somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সাথে এক ভিখারীর কিছুক্ষণ

০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুম্মার নাজাম পড়ে বের হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি মসজিদের বাহিরে। তাকিয়ে তাকিয়ে দেখি মানুষ একে একে বেরিয়ে যায় মসজিদ থেকে। দেখলাম গেটে ৪ জন ভিখারী দাঁড়িয়ে আছে। তিন জন মহিলা আর একজন পুরুষ। যে যে পারছে তাদের কিছু পয়সা বা টাকা দিচ্ছে। পুরুষ ভিখারীটাকে তেমন কেউ কিছু দিচ্ছে না আর সেও কিছু চাইছে কারো কাছে। একটা দুরমানো মোচরানো এলুমনিয়ামের ছোট ময়লা গামলা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কোন কথা বলছে না বরং কাঁপছে। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম।

একপায়ে দুপায়ে এগিয়ে গেলাম তার কাছে। বললাম চাচা কোথায় থাকেন? আমার দিকে আধাবোজা চোখে তাকিয়ে কি বলল কিছু বুঝলাম না। তার ইশারায় যতটুকু বুঝলাম সে দুই দিন যাবত কিছু খায়নি। একটা মানুষ দুই দিন ধরে কিছু না খেয়ে কিভাবে থাকে। খুব খারাপ লাগলো। আমি বললাম চাচা, চলেন আমার সাথে, আজকে আপনি আমার মেহমান। আমার সাথে দুপুরে খাবেন।

সে খুব কষ্ট করে আমার পিছনে পিছনে হেটে আসলো। বাসায় নিয়ে এসে তাকে ফ্যানের নিচে বসিয়ে আগে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেতে দিলাম। সে আরো এক গ্লাস আমার কাছ থেকে চেয়ে নিল। বললাম, কিছুক্ষণ বসেন, ঠান্ডা হোন, তারপর খাওয়া যাবে।

আমার স্ত্রী তাকে কাছে বসিয়ে খেতে দিলেন। সত্যিকথা বলতে কি আমি কোনদিন এভাবে কখনও কোন মানুষকে খেতে দেখিনি। কতদিন না খেলে মানুষ এভাবে খেতে পারে। আমাদের অবাক করে দিয়ে সে গোগ্রাসে খেয়ে যাচ্ছে।

চাচামিঞার খাওয়া শেষ হলে বললাম, আপনি কিছুক্ণ রেষ্ট নেন। তারপর আপনি যেখানে যাবেন চলে যান। সে বললো, তার সাথে তার স্ত্রী থাকে। ছেলেপুলে বড় হয়ে গেছে কোন খোঁজ খবর নেই। ভাবলাম, যে বাবা মা তার সন্তানকে নিজের মুখের খাবার না খেয়ে মানুষ করে সেই ছেলে মেয়ে বড় হয়ে বাবা মাকে ছেড়ে চলে যায়। খুব খারাপ লাগলো। আরো জানলাম, একসময় তারও ঘরবাড়ী, চাষের জমি, চাষের বলদ সবই ছিল। আজ সে নিঃস্ব। পথের ফকির। নদী ভাঙ্গনে সব হারিয়ে গেছে। তার সাথে কথা বলে বুঝলাম সে কিছুটা হলেও শিক্ষিত।

সে বলল, সারাদিন ভিক্ষা করে যা পায় তা দিয়ে আধাকেজি চালও কিনতে পারে না। খাবে কি? আর এখন সবকিছুর দাম বাড়াতে কেউ আগের মত ভিক্ষা দিতে চায় না। খুব কষ্ট পেলাম, বেচারার অবস্থা দেখে। আমার স্ত্রী চাচামিঞার স্ত্রীর জন্য কিছু ভাত তরকারী দিয়ে দিলো। আমি তাকে হাতে পঞ্চাশ টাকা দিয়ে বললাম, যখন খুব সমস্যায় পড়বেন তখন আমার বাসায় চলে আসবেন। কোন সমস্যা নেই।

লোকটা কাঁদলো কিছুক্ষন। আমি বললাম, কাঁদবেন না। আল্লাহর কাছে দোয়া করেন আমাদের সকলের এই কষ্ট যেন তিনি দুর করে দেন। সে বলল, বাবা অবশ্যই আল্লাহ আমাদের সবার দুঃখ একসময় দুর করে দিবেন। আবার সুদিন আসবে। আমরা আবার সুখে থাকবো।

লোকটি আমার আর আমার স্ত্রীর মাথায় হাত বুলিয়ে চলে গেল। আমরা তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকলাম। আমার চোখটা ভিজে গেল পানিতে। এত কষ্ট সহ্য করতে পারিনা।

রাস্তাঘাটে অনেক মানুষ দেখি বলে ৪ দিন খাইনি, ৫ দিন খাইনি। আহা মানুষের কত কষ্ট। এই অভাবী মানুষদের একবেলা খাইয়ে আমি কিইবা করতে পারবো। তাও তো মনে সান্তনা যে, একটা মানুষ অন্ততঃ একবার পেট ভরে খেল।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৩
১৭টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×