গত সোমবার হয়ে গেল চারটি সিটি কর্পোরেশন এবং নয়টি পৌরসভার নির্বাচন। যেহেতু আমাদের সিটিতে এখনও নির্বাচন হয়নি তাই বিভিন্ন মিডিয়া থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে মনে হয় বলতে পারি যে, ইলেকশন মোটামোটি সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে তবে ছোটখাটো হয়ত কোন ভুলত্রুটি ছিল (প্রথমবার হওয়ার জন্য অনভিজ্ঞতার জন্য যেটা হতে পারে)। কারণ এবার ইলেকশনটা অন্যবারের চেয়ে একটু মনে হয় আলাদা ছিল। তো নির্বাচনের পরপরই কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যাক্তির মতমত ছিল নিম্নরূপ:
জিল্লুর রহমান:
জরুরি অবস্থার মধ্যে নির্বাচন সুষ্ঠু হতে পারে এটা ঠিক নয়, ভুল কথা। জনগনের মনে আনন্দ ছিল না।
দলোয়ার:
টেষ্ট কেস পুরো ব্যার্থ। ওয়ান ইলেভেন যেজন্য ঘটিয়েছিল, সেই নীলনকশা বাস্তবায়নের মাধ্যমে রাবার স্ট্যাম্প পার্লামেন্ট গঠন করে সরকার তাদের বৈধতা নিতে চায়।
লে জে এরশাদ:
নির্বাচন এভাবে হলেই ভালো।
ড. ফেরদৌস আহমদ কোরেশী:
জাল ভোট দেয়ার সুযোগ ছিল না।
আলী আহসান মোহাম্মদ মুজাহিদ:
নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। এই নির্বাচন বৈধতা পাবে কিনা, তা নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল।
সি ই সি:
এটা একটা টেষ্ট পরীক্ষা, সামনে আমাদের ফাইনাল পরীক্ষা আছে।
আপনার কি মত?
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



