somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগ ও পুলিশ ভাইদের প্রতি সহানুভূতি প্রদর্শন করুন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারা অনেক অসুস্থ। তাদের এই অসুস্থতার মাত্রা অনেক বেড়ে গেছে। অনেক দিন ধরেই রোগের উপসর্গগুলো দেখা যাচ্ছিলো। কিন্তু মায়ের যথেষ্ট যত্ন না পাওয়ায় অযত্ন অবহেলা এবং তার বদলে রোগ বৃদ্ধিতে মা, মামা, চাচা, খালু এদের চুরান্ত সহযোগিতায় রোগটি এখন মহামারী আকার ধারন করেছে। এই রোগের উত্তরোত্তর বৃদ্ধি কামনায় মা জননী রুদ্ধদ্বার দোয়া ও মুনাজাত করেছেন বলে নির্ভর যোগ্য সূত্র সর্বত্র এই খবর ছড়িয়ে দিয়েছে। গণ মাধ্যম থেকে আরো জানা গেছে বাংলাদেশের প্রধান প্রধান প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া তাদের এই অসুস্থতার খবর ফলাও করে লাল হরফে প্রকাশ করেই যাচ্ছে। তবে মিডিয়া ছাত্রলীগের এই খবর প্রকাশে বাপক নিরপেক্ষতার প্রমাণ দিয়েছে। এর ফলে জনগনের মনে অত্যান্ত চমৎকার ভাবে এই কথাই ভেসে উঠেছে বলে ধারনা করা হচ্ছে যে শিবির চরম ধরনের জঙ্গী একটি সঙ্গঠন।

ঠিক ইতো। এরা অবশ্যই অনেক খারাপ। ক্যানো বাপু?? তোমাকে মারতে এসেছে...তুমি চুপ চাপ বসে মার খাবে। তোমারতো মার ঠেকানোর কোনো জরুরত নাই। আর তাছাড়া সমাজে সবাই তোমাকে অত্যান্ত সজ্জন হিসেবে অনেক মান্য করে... এবং মনে করে ভদ্র ছেলে। তোমাকে যদি কেউ রামদা, কিরিচ, কুড়াল... আরো কি কি জানি বলেনা??? (আমার অবশ্য জীবনে এসব তেমন একটা দেখার সৌভাগ্য যেমন হয়নি তেমন নাম খানাও শোনার সোউভাগ্য হয়নি যার ফলে বলতে পারছিনা) ঐসব নিয়ে আসে... এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলুক অন্তত রামের নাম তো নেবে?? আর তা না বলেও যদি স্লোগান তোলে একটা পাঁচটা শিবির ধর সকাল বিকাল নাস্তা কর...মনে করো সুস্বাদু নাস্তার জন্য জবাই করতে ধরলো...তোমার বাপু কি দরকার এই মহতি কাজে বাঁধা দেয়ার? তুমি কোন অধিকারে এই শুভ কাজে বাম হস্ত প্রদর্শন করবা? কসাইএর কাজে ও তো একধরনের শিল্প, না'কি? এই চরম শিল্প অবলোকনের ধৈর্য ও যদি তোমার না থাকে তাহলে তো তোমাকে জঙ্গী বলতে আমি ও বাধ্য হবো।

আর পুলিশ ভাইরাতো আদেশের কাছে চরম অসহায়। আজকে লীগ ক্ষমতায় বলে শিবির অথবা জোট কে তুলোধুনা করছে। আবার সময়ে লীগের চামড়াও তুলে নেয়। সুতরাং তাদেরকে দরদ ও করুনা প্রদর্শন অথবা তাদের জন্য এর চেয়ে উত্তম কোনো কর্ম সংস্থানের ব্যাবস্থা গ্রহনের উদ্বিগ্নতা গ্রহণ ছাড়া আমাদের আর কি ইবা করার আছে?

ভাই... প্লিজ দয়াকরে এই সব ছেলেমানুষি কোরোনা... এমনিতেই মহান সংসদে তোমাদেরকে ব্যান করার জন্য গোবরে মাথার মহা মুল্বান রত্ন গুলো উঠে পরে লেগেছে। নাহ্!!! মাইন্ড করার কি আছে?? গোবরের চেয়ে উত্তম এই ধরাগ্রহে আর দ্বিতীয়টি আছে কি?? যদি আভিধানিক অর্থে তাকাই তাহলে... গো- মানে গরু আর বর- এর মানে হচ্ছে আশির্বাদ। সুতরাং ভারত প্রেমীদের কাছে গো এর আশির্বাদের চেয়ে মহা মুল্যবান মোতি আর কি হতে পারে?? তাছাড়া সার হিসেবেও এর যথেষ্ট সুনাম রয়েছে। বিশ্বাস না কর চাষী আবুল চাচাকে জিজ্ঞেস করতে পার। তো এই উন্নত সার সমৃদ্ধ মাথা যদি মহান সংসদের মতো ব্যয়বহুল প্রোমদতরীতে বসে তোমাদের নিয়ে সংশয় প্রকাশ করে তাহলে চিন্তা করে দেখ তোমরা তাদের জন্য কতটা ভীতিকর!!!

#অবশ্যই তোমরা সেই সব রুপসী সুন্দরী যুবতী মেয়েদের জন্য ভীতিকর নও যারা নিজেদের দেহ প্রদর্শন করে বেরায় এবং আবৃত করে রাখে,

#তোমরা ভীতিকর নও পাড়ার মতলব চাচার জন্য যে তোমাদেরকে দেখলেই বলে বাবা ক্যামন আছো?? আমার পোলাডা এখন ইস্কুলে যায় শুধু তোমাগো কারনে... বলে চোখের পানি ছেড়ে দিয়ে বলেঃ তোমরা আমার ভাঙ্গা স্বপ্নরে জোরা লাগাইয়া দিলা... তোমাগোরে আমি কি দিমু?? বস আমার এই খুপরির দোকানে একটু চা অন্তত খাইয়া যাও।

#ঐ সব বাবাদের জন্য তোমরা ভীতির কারন নও বরং আশির্বাদ যারা তাদের সন্তানের ভবিষ্যতের ব্যাপারে আশা হাড়িয়ে ফেলেছিলেন।

#আর ঐ সব জনগনের জন্য ভীতির কারন তোমরা নও যারা এই দেশের ভবিষ্যতের ব্যাপারে আশাহত ছিলো, আশাহত ছিলো খুনের রাজনীতির ব্যাপারে। ত্তোমাদের হাতে শক্ত মিডিয়া না থাকার কারনে জনগন তোমাদেরকে আজো চিনতে পারেনি। জনগনের প্রাণের সাথে তোমাদের প্রাণকে একত্রিত করতে পারনি বলে জনগন তোমাদের এই মহা কল্যানকর রুপ সম্পর্কে আজো অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। তারা আজো তোমাদেরকে চিনে রগ কাটা হিসেবে। হ্যা তোমরা রগ অবশ্যই কাটো তবে তাও বছরে একবার... এবং ঠিক একই সময়ে সারা বিশ্ববাসী মুসলমানরা রগ কাটে।

এবার আসল কথা বলি... যেটা মনে রাখতে হবেঃ- মেধাবী ছাত্র আবুবকর এর মৃত্যু সম্পর্কিত সকল মিডিয়ার বক্তব্য যখন জানান দিচ্ছিলো যে অসুস্থ ছাত্র গোষ্ঠী এর সাথে সম্পৃক্ত তখনই পুরোনো এই চাল চেলেছে আমাদের মা, চাচি, খালা, খালুরা...

ছাত্রলীগ!! তোমরা সম্পর্কের দিক থেকে শিবিরের আত্মীয় হও... কেনোনা একই অঞ্চলের অধীবাসী তোমরা... আমরা চাইনা আত্মীয়র খুনে তোমাদের হাত রঞ্জিত হোক। তবে একটা বিষয়ে পাঠক...!!হুম!! আপনাকেই বলছি...!! এই যে আপনি!!! যিনি এই লেখাটি পরছেন!!! কি?? আপনিও আমার সাথে একমত যে মানষীক ভারসম্য হাড়ানোর অসুস্থতা যখন অনেক বেড়ে যায়... মানে বাসায় যখন এটাকে আর সামাল দেয়া সম্ভব না হয় তখন কিন্তু আত্মীয়, সে মা হোক, খালা হোক, হোক এলাকার লোকজন... চোখের পানি ছেড়ে তাকে রেখে আসে...পাগলা গারদে!!!!
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×