আমার প্রিয় পোস্ট

আমার দাবীতে কোন অন্তঃসারশূন্যতা নেই, আমি আত্মপ্রবঞ্চকও নই -১

২৫ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৪৬

                       

দুর্নীতিতে হ্যাট্রিক চ্যাম্পিয়ান ।
জনসংখ্যার ৮৮% মুসলিম ।

উপরের পরিসংখ্যান দুটি আমার দেশ সম্পর্কিত । কিন্তু এরকম হওয়ার কথা ছিল না ।

আমর দেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ান হচ্ছি, তবুও আমি মুসলিম ।

আমি যখন অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা তখন আমি দায়িত্বে অবহেলা করছি । অন্যের কাছ থেকে ঘুষ নিচ্ছি । অন্যকে হয়রানি করছি । যদিও আল্লাহ্‌ তায়ালা বিচারের দিন প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন । তবুও আমি মুসলিম । মাঝে মাঝে নামাযও পড়ি ।


শুক্রবারে দেরীতে মসজিদে যাই, কিন্তু অন্যের ঘাড়ের উপর দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করি । সামনে জায়গা থাক আর না থাক । ভাবখানা এমন, সামনের কাতারে আমি জায়গা কিনে রেখেছি । তবুও আমি মুসলিম ।


নামাযে দোয়া করি যেন মাগদুব (যাদের ওপর অভিশাপ দেয়া হয়েছে) ও দল্লিনদের (যারা পথভ্রষ্ট হয়ে গেছে) পথে পরিচালিত না হয়। কিন্তু তাদের মতই আমি হালালকে হারাম ও হারামকে হালাল করে নিয়েছি। সুদ আমার খুবই প্রিয়। সুদের প্রসারের সফলতার জন্য আমি প্রাইজ পাই। যদিও আল্লাহ্‌ তায়ালা সুদকে হারাম করেছেন, সুদের কারবারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সুদ দাতা, গ্রহীতা, এর সাক্ষী এবং এর লেখকের উপর লানত বর্ষন করা হয়েছে।


আমি যখন কারো প্রতিবেশী তখন আমার প্রতিবেশী আমার কারণে অতিষ্ঠ । আমার কথা ও কাজে তারা ক্ষত-বিক্ষত । প্রতিবেশীর খোঁজ নেই না। যদিও আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বানী থেকে জানতে পারি- সে ব্যক্তি মুসলিম নয়, যার মুখ ও হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়।
তিনি আরো বলেন- যে তার প্রতিবেশীকে কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল। আর যে আমাকে কষ্ট দিল সে যেন আল্লাহ্‌কে কষ্ট দিল। (আত্তারহীব)
আল্লাহ্‌র নিকট শ্রেষ্ঠ সঙ্গী হল সেই যে স্বীয় সঙ্গীর কাছে ভাল, আল্লাহ্‌র নিকট শ্রেষ্ঠ প্রতিবেশী হল সেই যে তার প্রতিবেশীর নিকট উত্তম। (তিরমিযী-১৯৫০)


নফল হজ্ব করার জন্য টাকা জমাই, এদিকে আমার প্রতিবেশী কষ্টে থাকে। সরকার হজ্জ্বে ভর্তুকি দেয়। সেই ভর্তুকির টাকাই হজ্জ্ব করি। কিন্তু ভুলে যাই সামর্থবানদের প্রতি হজ্জ্ব ফরজ ।

আমি ঠিকমত আমার যাকাত আদায় করি না। কখনও যাকাত দিতে চাইলে এমনভাবে ঢাকঢোল পিটাই, যাতে বাড়ির সামনে দরিদ্র মানুষের লাইন লেগে যায় এবং ঠ্যালাঠেলিতে দু-চার জন আহত-নিহত হয়। আর এমন ভাব নেই যেন তাদের প্রতি অনেক করুণা করলাম। আমি ভুলে যাই এটা তাদের অধিকার আর আমার দায়িত্ব তাদের কাছে আমার সম্পদের নির্ধারিত অংশ তাদের কাছে পৌঁছিয়ে দেয়া । যাকাত দেয়ার জন্য আমি আবার বিশেষ ধরনের কাপড় আবিষ্কার করেছি যার নাম যাকাতের কাপড় । যা ব্যবহারের উপযুক্ত নয় । অথচ ইসলামের শিক্ষা হচ্ছে অন্যকে কিছু দেয়ার সময় উত্তম জিনিস দেয়া।




(চলবে---)

 

 

  • ১২ টি মন্তব্য
  • ৩২৪বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৫ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৫৪
comment by: চতুরভূজ বলেছেন: দারুন লিখেছেন ভাই। ৫।
তাইতো আমরা নামে মুসলিম
কামে মুসলিম না।
কামে যদি মুসলিম হইতাম তবে আর আজ আমাদের দৈন্য দশা দেখতে হতনা।
২. ২৫ শে আগস্ট, ২০০৭ রাত ১০:০৪
comment by: নাদান বলেছেন: খালি যে টাইপ করতে কষ্ট লাগে, তা না হলে অনেক কিছুই যোগ করতে পারতাম।
৩. ২৫ শে আগস্ট, ২০০৭ রাত ১০:১৮
comment by: আশরাফ রহমান বলেছেন: মুসলমানদের একটি বাস্তব দিক তুলে ধরেছেন। আশাকরি অব্যাহত রাখবেন।
৪. ২৫ শে আগস্ট, ২০০৭ রাত ১০:২৯
comment by: মিজু বলেছেন: ধন্যবাদ চতুরভূজ ।


নাদান, আরও কিছু যোগ হবে পরের লেখাগুলোতে । আপনাকেও ধন্যবাদ । ভাই আপনি তো আসলে নাদান না


ধন্যবাদ আশরাফ রহমান । ইনশাআল্লাহ্ চেষ্টা করবো ।
৫. ২৫ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৩৮
comment by: সোনার বাংলা বলেছেন: ভাই, ভালা লিখছেন ৫ দিতে কষ্ট হইতাছে।
যদি আরো বেশী থাকতো......?
৬. ২৫ শে আগস্ট, ২০০৭ রাত ১১:০০
comment by: দ্বীপবালক বলেছেন: রোজ়া আসলে মানুষের জীবনকে সহজ করে দিতে বলা হয়েছে। কিন্তু আমার দেশে সব কিছুর দাম বাড়িয়ে দিয়ে মানুষের জন্য অবর্ণনীয় কষ্ট সৃষ্টি করা হয়।
তবুও আমরা মুসলিম...............।?

৫...
৭. ২৫ শে আগস্ট, ২০০৭ রাত ১১:১১
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: অসাধারণ লিখেছেন। খুবই ভালো লাগলো লেখাটি পড়ে।
তবে মনটা খারাপও লাগলো।
৮. ২৬ শে আগস্ট, ২০০৭ রাত ১২:০৩
comment by: নীল দিগন্ত বলেছেন: এই ধরনের মনমানসিকাতার আজ খুব বেশী প্রয়োজন। এই ধরনের পোস্টের জন্য আল্লাহ আপনার জীবনকে আরো সুন্দর এবং আপনার চিন্তা চেতনাকে আরো আলোকিত করুক।খুব ভালো লাগলো ।
৯. ২৬ শে আগস্ট, ২০০৭ রাত ১২:১১
comment by: বন্ধনহীন বলেছেন: "মুসলমানদের একটি বাস্তব দিক তুলে ধরেছেন।"
মুসলিম আর মুসলিম নাই, সবাই দূর্নীতি বাজ হয়ে গেছে। নিজেকে প্রশ্ন করতে পারেন, কত টাকা পর্যন্ত আমি সৎ?
আমার মনে হয়, সমস্যাটা ধর্মের নয়, পুজিহীন দেশের পুজিবাদী ব্যবস্থা গ্রহনের। এবং ভোগবাদী দর্শনে ভেসে যাওয়া।
১০. ২৬ শে আগস্ট, ২০০৭ রাত ১:১০
comment by: চট্টগ্রাম বলেছেন: ৫ দাগানো হইল।
১১. ২৬ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:৪৪
comment by: ত্রিভুজ বলেছেন: অসাধারন লেখা..... প্রিয় পোষ্টে যুক্ত হলো। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছি।


এবং ৫
১২. ২৬ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:৫৩
comment by: মদন বলেছেন: ৫ এর বেশি দেবার সুযোগ নেই :(

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৮৮৯