somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আম্মু আমি 'সুড়ুৎ' খাবো

০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেবার যাচ্ছিলাম রাজশাহীতে। সাথে আমার স্ত্রী ছিলেন। আমাদের কোচটি 'গ্রীণ লাইন' ছাড়লো সকাল আটটায় কল্যানপুর থেকে। গাড়ী ছাড়ার একটু পর শুরু হলো টিপ টিপ বৃষ্টি। ফলে কোচের ভিতরে আরো বেশী ঠান্ডা হয়ে গেল। একসময়ে এয়ারকুলার বন্ধ করে ফ্যান চালিয়ে দেয়া হলো। তাতেই ঠান্ডা লাগছিল। যাই হোক আমারা খুব ভাল ভাবেই বঙ্গবন্ধু সেতু পার হলাম। কিন্তু কি আশ্চর্য!! ওপাশে কোন বৃষ্টি নেই। পুরো রোদ ঝলমল করছে। তারপর আমাদের গাড়ীটি থামলো একটি রেষ্টুরেন্টে। আমরা সেখানে নামলাম, ফ্রেশ হবো আর কিছু হালকা খেয়ে নিবো এই ভেবে। আমাদের যাত্রা বিরতির সময় মাত্র ২০ মিনিট।

যে যার মত নেমে গেলাম। প্রসাধন কক্ষ থেকে সোজা রেষ্টুরেন্টে। আমি আর আমার স্ত্রী বসলাম একটা টেবিলে। চা আর স্যান্ডউইচের অর্ডার দিলাম। আমাদের পাশের টেবিলেই বসে ছিলেন একজন ভদ্রমহিলা আর তার বাচ্চা। বাচ্চার বয়স আনুমানিক ৪ বছর হবে। ভদ্রমহিলাও আমাদের বাসের একজন যাত্রী। উনি ওনার বাচ্চাকে ভাত খাওয়াচ্ছিলেন। গরুর মাংশ দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করছেন। কিন্তু সেই ছেলে কিছুতেই খাবে না। অনবরত জেদ করছে।

আর চিৎকার করে বলছে, "আম্মু আমি সুড়ুৎ খাবো"। বার বার একই কথা বলছে। আমরা আশ্চর্য হলাম, এই "সুড়ুৎ" টা আবার কি? আশে পাশের দুই একটা টেবিলের লোকজনও বাচ্চাটার দিকে তাকাচ্ছে। একটা ভাতও মুখে নিচ্ছে না।

অবশেষে বাস ছাড়ার সময় হয়ে গেল। আমরা উঠে পড়লাম বাসে। ভদ্রমহিলার সিট আমাদের সিটের ডান দিকে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, "আপা, সুড়ুৎ টা কি?" উনি হেসে বললেন, "ঢেড়স"।

হাসতে হাসতে অবস্থা শেষ। বাচ্চাটার মা বলল, আমার বাচ্চা ঢেড়স খুব পছন্দ করে। আমি ওকে সরষে বাটা দিয়ে ঢেড়স রেঁধে দিই। ও ওটা দিয়ে যা একটু খাওয়ার খায়। যেহেতু ঢেড়স একটু পিচ্ছিল ধরনের। তাই ওটা মুখে নিয়ে ভিতরের দিকে টান দেয় আর ওটা সুড়ুৎ করে মুখের মধ্যে ঢুকে যায়। তাই ও ওটার নাম দিয়েছে "সুড়ুৎ"।

আচ্ছা বলেন তো আমি এখন এই "সুড়ুৎ" কোথায় পাই?

আমি বললাম, "হ্যাঁ তা তো ঠিকই"
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:০৫
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×