পারভেজ এখন কোথায় যাবে?
১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোথায় যাবে পারভেজ এখন? বাপ রে বাপ, কি দাপট! কি তার গলাবাজি! কোথায় গেল সব? কোথায় গেল সব অহংকার? একটা দেশের পুরো রাজনৈতিক অঙ্গনকে ধুলিষ্সাৎ করে দিয়ে কি তার আস্ফালন! সেনাবাহিনীর উর্দি পরে রাষ্ট্রের শাসক। ফলশ্রুতিতে পুরো দেশে খাদ্যের অভাব। অর্থনৈতিক ধস। রাজনৈতিক নেতাদের গরাদে প্রেরণ। হাজার হাজার নিরীহ মানুষের জান কবজ। বেনজীর ভুট্টোকে হত্যা। অতঃপর নির্বাচন। আবারো রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা। জনগনের পূর্ণ বিজয়।
এই মহা প্রতাপশালী পারভেজ মোশারভ এখন দুর্বল হয়ে পড়েছে। এখন তার কোন দাম নেই। কেউ তাকে কোন অনুষ্ঠানে ডাকে না। আর ভবিষ্যতে যেকোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে না ডাকার জন্য সবাইকে রিকুয়েষ্ট করা হয়েছে। আহা কি শাস্তি! কি কষ্ট! কি মানসিক যন্ত্রনা! সিংহের গর্জন থাকলেও সেই গর্জনের আর কোন দামই নেই এখন। অথচ এই পারভেজই একসময় প্রধান বিচারপতিকে অকার্যকর ঘোষনা করেছিল আর এখন সবাই মিলে তাকেই অকার্যকর হিসেবে ঘোষনা করেছে। এখন মোশারভকে জানিয়ে দেয়া হয়েছে সে যদি পদত্যাগ করে তবে তাকে ভালো ভাবে দেশ ত্যাগ করার সুযোগ দেয়া হবে। নইলে ভাগ্যে আরো খারাপ অবস্থা আছে।
ভগবানের লীলাখেলা বোঝা বড় দায়। এমন দজ্জাল শাসকদের শিক্ষা নেওয়া উচিত।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন