আমার প্রিয় পোস্ট

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

সাবধান: আসছে CIH ২৬ শে এপ্রিল

২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৮

শেয়ারঃ
0 0 0

সি আই এইচ ভাইরাসের এক্টিভেশন ডেট আসছে। ২৬ শে এপ্রিল। যদিও এই ব্লগে অনেক কম্পিউটার বোদ্বা আছেন তবুও একজন ব্লগার হিসেবে আপনাদের অগ্রিম জানিয়ে দিলাম। সবাই সাবধান। এটা খুব মারাত্বক একটা ভাইরাস।

চেরনবিল দুর্ঘটনাটির তারিখে এই ভাইরাসটি এক্টিভ হয়। ১৯৮৬ সালের ২৬শে এপ্রিল ইউক্রেনে চেরনবিল দুর্ঘটনাকে স্বরণ করে এটি তৈরী করা হয়। ভাইরাসটি তৈরী করেছিলেন তাইওয়ানের চেন ইয়াং হাউ নামে এক প্রোগ্রামার।

এই ভাইরাসটি হার্ডডিক্সের পার্টিশন ব্রেক করে এবং সিস্টেম বায়োস নষ্ট করে দেয়। বেশ কয়েক বছর আগে এই দিনে পুরো বিশ্বের অনেক কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছিল এবং তার জন্য হঠাৎ করে পুরো বিশ্বে বেশ কিছু সমস্যা হয়েছিল তাৎক্ষনিক ভাবে। তারপর থেকে সবাই খুব এলার্ট থাকে এই ভাইরাস সম্পর্কে।

করণীয়:

১। ২৫ এপ্রিল তারিখেই আপনার কম্পিউটারের বায়োসের ডেট ২৭ শে এপ্রিল করে রাখুন অথবা অন্য যেকোন তারিখ দিন শুধু ২৬ শে এপ্রিল বাদ দিয়ে। ক্যালেন্ডারের ২৬ তারিখ পার হয়ে যাওয়ার পর আপনি আপনার কম্পিউটারের ডেট রিসেট করুন।

২। সবার অবগতির জন্য জানাচ্ছি যে, ২৬ তারিখের আগের দিন ২৫ শে এপ্রিল সাপ্তাহিক ছুটির (শুক্রবার) তাই আপনাদের অফিসের কম্পিউটার গুলো আপনারা ২৪ তারিখেই (বৃহস্পতিবার) ডেট চেইঞ্জ করে রাখুন।

আপনাদের কারও এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার অন্য যদি কোন সিস্টেম জানা থাকে তবে বলুন।

আপনাদের সবার কম্পিউটারের সুস্থ্যতা চাই।

(প্রয়োজনে এই ব্লগটি আবারও এডিট করে ২৪ শে এপ্রিল সকালে পোষ্ট দেয়া হবে।)

 

সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৪
নিয়ান্দার্থাল বলেছেন: ধন্যবাদ বস্‌। মাথায় ছিল কিন্তু মনে ছিলনা। আপনি মনে করে দিলেন।

গুড পোস্ট।
২. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৭
gladiator বলেছেন:
cih ভাইরাস শুদু উইন ৯x সিরিজ কে ইফেক্ট করে সো একন আর এই ভাইরাসের খাওয়া নাই।
৩. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৩
গোপাল ভাঁড় বলেছেন: এখন আর কয়জনই বা ৯৫/৯৮ ব্যাবহার করে। এক্সপি, ভিস্তায় cih নিয়ে কোন প্রবলেম নেই।

সব চেয়ে বড় কাথা, সিমেন্টেক, ম্যাকাফি, ওয়ান কেয়ার কেউ কোন এলার্ট জেনারেট করছে না।
৪. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৬
অহেতুক অকারণ বলেছেন:

২৬ শে এপ্রিল,
কম্পিউটার বন্ধ রাখলেও কি ভাইরাস আক্রান্ত হতে পারে????
৫. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৪
মামু বলেছেন:
২৬ শে এপরিল এর আগের দিন পিসি কে পানিতে চুবাইয়া রাকলে এই ভাইরাচ আর আক্রমন করতে পারে না।
৬. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৬
gladiator বলেছেন:
ভুল ধরাইয়া দিলাম বইলা কি কমেন্ত মুইছা দিলা?
২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: হ্যাঁ মুছে দিয়েছি, তো?

আপনাকে ধন্যবাদ।

আপনার কমেন্টের ভাষা আমার ভালো লাগেনি।

৭. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫১
gladiator বলেছেন:
কমেনটের ভাষা ভালো না লাগার কারনে কমেন্ট মুছলেন না আপনি একটা "কম্পু গবেট" এইটা ধরাই দিসিলাম বইলা মুইছা দিলেন?
২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:০১

লেখক বলেছেন: আমাকে 'কম্পু গবেট" বলে কি আপনার মনে এখন একটু সুখ অনুভব হচ্ছে?

আপনার মত একজন "কম্পু বিশেষজ্ঞ" এর সাথে পরিচিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

আপনার সুখ দেখে আমারও ভাল লাগছে।

৮. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:০০
নেমেসিস বলেছেন: এখনও যারা 9x অপারেটিং সিস্টেমে রয়ে গেছেন তারা এই টুলটি দিয়ে cih 26 কে kill করতে পারেন http://www.mediafire.com/?bqpyvfj0nei এই লিংক থেকে ডাউনলোড করে নিন Kill CIH.EXE 1.0
৯. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:২৩
আমি হনুমান বলেছেন: এখন এর কোন দরকার নাই

এর ভয় দেখানো এখন "যক্ষা হইলে রক্ষা নাই" র মত
১০. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৫
নিয়ান্দার্থাল বলেছেন: দুইটাই বিশেষ অগ্গ। তার উপর একটা আবার গর্ভবতী হইছে। গর্ধবের দল।
২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন: মজার কমেন্ট। হা হা হা

আপনার মত মানুষ এই গর্ধবের দলে পদধুলী দিয়ে গর্ভবতী হয়েছেন। জেনেই ভালো লাগছে যে সদস্য একজন বাড়লো।

১১. ২২ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৭
মাসুদ সেলিম বলেছেন: আপনাদের সবাইকে ধন্যবাদ এমন হাস্যরস কমেন্টের জন্য। স্পেশিয়ালী ভাইরাসকে।
১২. ২২ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৪০
প্রবাস কন্ঠ বলেছেন: যদিও এখন সমস্যা নাই, ১৯৯৮ সালে হাজার হাজার কম্পিউটারের মাঝে আমার কম্পিউটার'ও এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল :#)

 

মোট সময় লেগেছে ২.১৬৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কিছু সৃষ্টিশীল কাজ নিয়ে বেঁচে থাকার নিরন্তন চেষ্টা। জীবের কষ্ট সহ্য হয় না। সমব্যথিত হই অবহেলিত মানুষের ব্যথায়। তাই চেষ্টা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ