মানুষ আমি খুঁজছি মানুষ আরো মানুষ হতে

রাহেলার জন্য মানবী, ফয়সল নোই, সামহয়্যারইন্ ও আমরা

২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২১

শেয়ারঃ
0 0 0

আজ চ্যানেল আই সংবাদে আরেফিন ফয়সলের নিউজটি দেখলাম। গতকাল ফয়সল নোই’র লেখনীতে পেয়েছিলাম এই সংবাদটিরই গভীর ও বিস্তারিত বিবরণ। রিপোর্টের পেছনে রিপোর্ট। আটচল্লিশ ঘন্টারও বেশি হলো মানবী’র আবেদনটি স্টিকি করা আছে। ব্লগ এ্যাডমিনিস্ট্রেটরও ধন্যবাদ পাবার দাবি রাখছেন, আমরা পাঠকরা ব্যথিত হচ্ছি আবার উজ্জিবিতও হচ্ছি। একটি ঘুমন্ত মামলা জেগে ওঠার চিত্রটি দেখার জন্য অধির আগ্রহে আছি। ঘটনাটি জেগে উঠেছে সন্দেহ নেই তাতে। গতকাল থেকে আজ পঞ্চাশ ঘন্টা সময় আমি রাহেলার সঙ্গে আছি, সঙ্গে আছি ব্লগের। কি-ই বা মন্তব্য করতে পারি? যে ভয়টি পাচ্ছিলাম, তা-ই ঘটলো। নোই গতকাল পোস্টে পুরোনো ফাইল ঘেটে রাহেলার একটি ছবি স্টিল করে সেঁটে দিয়ে বাস্তবতার ঘাঁ বের করে দিলেন। কষ্ট বাড়লো। সত্যি বাড়লো। ঘুমুতে যাই মনে হয় ভ্যানের ওপর শোয়ানো ওই মেয়েটির কথা। মৃত্যুর বেশ খানিকটা আগেও তির তির করে কাঁপছিল যার ঠোঁট, যে বলেছিল আমি এখনও মরিনি। আসলে এই পৃথিবীতে কারো কারো মৃত্যু তুলোর চেয়েও হাল্কা, কারো কারো মৃত্যু পাহাড়ের চেয়ে ভারী। মৃত্যু যার মুক্তি দিতে পারতো সেই রাহেলা একমাস বেঁচে থেকে দেশের হাজারো রাহেলার অন্তিম মুহূর্ত এঁকে গেছেন। আজ চ্যানেল আই’ রিপোর্টে রাহেলার জীবিত বেলা’র সেই ‘দাঁতে দাঁত’ লাগা দৃশ্য দেখলাম। এরজন্য ধন্যবাদ তথ্যপ্রযুক্তি বিকাশের জন্য যেসব বিজ্ঞানীদের অবদান তারাও পাবেন না. এমনকি পাবেন না বিদ্যুতের আবিস্কারক। ধন্যবাদ পাবেন সাংবাদিক ফয়সল, যিনি কোন ধন্যবাদের আশায় কাজটি করেন নি। সাংবাদিকরা সচরাচর এতটা করতে চান না, করেন না, প্রফেশনালিজমের বাইরে যেতে চান না, মানুষ হিসেবে তার দায়বদ্ধতাটি কখনোই খুঁজতে যান না।
ফয়সল তার সংবেদী মন, দায়িত্বশীলতা দিয়ে যতদূর দৌড়ালেন Ñ সত্যিই গর্বিত হয়ে তার সঙ্গে সঙ্গে রাহেলার শশুড়বাড়ি খুঁজে ফেরার অনুভূতিতে সিক্ত হয়ে আছি। মানবীও নিশ্চয়ই হাল্কা হয়েছেন অনেকখানি। গণমাধ্যম এর চেয়ে বেশি আর কি-ই বা করতে পারে। ধর্ষককে ধরে ফাঁসিতে ঝুলোতে পারে না, পারে না রোলারের নিচে ফেলে থেতলে দিতে। আমরা বিশ্বাস করছি, রাহেলার জন্য সকল টেলিভিশন, পত্রপত্রিকার টনক নড়িয়ে দেয়ার মতো কাণ্ড ফয়সল করেছেন। এরপর কেউ নিরব থাকলে বুঝতে হবে তা তার নিছক সীমাবদ্ধতা।
তবে আমাদের দেশের আইন ও বিচার বিভাগ অনেকটাই ‘মুক ও বধির’ বলা যায়। ততক্ষণ তাদের কান মুখে সীলমোহর আটকানো থাকে যতক্ষণ না ‘বিচারের বাণী নিভৃতে কাঁদে’। রাহেলা প্রশ্নে গত পঞ্চাশ ঘন্টায় একেবারেই নৈরাশ্য থেকে টিমটিমে লণ্ঠন জ্বলতে জ্বলতে এখন রীতিমত তাগড়া আলো জ্বলছে আশার। ধর্ষকদের মৃত্যুদণ্ড হবে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৬
মদন বলেছেন: শাস্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলতে থাকুক
২. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৮
তোতা মিয়া বলেছেন: আর নয় প্রতিবাদ এবার হোক প্রতিরোধ
৩. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৪
পজিটিভ বলেছেন: উৎসাহজনক খবর। ৫। আরো নিউজ চাই, সারা বাংলাজুরে চাই জনমত।
৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৬
সাইমুম বলেছেন: ভেরি গুড ইনিশিয়েটিভ। সবাইকে ধন্যবাদ। রাহেলার জন্য মানবী আমার কাছে কয়েকটি টেলিফোন নাম্বার চেয়েছিল। দিয়েছিলাম। কে জানে কাজে লাগাতে পেরেছিল কিনা।
৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৭
মনিটর বলেছেন: !!!সাধু সাবধান!!!
৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৪
জ্বিনের বাদশা বলেছেন: হাল ছাড়বোনা ... দউই পয়সার আমরাই কামড়ায়ে ধরব
৭. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৮
মানুষ বলেছেন: হাল ছাড়বোনা ..দুই পয়সার আমরাই কামড়ায়ে ধরব
৮. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
মুকুল বলেছেন: হাল ছাড়বোনা ..দুই পয়সার আমরাই কামড়ায়ে ধরব
*****
৯. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩০
ম. ন. আলম ফরিদ বলেছেন: রাহেলা জন্য একটা আইপিটিশন খোলা হয়েছে - দয়া করে লগ ইন করে সাইন করুন। রাহেলার জন্য একটা ব্লগও খুলেছি। দয়াকরে অনলাইন পিটিশনটিতে সাইন করুন। লিংক নীচে --

পিটিশন - Click This Link

http://justice-for-rahela.blogspot.com/

রাহেলার ব্লগে পিটিশনের লিংক আছে। দয়া করে রাহেলাকে সাহায্য করুন। আসুন আমরা সবাই মিলে রাহেলার সুবিচার নিশ্চিত করি এবং রাহেলা সুবিচারের জন্য একটা বিশ্বমত তৈরী করি।
১০. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
ডাক্তার অব ছিলা কাইটা লবন লাগানো ছাইমুম বলেছেন: ম ন আলম ফরিদ আপনার এসব পিটিশনে বাল হবে। রাহেলারা এভাবে মারা যাবে দ্যাট ইজ দ্যা ডেসটিনি। আপনে এ পিটিশন দিয়া বাল ফালাবেন। এ রকম হাজার হাজার কেইস আচে, আরো হাজার হাজার কেইস হবে। সমাজ পরিবর্তন করেন আগে, রি একটিভ তো বহুত হইলেন। এ পিটিশন সাইন করার সময় নষ্ট করার জন্য আপনারে ১

১১. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৮
ম স রানা বলেছেন: ম ন আলম ফরিদ আপনার এসব পিটিশনে বাল হবে। রাহেলারা এভাবে মারা যাবে দ্যাট ইজ দ্যা ডেসটিনি। আপনে এ পিটিশন দিয়া বাল ফালাবেন। এ রকম হাজার হাজার কেইস আচে, আরো হাজার হাজার কেইস হবে। সমাজ পরিবর্তন করেন আগে, রি একটিভ তো বহুত হইলেন। এ পিটিশন সাইন করার সময় নষ্ট করার জন্য আপনারে ১

**************************************
সহমত
১২. ২৫ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:৫৭
মানবী বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা! ব্লগার ফয়সল নোই যা করেছেন, তা সাংবাদোকদের প্রতি অগুনিত মানুষের শ্রদ্ধা বহুগুনে বাড়িয়ে দিবে। তিনি যে একজন একজন উঁচু দরের মানুষ তা নিজের অজান্তেই প্রমান করলেন।

"রাহেলা প্রশ্নে গত পঞ্চাশ ঘন্টায় একেবারেই নৈরাশ্য থেকে টিমটিমে লণ্ঠন জ্বলতে জ্বলতে এখন রীতিমত তাগড়া আলো জ্বলছে আশার। ধর্ষকদের মৃত্যুদণ্ড হবে।" - দন্ডের আগে প্রয়োজন প্রধান আসামী লিটনকে গ্রেফ্তার করা। অদ্ভুত এক ক্ষমতা বলে এই নরপশু এখনও ধরা ছোঁয়ার বাইরে!


সাধ্যমতো সবাই চেষ্টা করে দেখি, একদিন হয়তো শাস্তি হবে এই নরপশুদের। মিহির সাঁওজাল, অনেক ধন্যবাদ চমৎকার পোস্টটির জন্য।
১৩. ২৫ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৪১
পুতুল বলেছেন: রাহেলা প্রশ্নে গত পঞ্চাশ ঘন্টায় একেবারেই নৈরাশ্য থেকে টিমটিমে লণ্ঠন জ্বলতে জ্বলতে এখন রীতিমত তাগড়া আলো জ্বলছে আশার। আমরা সে আলো জ্বেলে রাখব, যতদিন না রাহেলার ধর্ষকদের বিচার হবে।
১৪. ২৭ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
ফয়সল নোই বলেছেন: আপনাদের মতো অনুভূতিপ্রবণ মানুষদের চিনতে পেরে ভালো লাগছে!!!

 

মোট সময় লেগেছে ০.৯৫১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মানুষ আমি খুঁজছি মানুষ আরো মানুষ হতে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ