সে বলে কতকিছু খাবার দিয়েছি, এগুলো খাও। এখন থেকে ভাত বন্ধ। চাল শেষ। আর চাল কেনাও হবে না। এখন থেকে এগুলো খেয়েই থাকতে হবে। আমি বল্লাম এগুলো কি? সে বলে আলু।
আলু দিয়ে অনেক রকমের খাবার তৈরী করেছে সে। যেমন, আলুর পরেটা, আলু ভাজি, আলুর চিপস, আলু ভর্তা, আলুর চপ, আলুর ঘন্ট বোয়াল মাছের মাথা দিয়ে, ফ্রেঞ্চ ফ্রাই, আলুর সুপ, আলুর চোঁচা দিয়ে একরকম ভাজি ইত্যাদি ইত্যাদি যেগুলোর আমি নামও জানিনা। আর জীবনেও খাইনি।
আমার রাগ কিছুটা কমে আসলো। আলুর পরেটা দিয়ে খাওযা শুরু করলাম, একে একে সব আইটেমই খেলাম। আহা সে যে কি স্বাদ। এখনও মুখে লেগে আছে। যেন অমৃত!! একটা জিনিস আবিষ্কার করলাম, রেগে গেলে আলু খেলে রাগ কমে যাবে। অর্থাৎ এই চড়া দ্রব্যমূল্যে বাজারে আপনার মাথা যাতে ঠান্ডা থাকে, অযথা কর্তৃপক্ষকে যাতে দোষারোপ করতে না পারেন সেজন্যও মনে হয় আলু খেতে বলা হয়েছে। আহা আলুর কি গুণ!!
যাইহোক রাতের খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম। শরীর খুব টায়ার্ড থাকায় ঘুমিয়ে পড়েছিলাম মনে হয় খুব তাড়াতাড়ি। হঠাৎ বউ এর প্রচন্ড ঝাঁকুনিতে ধড়ফড় করে উঠে বসলাম। সে বলছে, কি হয়েছে তোমার, এগুলো কি আবোল তাবোল বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি, রাত তখন ১২ বাজে। দেখলাম আমারও মাথার বারোটা বেজে গেছে। আমি নাকি চিৎকার করে কমান্ড করছিলাম।
আমার বউ এর মুখে শুনলাম, আমি নাকি বলছিলাম, ভাইসব তোমাদের বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোন।
সোজা হও,
আরামে দাঁড়াও,
সিনা টান,
পুটকি টাইট,
লেফট রাইট,
লেফট রাইট।
আমি তোমাদের বলেছিলাম, তোমাদের প্রত্যেকের পছন্দের একটা সবজি সাথে করে নিয়ে আসতে। তোমরা পরীক্ষায় পাশ করেছো। তোমরা সবাই আলু নিয়ে এসেছো। আর আলু হচ্ছে আমারও প্রিয় সবজী। যেহেতু আমার পছন্দের সাথে তোমাদের পছন্দ মিলে গেছে তাই আমি তোমাদের সবাইকে পুরস্কৃত করতে চাই।
তোমরা সবাই তোমাদের সাথে আনা আলু গুলো তোমাদের পাছার মধ্যে দিয়ে ঢুকিয়ে দাও।
তারপর সারারাত ঘুম ভালো হলো না। সবকিছু আলুর মত গোল গোল লাগে। ভেবে পেলাম না কেন আমার এমন হলো। সকালে উঠেই বউ এর সাথে বেঁধে গেল ঝগড়া। উল্টাপাল্টা আচরন করতে থাকলাম। আরো মেজাজ খারাপ হয়ে গেল যখন সকাল বেলা বুয়া আমাকে দেখে বলে, ভাইয়ারে জ্বীনে আসর করছে, নাজু ফকিরের ঝাড়া দিলেই সব ঠিক হইয়া যাইবো।
যাইহোক আমার স্ত্রী আমাকে নিয়ে সকালবেলাই ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার যা বললেন তার সারমর্ম হলো, কয়েকদিন হলো তার কাছে এমন বেশ কয়েকটা রোগী এসেছে। সবারই একই অবস্থা, তারাও নাকি আমার মত স্বপ্ন দেখেছে। এখন সবাই ভালোর দিকে। ডাক্তার আমার শুধু আলু খেতে নিষেধ করলেন। বললেন, ভাতের সাথে আলু খাওয়ার জন্য।
আরো বললেন, মিডিয়ার প্রভাবে এমন একটি কথা ভুল ভাবে ছড়িয়েছে জে.মইন নাকি বলেছেন, ভাতের বদলে আলু খেতে।
পরে জানলাম জে.মইন সম্পাদকের সাথে আলাপকালে গতকাল বলেছেন, উনি শুধু আলু খেতে বলেননি বরং ভাতের সাথে আলু খেতে বলেছেন।
এই সংবাদ শোনার পর থেকে আশ্বস্ত হলাম। এখন মেজাজটা অনেকটা ঠান্ডা। মনটা বেশ প্রফুল্ল লাগছে। এখন আমি ভাতের সাথে আলু খাই আর আলুর সাথে ভাত খাই।
আহা আলু রে আলু। কত খেল দেখাইলি !!!
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



