আমার প্রিয় পোস্ট

আমন্ত্রন রইল http://www.somewhereinblog.net/group/MyRajshahi

বাংলাদেশের ইন্টারনেট ও আমরা

২৬ শে জুন, ২০০৮ দুপুর ১২:২৫

শেয়ারঃ
0 0 0

আমার মনে হয় বাংলাদেশে ইন্টারনেট ব্যাবহারের খরচ সবচেয়ে বেশী। এত সুযোগ-সুবিধা থাকতেও আমরা তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সুবিধা পাচ্ছি না। এর পিছনে কাজ করছে দুটি জিনিস, বলে আমি মনে করি। তার একটি হলো অজ্ঞতা আরেকটি হলো দূর্নীতি। যেমন, এইসব উন্নয়নে বা সিদ্ধান্ত গ্রহনে যারা কাজ করেন তারা মোটেই আইটি সম্মন্ধে কোন জ্ঞান নেই। জ্ঞান নেই ভালো কথা, তারা যে তাদের টেকনিক্যাল এক্সপার্ট এর সাথে সিদ্ধান্ত গ্রহনের ব্যাপারে হেল্প নিবেন তাও তারা নেয় না। যারা এখন ডিসিশন মেকিং এ আছেন তাদের মধ্যে একটা ধারণা যে এই আইটি আমাদের উপকারের চেয়ে অপকার করবে বেশী। আমাদের সিকিউরিটি ব্রেক হবে ইত্যাদি ইত্যাদি। তাদের কাছ থেকে যেসব অযুহাত আসে সেগুলো সত্যিই হাস্যকর। আর দূর্নীতি? সেটা তো আছে রন্ধে রন্ধে।

আজ আমরা বিশ্ব থেকে কত দুরে আছি। এই সাবমেরিন কেবল সংযোগ পাওয়ার কথা ছিল কত বছর আগে এই বাংলাদেশে। তখন সরকারের পক্ষ থেকে বলা হলো আমাদের সব নিরাপত্তা বিঘিœত হবে। আমাদের সব কিছু ফাঁস হয়ে যাবে। হৈ হৈ করে উঠলো সব মাথামোটারা। মুখ থুবড়ে পড়ে গেলো সাবমেরিন কেবলের সপ্ন। কয়েকশত বছর পিছিয়ে গেলাম আমরা।

সেই সারমেরিন কেবলই আবার নিতে হলো অনেক কাঠখড় পুড়িয়ে অনেক পরে। সরকারের বড় বড় কথা তখন শোনে কে? এই আমরা হেন করলাম, এই আমরা তেন করলাম। সবাই বলে উঠলো এইবার আইটির জোয়ারের তোড়ে সব ভেসে যাবে বাংলাদেশে। আজ এতবছর হয়ে গেল সাবমেরিন কেবল কানেকশন লাগার কিন্ত এর সুফল কি আমরা পাচ্ছি?

দেশের ভিতরের ডাটা ট্রান্সফার ক্যারিয়ারের অবকাঠামোগত উন্নতি না করলে তো আমরা এর সুফল কখনই পাবো না। বিটিটিবি ১০ জিবি/সে. ব্যান্ডউইডথ নিচ্ছে সারমেরি ক্যাবল দিয়ে। কিন্তু এর কতটুকু ব্যাবহার হচ্ছে। মনে হয় তিন ভাগের একভাগও ব্যাবহার হয় না। এটার ব্যাবহার করার ক্ষেত্র থাকলেও সেখানে পৌঁছাচ্ছে না ইন্টারনেট। কারণ দেশের ভিতরে যেসব নেটওয়ার্কিং আছে সেখানেও রয়েছে সমস্যা। মূলত ঢাকাতেই যা ফাইবার নেটওয়ার্ক ছড়িয়ে আছে সেটাই চাহিদার তুলনায় কম। সেক্ষেত্রে গ্রামগঞ্জ, জেলা উপজেলার কথা তো বাদই দেওয়া যায়। এই বিটিটিবি ই পারে তাদের ফাইবারের নেটওয়ার্ক দিয়ে পুরো দেশে ইন্টারনেট পৌঁছে দিতে। তাহলে করে না কেন? নেই কোন উদ্দ্যোগ। আর কেইবা নিবে এর জন্য উদ্দ্যোগ? সেরকম লোকই বা কোথায়। আর যারা দুই একজন আছেন সরকারের মধ্যে তাদের কোন কদর নেই।

তবে গত এক বছরের ব্যবধানে সরকার কয়েকদফা সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইডথ ফি কমিয়েছে। কিন্তু অত্যান্ত দুঃখের কথা এর সুফল সাধারণ গ্রাহক পর্যায়ে প্রত্যাশিত ভাবে পৌছেনি। সরকার বার বার আইএসপি গুলোকে নির্দেশ দিচ্ছে তারা যেন গ্রাহকদের কম মূল্যে ইন্টানেট সেবা পৌঁছে দেয়। কিন্তু তারা সরকারের কথা কর্ণপাত করছে না। এমনকি সরকার আইএসপি গুলোর লাইসেন্স ফি এবং ইয়ারলী ফিও কমিয়েছে। কিন্তু তারপরও আমরা এর সুফল কি পাচ্ছি? মনে হয় পাচ্ছিনা। তবে হয়ত বিভিন্ন কর্পোরেট তাদের আইএসপি গুলোর কাছ থেকে জোড় জবরদস্তি করে কিছুটা কম মূল্যে ব্যান্ডউইডথ কিনতে পারছে তারপরেও সেটা কিন্তু তুলনামূলক অনেক বেশী। কিন্তু তৃণমূল পর্যায়ে আমরা যারা বাসা-বাড়ীতে বা ক্ষুদ্র প্রতিষ্ঠানে ইন্টানেট ইউজ করি তারা তো এখনও কম মূল্যে ইন্টারনেট পাচ্ছি না। তাহলে আমরা কবে পাবো?

আশা কথা হলো, বর্তমান সরকার আসার পর এই ডাটা ট্রান্সফার ও টেলিকমিউনিকেশন সেক্টরের জন্য বেশ ভালো কিছু পদক্ষেপ নিয়েছেন। এজন্য তারা প্রসংশার দাবীদার। যেগুলো আমাদের আরো আগে পাওনা ছিল। হয়ত পহেলা জুলাই থেকে বিটিটিবি ব্যান্ডউইডথ ফি কমছে। ১ এমবি/সে. তারা দিবে ২৭ হাজার টাকায়। এর দাম পড়ে সবখরচ দিয়ে মাত্র ৮ হাজার টাকা মাত্র হওয়া উচিত বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে। তারপরেও অনেক অনেক বেশী। আর এখন ১ এমবি/সে. প্রায় সম্ভবতঃ ৫০ হাজার টাকার উপরে।

সরকার বলছে, ইন্টারনেটের ইউজার কম। এই জন্যই দাম বেশী। সরকারকে উদ্দেশ্য করে বলছি, আপনারা দেশের সবাইকে ইন্টারনেট পাওয়ার সুবিধা ইনশিওর করেন, তারপর দেখেন লাভ কেমন করে হয়। হাত পা গুটিয়ে থাকলে তো লাভ হবে না। ধরলাম, দশজনের কাছ থেকে দুই টাকা করে লাভ নিলে দাড়ায় ২০ টাকা আর একশ জনের কাছ থেকে পঞ্চাশ পয়সা করে লাভ নিলে দাড়ায় পঞ্চাশ টাকা। সরকারের এখন লাভের চেয়ে গ্রাহকের সংখ্যা বেশী করার কথা চিন্তা করতে হবে, সেই সাথে প্রোপার সার্ভিস আর রক্ষণাবেক্ষন করতে হবে। তবেই তো লাভের টাকা উঠে আসবে। আর তখনই এই সেক্টর থেকে সরকার লাভ করতে পারবে। আর তখন আমাদের দেশ টেকনোলজি নির্ভর হবে আরো বেশী। কাজের ক্ষেত্র তৈরী হবে বেশী। দেশর উন্নয়ন করতে হলে টেকনোলজি নির্ভর করা ছাড়া কোন লাভ নাই।

আশা করি সরকার অচিরেই এইসব বুঝে তার বিপরীতে পদক্ষেপ গ্রহণ করবেন।

 

সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ১২:৩২
চিকনমিয়া বলেছেন: যায়গা মত কিচু গাধা বইসা আচে
এরলাইগা এই অবস্তা
২৬ শে জুন, ২০০৮ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: চেকনমি্ঞা, ঘ্যাটনা খুব খারাপ।

২. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫৩
'স্বপ্নবাজ' বলেছেন: একদম হক কথা কইছেন......মাসে ১০০০ কইরা টাকা দেই আর একটা পেইজ খুলতে লাগে ৪/৫ মিনিট.... :(
২৬ শে জুন, ২০০৮ দুপুর ১:০১

লেখক বলেছেন: রিসেন্টলী রেইট কমার কথা, আপনার সার্ভিস প্রোভাইডার কে প্রেসার দিন। প্রয়োজনে সুইচ করুন।

৩. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫৩
আসিফ আহমেদ বলেছেন: কোরিয়াতে মাসিক খরচ গড়ে ৪০ ইউএস ডলার, তবে সেই তুলনায় মানুষের বেতন কাঠামো অনেক সামন্জস্যপূর্ণ। আর প্রায় সব একাডেমিক বা অফিসে যতদূর জানি অফিস বহন করে। তবে মান বলা যায় বিশ্বে এক নম্বর। আমি প্রায় ১ বছর বাসায় ইউজ করি, এক সেকেন্ডের জন্যও কোনদিন কোন সমস্যা দেখিনি।
২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:২২

লেখক বলেছেন: ভাই কার সাথে কাকে তুলনা করলেন?

৪. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫৮
নুরুন্নবী হাছিব বলেছেন: এটা খুবই দুখঃজনক...আমাদের আইএসপি গুলোও মাসিক রেন্ট নিচ্ছে গলাকাটার মতো....যদি বিটিটিবি রেট কমিয়েছে...আর বিটিটিবি...তার কথা আর কি বলবো...তবে এটা ভেবে খারাপ লাগে আমরা আমাদের টোটাল ব্যান্ডউইথের পুরোটাও ব্যবহার করতে পারছি না....
৫. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ১:০২
শফিকুল বলেছেন: আপনার সাথে আমি একমত ,তবে আমাদের ব্যবসাহিরা অধিক লাভ চাই।তাদের লোভের কারনে আমরা ভুগছি।এখন ১ এম বি ২৫ হাজার টাকা নেই।
২৬ শে জুন, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: "এখন ১ এম বি ২৫ হাজার টাকা নেই।"

ঠিক এই কথাটা বুঝলাম না। আপনারা এখন ২৫ হাজার টাকায় ১ এমবি/সে. পাচ্ছেন- এটাই কি বোঝাতে চাইছেন?

নাকি অন্যকিছু?

৬. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ১:১৪
বুমবুম বলেছেন: তৃনমুল তো দুরের কথা শহরে বইসা ঠিকমত সার্ভিস পাই না।যখন তখন লিংক ডাউন,স্পিড নাই।পেজ নামে না।কত কি।

আর চিকনার লগে একমত
২৬ শে জুন, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: আপনারা এত ভাল জায়গায় থেকেই যখন এই কথা বলছেন, তখন তো আমাদের কথাই নেই।

আছেন কেমন?

২৬ শে জুন, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: আমি খুলনার কথা বলছি না। আমি বলতে চাইছি, আপনি যে সেক্টরে জব করছেন। তার কথা। ভালো জায়গায় আছেন ভাই।

৮. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ১:৩৩
আসিফ আহমেদ বলেছেন: খুলনা খুব ভালো জায়গা, সবকিছু খুলে খুলে পড়ে। :)
৯. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ২:০৭
শফিকুল বলেছেন: লেখক বলেছেন: "এখন ১ এম বি ২৫ হাজার টাকা নেই।"

ঠিক এই কথাটা বুঝলাম না। আপনারা এখন ২৫ হাজার টাকায় ১ এমবি/সে. পাচ্ছেন- এটাই কি বোঝাতে চাইছেন?

নাকি অন্যকিছু?

আপনারা এখন ২৫ হাজার টাকায় ১ এমবি/সে. ডেডিকেটেড লাইন।
২৬ শে জুন, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন: আপনি কথা কইয়েন না, আপনার কথা আলাদা।
আপনি তো একটা আইএসপি বসাইসেন বেডরুমে।

১১. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ২:২৪
ভোরের আলো বলেছেন: দরকারি পোস্ট। পারসোনাল ইউজারদের ইন্টারনেট বিল কমানো দরকার। এই ব্যাপারে আমি একটা পোস্ট দিয়েছিলাম।
Click This Link
২৬ শে জুন, ২০০৮ দুপুর ২:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২. ২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩০
নেমেসিস বলেছেন: পার এমবিপিএস ১০০০০ টাকায় বেচুম । কেউ কি আছেন ;)
২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: আপনি কি ফেরি করে লাইন বেচেন?
আচ্ছা ঠিক আছে, আমার বাসায় একটা লাইন দেন।

১৩. ২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩২
বলরাম পোদ্দার বলেছেন: আসলেই এই ইন্টারনেট আরো সহজলভ্য হওয়া উচিত।
২৬ শে জুন, ২০০৮ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: সহমত।

১৪. ২৬ শে জুন, ২০০৮ বিকাল ৪:২৭
শিখা মণি বলেছেন: অনেক কিছুই জানলাম, এগুলো সব জানা ছিল না
১৫. ২৬ শে জুন, ২০০৮ বিকাল ৫:৪৫
আরিফুর রহমান বলেছেন: চমৎকার, ধন্যবাদ পোস্টের জন্য।
২৬ শে জুন, ২০০৮ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: শুভেচ্ছা আরিফ ভাই। কেমন আছেন?

১৬. ২৬ শে জুন, ২০০৮ বিকাল ৫:৪৫
নাহিদ বলেছেন: কেউ কি ওয়াই ম্যাক্স্য ইন্টারনেট সার্ভিস দেয় কিনা ঢাকাতে। আমি শুনেছি ব্র্যাক নেট নাকি দিচ্ছে। এই সমন্ধে কেউ কিছু কি জানেন...
২৬ শে জুন, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: আমার জানামতে ওয়াই ম্যাক্সের লাইসেন্স এখন সরকার দেয়নি কাউকে। কিন্তু পরীক্ষামূলক ভাবে অগ্নি ঢাকার কয়েকটা স্পটকে হটস্পট করেছিল কিছুদিন আগে। ব্র্যাকের ব্যাপারটা বলতে পারছি না।

তবে সরকার থেকে খুব তাড়াতাড়িই এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে। পুরো দেশে তখন ওয়াই ম্যাক্সের আন্ডারে চলে আসবে।

এখন বাকীটা দেখার বিষয়।

১৭. ২৬ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫৯
নেমেসিস বলেছেন: ওয়াই ম্যাক্সের চিন্তা কৈরেন না আর । ঐটা দুরাশা :)

 

মোট সময় লেগেছে ০.৯৬৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ