বলেন ভাই,তাই ভাত-মাছ ই প্রিয় খাদ্য,পাবদা একটু বেশি খাই।
মাহি ইমতিয়াজ বলেছেন:
অনেক দেশের অনেক ফল
অনেকখানে পাওয়া যায়।
আমার সখের কাঁঠাল ফল
চাইলেই তুমি পাবে কোথায়?
লেখক বলেছেন: তোমার সখের কাঁঠাল ফল পেতে হলে এস আমার বাড়ি,
যত ইচ্ছা ততো খাওয়াব,যাওয়ার সময় ভরে দেব গাড়ি।
মাহি ইমতিয়াজ বলেছেন:
৮ নং : মোর প্রিয় শাপলা ফুলখালে-বিলে ভাসে
জাতীয় ফুলের মহিমায়
নামটি তার উঠে আসে।।
লেখক বলেছেন: আসেন ভাই সবাই মিলে খেলি,
আপনে পারবেন আমি বলি।
বিলাল বলেছেন:
১৯নংরাজনীতি হলো
সাহস নিয়ে বাঘের পিঠে চড়া,
পইড়া গেলে খবর আছে,
সারা জীবন ধরা।
গরীবের নাম ভাংগাইয়া,
স্বর্নপ্রাসাদ গড়া,
মতের অমিল হইলে তারে
গুল্লি দিয়ে মারা।
সে রাজনীতিরে সালাম জানাই
দূরে দূরে থাকি,
রাজনীতি হলো রাজার রে ভাই
মোদের জন্য ফাঁকি।
লেখক বলেছেন: বিলাল বলেছেন: ১৯নং
সে রাজনীতিরে সালাম জানা
আমিও আপনার সাথে একমত ভাই।
লেখক বলেছেন: আপনার আগ্রহ দেখে লাইন দিলাম বাড়াই,
এখন থেকে উর্দে লাইনের কোন সীমা নাই।
মাহি ইমতিয়াজ বলেছেন:
১০ নং : মাইনুল আর বিলাল ভাইকেস্বাগত জানাই।
ক্রিকেট আমার বড়ই প্রিয়
জেনে নিন সবাই।।
বিলাল বলেছেন:
১৮ নংব্লগে আছি অনেক দিন
চুপি চুপি আসি,
আপনাগো লিখা পইড়া
বছর কাটাইছি।
বলতে পারেন নতুন আমি,
বন্ধু হবার চাই,
সাহস করে বলতে পারিনা,
গুন যে আমার নাই।
গতকালই মুক্তি দিলো
প্রথম পাতায় লিখতে,
এইখানে আসছি আমি,
নানান কিছু শিখতে।
মাহি ইমতিয়াজ বলেছেন:
১২ নং : আমার দেশের পাখিকুল
যে সুর সৃজেছে কল-কাকলীতে,
সে সুর মোরে করে শিহরিত
ঘুরে ফিরে মোর সকল ধমনীতে।।
পলাশমিঞা বলেছেন:
প্রশ্নঃ১।আপনে কে? আমি পাষাণ।
২।এই ব্লগ আপনার কেমন লাগে? মন্দর ভালা।
৩।আপনি জীবনে কি হতে চান? কাব্যসাধক।
৪।আপনার দেশের নাম কি? সোনার বাংলা।
৫।আপনার মাতৃ ভাষা কি? বাংলা।
৬।আপনার প্রিয় খাদ্য কি? ভাত মাছ।
৭।আপনার প্রিয় ফল কি? আম কাঠাল।
৮। আপনার প্রিয় ফুল কি? পলাশ।
৯।আপনার প্রিয় রং কি? লাল।
১০।আপনার প্রিয় খেলা কি? এক্কা দোক্কা।
১১। আপনার প্রিয় ছবি কি? ওরা ১১ জন।
১২। আপনার প্রিয় গান কি? জাতিয় সংগীত।
১৩। আপনার প্রিয় নায়ক কে? দুঃখিত আমি ছায়াছবি তেমন দেখিনা।
১৪। আপনার প্রিয় নায়ীকা কে? দুঃখিত আমি ছায়াছবি তেমন দেখিনা।
১৫। আপনার প্রিয় ব্যাক্তিত্ব কে? মোহাম্মাদ (সঃ)
১৬।ভালবাসা সম্পর্কে আপনার মন্তব্য কি? ভালবাসা থেকে জীবন জন্ম নেয়।
১৭।আপনার স্বপ্ন কি? দেশবাসির আপন হই।
১৮।আপনার সম্পর্কে অন্যরা কি মনে করে? পাগল।
১৯।আপনে কি রাজনিতি করেন? দুঃখিত গরিবের জীবন নিয়ে আমি খেলা করিন।
২০।আপনার দেশ আপনার কাছে কেমন লাগে? সবুজ বেহেস্ত, আমার সুখের গন্তভ্য।
বংলা আমার জন্মভূমি, বাংলা আমার আশা।
বাংলায় জন্ম নিয়ে আমি ধন্য হয়েছি সহসা।
বিলাল বলেছেন:
১৫নংমুজিব, গান্ধি, মার্টিন লুথার
তেরেসা, রবি,হেলেন কিলার,
নজরুল,কীটস,সেক্সপীয়ার-
আরো আছে ভাইরে,
বলতে পারেন, বিশ্বনবী প্রিয়তে কেন নাইরে?
নবীতো ভাই অনেক বড়,
তুলনা নাহি হয়,
তাঁর তুলনা নেই দুনিয়ায়,
নেই জগতময়।
তেমনি মায়ের কথা
বলতে নাহি চাই,
দোষ ত্রুটি নিজ গুনে
ক্ষমা দিবেন ভাই।
মিয়াভাই সিলটী বলেছেন:
১০।ক্রিকেট খেলাতে আমি দুর্বল,তাই প্রিয় খেলা আমার ফুটবল। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
বিলাল বলেছেন:
১৩ নংডেনজেল ওয়াশিংটন,
নিকোলাস ,টম
বাংলার রাজ্জাক,
চির সুন্দরম।
একশানে ব্রুসনেন,
কমেডিতে ক্যারি,
বাংলার জসীম রেও
ভুলতে না হি পারি।
মাহি ইমতিয়াজ বলেছেন:
১৩ নং : মঞ্চ সাজিয়ে এ বাংলার
সবুজ-শ্যামল ধু ধু প্রান্তরে
মোর মহানায়ক এদেশের চাষা
করে শ্রেষ্ঠতম অভিনয় সৃজনের তরে।।
বিলাল বলেছেন:
১২ নংসোনার বাংলা প্রিয় গান
বলতে কী আর হয়,
বাংলা ভাটিয়ালি, বাউল,
মন করেছে জয়।
রবীর গান বুকের ভিতর
রিনরিনিয়ে বাজে,
সুরের ভিতর হারিয়ে যাই,
সকাল ,সন্ধ্যা, সাজে।
গানই আমার ভূবন বাইরে,
গানই আমার সুখ,
গানের মাঝেই খুঁজে ফিরি,
বাংলা মায়ের মুখ।
মাহি ইমতিয়াজ বলেছেন:
পলাশ ভাই, চলবেনা এসব ফাঁকিবাজি আর,আমরা কোরবো এক-দুই, আপনি মারবেন ছক্কা-চার।
এক জবাবে সব উত্তর খেলার কোডে নেই।
আপনার বিরুদ্ধে আম্পায়ারকে অভিযোগ দিয়ে দেই?
পলাশমিঞা বলেছেন:
হায় হায় কয় কি?
পলাশমিঞা বলেছেন:
হে আমার ভাই বন্ধুরা, আপনারা ছন্দে ছন্দে খেলে নন্দিত হচ্ছে দেখে আমি সত্যিই প্রাণবন্ত হচ্ছি।
বিলাল বলেছেন:
১১নংফরেস্ট গাম্প, কাস্ট এওয়ে,
দীপু নাম্বার টু হয়ে,
বিউটিফুল মাইন্ড,হঠাত বৃষ্টি,
টাইটানিকও প্রিয় ছবি, কী সুন্দর সৃষ্টি।
আরো আছে অনেক ছবি,
হৃদয় ছূয়ে যায়,
বলতে আমার কষ্ট হচ্ছে
ছন্দের ভাষায়।
মাহি ইমতিয়াজ বলেছেন:
১৪ নং : মোর জীবনসঙ্গিনী প্রিয়তম নায়িকাআমার বিচারে।
তার ভূমিকা মোর জীবনে সতত শান্তি
অঝোর ধারায় সঞ্চারে।।
পলাশমিঞা বলেছেন:
ওরা এগারজনের কথা স্মরণ হলে মন ৭১ রে ফিরে যায়।
আরিফুর রহমান বলেছেন:
১ নম্বর:তিন কবিয়ালের লড়াই দেখে দারুন মজা পাই
দীনহীন ব্লগাসক্ত আমি আরিফুর রহমান, ভাই।
আরিফুর রহমান বলেছেন:
২ নম্বর:১ নম্বরেই বলেছি ব্লগে আমি আসক্ত দারুন
কানটা যাবে কাটা, বউ আসছে নিয়ে নরুণ
বিলাল বলেছেন:
১০ নংগলফের মজা আমি
আগে বুঝি নাই,
দাবা নিয়েই পইড়াছিলাম
সারা জীবন টাই।
ক্রিকেটের ভক্ত আমি
সারাপোভার টেনিস
ছোট্টকালের মার্বেল
ডুব সাঁতার এক জিনিস।
খেলাধূলা বাদ দিয়া
জীবন কেমনে রাংগাই
অন্তর্জালে মায়া গড়ি,
সকাল,সন্ধ্যা ব্লগাই।
মাহি ইমতিয়াজ বলেছেন:
১৫ নং : অন্য কাউকে প্রিয় ব্যক্তি বলতেমন দেয় না যে সায়।
আমিই আমার প্রিয়তম ব্যক্তিত্ব,
আপনারা হাসলে কি আসে যায়।।
বিলাল বলেছেন:
৯ নংরং দেখি প্রজাপতিতে,
রং দেখি আকাশে,
রং দেখি দূর্বাঘাসে,
রং দেখি পলাশে।
সব রং প্রিয় রং ,
প্রকৃতিরই দান,
কিন্তু ভাই অন্ধ যারা,
কেমন তাদের প্রান!
সবই তাদের এক রংগা,
ভাবতে কেমন লাগে,
রংএর কথা ভাবতে গেলেই,
দুঃখ তাই জাগে।
বিলাল বলেছেন:
৮ নংশাপলা, শালুক আর শশার কুঁড়ি,
বকুল আর মহুয়ার ধানের ফুলঝুরি।
গোলাপের গন্ধ আর ভোগেনের রুপ
বাংলার ফুলগুলো কী অপরুপ।
এতো ফুল দেখে ভাই,
মনকে ফুল করি,
ফুলের সুবাসে
দেশ মোদের গড়ি।
মিয়াভাই সিলটী বলেছেন:
১৫।আমাদের নবী মোহাম্মাদ (সাঃ) এর তুলনা আমি কারো সাথে করি না।গান্ধি,রবি ঠাকুর, আর কাজী নজরুল ওরা আমার প্রিয় ব্যাক্তিত্বের বাইরে না।
মাহি ইমতিয়াজ বলেছেন:
১৬ নং : আরিফ ভাইকে এ আসরে স্বাগত জানাই,
পলাশ ভাইয়ের ফাঁকিবাজির বিচার যেনো পাই।
স্বার্থজালে ঘেরা এ জগত সংসারে
ভালোবাসা এক মায়া-মরিচীকা আমার বিচারে।।
লেখক বলেছেন: আমরা সবাই মিলে পলাশ ভাইকে ধরব,
ফাঁকিবাজির বিচার আমরা করব।
মিয়াভাই সিলটী বলেছেন:
২০।আপনার দেশ আপনার কাছে কেমন লাগে?আমার দেশ আমার গর্ব,আমার অহংকার,
এই পৃথিবিতে নাই তুলনা তাহার।
মাহি ইমতিয়াজ বলেছেন:
১৭ নং : একটি স্বপন লালন করি
হৃদয়ের অন্তঃস্থলে,
আমার মরণ হয় যেনো গো
আপনজনের কোলে।।
বিলাল বলেছেন:
৬ নংক্ষুধাতুর শিশু চায়না স্বরাজ,
চায় দুটো ভাত ,একটু নুন,
বেলা বয়ে যায় খায়নিকো বাছা,
কচি পেটে তার জ্বলে আগুন।
সেই কবে নজরুল
বলেছিলেন সে কথা,
ভুখানাংগা মানুষের
শুনেনি কেউ বারতা।
ধনীদের কত খাবার,
কত তার অভিরুচি,
গরীবের পান্তাকে
কালচারে গড়েছি।
তোমাদের ধনীদের
উচ্ছিস্টে বাঁচছি,
একটি রুটির লাগি
ফুটপাতে কাঁদছি।
বিলাল বলেছেন:
৫ নংক, খ , অ, আ,
আমার প্রিয় ভাষা,
এই ভাষাতেই কান্না
এই ভাষাতেই হাসা ।
এই ভাষাতেই স্বপ্ন দেখা,
এই ভাষাতেই আশা
এই ভাষাতেই বেড়ে ওঠা,
এই ভাষাতেই ভালোবাসা।
মাহি ইমতিয়াজ বলেছেন:
১৮ নং : হাউ ডু আই নো
হোয়াট পিপল থিংক আবাউট মি?
বাট আ'য়াম শিওর
অনেকের চেয়ে শ্রেয়তর আমি।।
মিয়াভাই সিলটী বলেছেন:
১৯।আপনে কি রাজনিতি করেন? বর্তমান রাজনিতিতে রয়েছে শুধু ভন্ডামি,
তাই এইসব থেকে নিজেকে দূরে রাখি আমি।
বিলাল বলেছেন:
৩ নংকোট-করলাম-
যেদিন তুমি এসেছেলে ভবে,
কেঁদেছিলে তুমি ,হেসেছিলো সবে,
এমন জীবন তুমি করিবে গঠন,
মরনে হাসিবে, তুমি কাঁদিবে ভূবন।
বিলাল বলেছেন:
২ নংরংয়ের মিলন,
বর্ণের মিলন,
স্বাধীনতার অপার মিলন।
ভালোবাসার সন্চরন,
নানান কথার গুন্জরন,
সুখ-দুখের সন্চালন।
এইখানে, ওইখানে,
আপন মনে সবখানে,
মনের টানে, প্রানের টানে
আসছি আমি এই ব্লগে,
বলবো আমি ,শুনবো আমি,
সুখ -দুঃখের অনুরাগে।
মাঝে মাঝে যুদ্ধ যুদ্ধ,
টীমে টীমে গালাগালি
যাকনা চলে এসব কিছু,
শুধু থাকুক ফুলকলি।
তাই যদি হয় এই ব্লগ
হবে হৃদয় খাতা,
জীবনের সুখ-দুঃখ নিয়ে
রাংগাবো এই পাতা।
মাহি ইমতিয়াজ বলেছেন:
১৯ নং : এদেশে রাজনীতির কথা ভাবলেই আমিবিবমিষায় ভুগি।
রাজনীতিবিদদের লাগি মুমূর্ষ দশায় আজি
দেশমাতৃকা অভাগী।।
মিয়াভাই সিলটী বলেছেন:
১৮।আপনার সম্পর্কে অন্যরা কি মনে করে?আমার সম্পর্কে অন্যরা কি মনে করে,
কেউ আমাকে রঙ্গিলা বলে,কেউ বলে রসিলা,
আমি নাকি দেখতে কালো হলেও মানুষ মোটামুটি ভালা।
মিয়াভাই সিলটী বলেছেন:
এই খেলাতে অংশ গ্রহনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ভাই রিক্ত আমি,সাধ থাকিলে ও সাধ্য নাই,
তার পরও বলেন কি ধরণের পুরুষ্কার চাই?
মিয়াভাই সিলটী বলেছেন:
এই খেলাতে অংশ গ্রহনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
মিয়াভাই সিলটী বলেছেন:
ভালবাসায় আছে মধুর মিলন, আছে বিচ্ছেদ যাতনা.আমার কাছে ভালবাসা ভালোই লাগে মন্দ না।
মাহি ইমতিয়াজ বলেছেন:
২০ নং : আমার দেশ, আমার গর্ব,আমার অহংকার।
এদেশকে যে ভালোবাসে,-
সালাম, নমস্কার।।
মাহি ইমতিয়াজ বলেছেন:
এর আয়োজনকারী মিয়াভাই, অংশগ্রহনকারী বিলাল, মাইনুল, পলাশ ও আরিফ ভাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি এ আসর থেকে। খোদা হাফেয।
বিলাল বলেছেন:
আবার আসর বসালে খবর দিবেন।
লেখক বলেছেন: অবশ্যই,আপনাকে খবর দেব ভাই,
আপনাকে পেয়ে খুব খুশী হয়েছি ভাই।
আপনাকে আন্তরীক অভিনন্দন ও শুভেচ্ছা জানই।
মিয়াভাই সিলটী বলেছেন:
১২। আপনার প্রিয় গান কি?আমার দেশের জাতিয় সঙ্গীত এর চেয়ে প্রিয় কিছু নাই,
আমি সব ধরনের গান ই শু্নি যখন যা পাই,
মিয়াভাই সিলটী বলেছেন:
১১। আপনার প্রিয় ছবি কি?আমার প্রিয় ছবি,ভাত দে আর গোলাপিএখন ট্রেনে,
ছোট বেলা দেখেছিলাম,এখনো আছে মনে।
মিয়াভাই সিলটী বলেছেন:
১৩। আপনার প্রিয় নায়ক কে? বাংলার রজ্জাক আর বলিউডের দিলিপ কুমার,
আরও রয়েছেন অনেক নবীন,প্রবীণ প্রিয় নায়ক আমার।
মিয়াভাই সিলটী বলেছেন:
১৪। আপনার প্রিয় নায়ীকা কে?বাংলার সাবানা আর বলিউডের বিজয়ন্তি মালা,
কবরি, ববিতা ওদেরকে ও লাগে ভালা।
মিয়াভাই সিলটী বলেছেন:
দুনিয়ার সুখের কাংগাল আমি না, চাই আখেরাতের মঙ্গল,ঈমানের সাথে যেন মরতে পারি,এটাই এক মাত্র সম্বল।
মিয়াভাই সিলটী বলেছেন:
এই খেলায় অংশগ্রহনকারী বিলাল, মাইনুল, পলাশ ও আরিফ ভাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ ।সবাই ভালো থাকুন,সুন্দর থাকুন।
নিজের দেশ ও জাতির জন্য দোয়া করুন।
নেমেসিস বলেছেন:
এইটা কি জাতীয় ব্লগ পোস্ট ??? কেউ আমারে একটু বলবেন কি ??
মিয়াভাই সিলটী বলেছেন:
নেমেসিস ভাই,আপনে জ্ঞানী মানুষ আর আমার বিশ্বাস এইটা কি জাতীয় পোস্ট আপনার বুঝার ও বাকি না।তার পরও আপনে জানতে চাইছেন যখন বলি,এইটা একটা খেলার পোষ্ট,এখানে ছন্দে ছন্দে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হইতেছে আর কিছু না।ধন্যবাদ।
বাচাল লোক বলেছেন:
মিয়া ভাই, খুব সুন্দর আয়োজন !
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমি আরেকটা আয়োজন করতে যাচ্ছি দেশের কবিতা দিয়ে,পার্টিসিপেট করবেন অনুরোধ রইল।
লেখক বলেছেন: সত্যি,সত্যিই খাইছে,
ছন্দের ভুতে নাগাল ফাইছে।
ধন্যবাদ বাফড়া ভাই।



















আমি সাধারণ এক ব্লগার, মাহি।
আপনাদের অসাধারণ বন্ধুত্ব চাহি।।