এই ওয়েবের একটি বৈশিষ্ট্য হলো, এখানে কোন কন্টেন্ট থাকবে না, সবকিছুই শব্দ ভিত্তিক এবং শব্দও সুন্দর, বেশ ক্লিয়ার। বিশ্বের যেকোন দেশ থেকে এই অনলাইন রেডিও শোনা যাবে।
বাংলাদেশে বানিজ্যিক ভাবে চারটি এফএম ব্যান্ডের রেডিওর পরে এটাই প্রথম অনলাইন রেডিও। অনেকদিন এদেশের মানুষ রেডিও বিনোদন থেকে পিছিয়ে গিয়েছিল। আবার আস্তে আস্তে ফিরে আসছে। তার প্রমান, ঢাকা ও চট্টগ্রামে বানিজ্যিক ভাবে প্রচারিত বেসরকারী রেডিও গুলো। যেগুলো বিনোদনে এনেছে ভিন্ন মাত্রা। আর বেশীরভাগ শ্রোতাই মোবাইল ফোন ইউজ করে শোনেন। এদেশে বেতারের জগতে সর্বশেষ সংযোজন ইন্টারনেটভিত্তিক বেতার।
নেটবেতারের নির্বাহী কর্মকর্তা বলেছেন, "আজ সবশ্রেণীর মানুষের কাছে মোবাইল ফোন পৌঁছানোর অন্যতম একটি কারণ এফএম রেডিও। ওয়াইম্যাক্স প্রযুক্তি চালু হলে নেটবেতার ব্যাপক প্রসারিত হবে।" সূত্র: দৈনিক আমাদের সময়।
http://www.netbetar.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

