somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রত্যুর অফিসে একদিন

২১ শে জুন, ২০০৮ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন আমি গিয়েছিলাম প্রত্যুৎপন্নমতিত্ব এর অফিসে। উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাত। এর আগে কখনই যাইনি ওখানে। যদিও গত সপ্তাহে অনেক বার ও রিকোয়েষ্ট করেছে ওর অফিসে যেতে। কি যেন একটা বিষয় নিয়ে আলাপ করবে। আমার একটা কাজও ছিল ওর অফিসের পাশের একটা বিল্ডিং এ। আমাদের এক ক্লাইন্টে সার্পোটে সেখানে গিয়েছিলাম।

ও বসে লেভেল ফোরে। বেশ সুন্দর সাজানো গোছানো অফিস। অফিসে গিয়ে দেখি নীপা ওদের রিসিপশনে বসে আছে। নীপা যে ওখানে চাকুরী করে সেটা আমি জানতাম না। আমার এক বন্ধুর ছোটবোন। আমাদের এলাকাতেই থাকে। ওর কাছ থেকে জানলাম প্রত্যু এখন মিটিং এ। ওর ডিপার্টমেন্ট জিএম এর সাথে মিটিং। বেশ কিছুক্ষণ দেরী হবে। নীপা আমাকে বসতে বললো। আমি চিন্তা করলাম, এতদূর যখন এসেছি তখন দেখা করেই যাই। কারণ সবসময় আড্ডাতে ওর সাথে দেখা হয়। কিন্ত কি এমন জরুরী বিষয় যার জন্য প্রত্যু আমাকে অফিসে তলব করেছে। আর তাই আমিও খুব সিরিয়াসলি বিষয়টি নিয়েছিলাম।

রিসিপশনে বসে বসে পেপার পড়ছিলাম আর নীপার সাথে কথা বলছিলাম। নীপার কাছ থেকে জানলাম ওর বাসার সবাই এখন কেমন আছে। সত্যি কথা বলতে কি, ফরহাদের (নীপার ভাই আর আমার বন্ধু) সাথে দেখা নেই আজ প্রায় ৪/৫ মাস হবে। অথচ মাঝে মাঝে ফোনে কথা হয় এবং একই এলাকাতে থাকি। আমরা চাকুরী আর প্রাত্যহিক জীবনের কাজ নিয়ে এতই বিজি হয়ে গেছি যে কারো সাথে কারো দেখা নেই।

নীপা, আমার আর প্রত্যুর মধ্যেকার সম্পর্ক জানতে চাইল। আমি বললাম যে, প্রত্যু আমার পরিচিত। একটা জরুরী প্রয়োজনে ওর কাছে এসেছি। নীপা আমাকে আশ্চর্য করে দিয়ে প্রশ্ন করলো, আপনিও কি ওনাকে দেখতে এসেছেন? আমি প্রথমে ঠিক বুঝতে পারিনি। আবারো জিজ্ঞাসা করলাম, তাতে নীপার কাছ থেকে যা শুনলাম তাতে বুঝতে পারলাম, কৌশিক আর মাসুম ভাই তো মিথ্যা বলেননি। প্রত্যুকে নাকি গত সপ্তাহে দুই বার দুই জন লোক এসে দেখে গেছেন। প্রত্যুর বিয়ের কথাবার্তা চলছে বেশ জোরেশোরে। পাত্রী পক্ষের লোকেরা প্রত্যুর অফিসের খোঁজ খবর নেয়ার জন্য ইদানিং আসছে। এরমানে প্রত্যুর পরিবার থেকে ওর বিয়ের জন্য উঠেপড়ে লেগেছে। আমি আর নীপাকে তেমন কিছু বললাম না, একটু চেপে গেলাম।

প্রায় ঘন্টা খানেক পরে প্রত্যুর সাথে দেখা হলো। ওর রুমে গিয়ে চা খেতে খেতে প্রয়োজনীয় বিষয়টি নিয়ে আলাপ করলাম। আলাপের বিষয়টি আর কিছু না, সেটাও ছিল ওর বিয়ের ব্যাপার। তখন বুঝলাম, ছেলেও খুব টেনশনে আছে বিয়ে নিয়ে।

সমস্যা হলো প্রত্যুকে পছন্দ করেছে, দুটি মেয়ের গার্ডিয়ান। এই ছেলেটা এখন দোটানায় পড়েছে। কিভাবে উদ্ধার করা যায় সেটা নিয়েই এখন আমার চিন্তা।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৮ সকাল ১০:৩২
৩৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×