দেশ তো আমাদের। দেশের সম্পদ তো আমাদের। তোদের যে দুবেলা দুমুঠো খাওয়ার ব্যাবস্থা করে দিয়েছি তাতেই তো অনেক দিয়ে দিয়েছি। খা দা চুপ করে থাক। কোন কথা বলবি না। শালা গোলামের বাচ্চা। পেটে ২ পয়সার বিদ্যা নেই আবার বড় বড় কথা বলিস। কেউ তো না খেয়ে মরিস নি এপর্যন্ত। তাহলে আবার দুর্ভিক্ষ কিসের? আহা নিরব দুর্ভিক্ষ। কত বড় বড় কথা। কত ব্যাকরণ।
এত সংগ্রাম এত কষ্ট শুধু দুমুঠো ভাতের জন্য। আমরা আসলেই অল্পতেই অধৈর্য্য হয়ে পড়ি। ভাতের বদলে আলু খেতে বলা হলো, সেটা নিয়েই কত কথা। এ কথা, ও কথা, কত ....... কথা। পেটে ভাত নাই, এত কথা কিসের? আবার বলা হলো, ভাতের পাশাপাশি আলু খেতে। তোরা তো ভাতই পাসনা। তাহলে পাশাপাশি আলু পাবি কৈ?
আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা ইদানিং বিডিআর সপগুলোতে ঘুরে ঘুরে গলদঘর্ম হয়ে যাচ্ছে কাদের জন্য? এটাও বুঝিস না। তোদের জন্যই তো এত কষ্ট আজ তাদের। আহা কত কষ্ট!! এই প্রখর তপ্ত রোদের মধ্যে তোদের সাথে দাঁিড়য়ে দাঁিড়য়ে কয়েক মুহুর্ত কথা বলতে কত কষ্ট হয় তোরা বুঝিস? শালা মুর্খ কোথাকার। উনি বলেছেন একটু ধৈর্য্য ধরতে। সময় হলেই সব ঠিক হয়ে যাবে। তা নিয়েও তো কথা বলতে ছাড়িস না। শালা ভুখা, নাঙ্গার জাত। তোদের সারাজীবন বসিয়ে বসিয়ে খাওয়ালেও তো তোদের মন ভরবেনা।
একটু ধৈর্য্য ধর রে বাঙ্গালী, একটু ধৈর্য্য ধর .................
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


