somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"তোদের কোলে যখন দুই তিনটা ছেলে তখন আমার বিয়েই হলো না"

১২ ই মে, ২০০৮ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক অতি প্রিয় বন্ধু শামিন (ছদ্দ নাম)। ওর মুখের দিকে কয়েকদিন আগেও তাকানো যেত না। বেচারা বুড়া হয়ে গেল। কেমন উদাস চোখে সবসময় তাকিয়ে কি যেন ভাবতো। অথচ বেচারা একটা ভাল ফার্মাসিউটিক্যাল কোম্পানীতের চাকুরী করে। ফার্মাসিষ্ট। বেতন বেশ, বেশ ভাল। আড্ডাতে বসলে সবসময় চুপচাপ থাকতো। শুধু চোখ দিয়ে কথা গিলতো। ওর কোন কিছু নেশাই ছিল না। যেখানে আমরা আড্ডায় বসলে সিগারেট প্যাকেটের পর প্যাকেট শেষ হয়, আবুল চাচা চা বানাতে বানাতে বলে "আইজকা আর চা হইবো না, পাত্তি শ্যাস"। আর সেখানে শামিন কিছুই খায় না। দুই এক সময় বাচ্চা ছেলেদের মত জুনিয়র ম্যাংগো জুস গেলে কয়েক প্যাকেট। আমরা বলি কি রে শামিন, জেগে ওঠ। ও শুধু দীর্ঘনিঃশ্বাস ছাড়ে কোন কথা বলে না। আমরাও বুঝি না ওর সমস্যাটা কি?

একদিন সব বন্ধুরা মিলে ওকে চেপে ধরলাম আজকে তোকে বলতেই হবে তোর কি হয়েছে। ও কিছুই বলে না। অনেক পরে অনেক চেষ্টার পর দীর্ঘনিঃশ্বাস ছেড়ে বলল, "তোদের সবার কোলে যখন দুই তিনটা ছেলে তখন আমার বিয়েই হলো না"। আমরা কেউ আর তখন হাসি চেপে রাখতে পারিনা। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল। অনেক কষ্টে হাসি চাপিয়ে ওকে বললাম, দোস কোন চিন্তা করিস না দেখ সামনে সব ঠিক হয়ে যাবে।

সেদিন সকালে হঠাৎ শামিনে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে শুনি, "দোস তোদের একটা খুশির সংবাদ দেই। আগামী ২৩ শে মে আমার বিয়া।" আমি কোন কথাই বলতে পারছিলাম না, শুধু শামিনই বলছিল। জানলাম ভাবী একটা ব্যাংকে আছে চিটাগং এ। সবকিছু ঠিকঠাক।

সেদিন সন্ধ্যার আড্ডাতে আমরা শামিনকে নিয়ে খুব আনন্দ করলাম। দেখলাম ছেলেটার চোখের ঝিলিক। ওর ৩২টা দাঁত চকচক করছে। এখন ও আর জুনিয়র ম্যাংগো জুস খায় না বড়টা খায়।

ওর খুশি দেখে আমাদের প্রাণটা ভরে গেল। ওর অনুমতি নিয়েই এই ব্লগটা লিখছি। এখন শামিনের কাছে যা চাইছি তাই পাচ্ছি। আমাদের আড্ডা এখন জমপেশ চলছে। আমরা সবাই খুব ব্যাস্ত। বিয়ের বাজার করতে হবে। আপনার সবাই আমার বন্ধুটির জন্য দোয়া করবেন। আসলে ও খুব একটা ভাল ছেলে। আরো একটা ভালো ছেলে মরহুম হয়ে যাবে। (ইন্না....রাজেউন)

জানিনা বউটা কেমন হবে। দর্জাল হলে তো আমাদের সমস্যা।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৮ সকাল ১০:১৮
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×