দিশেহারা করে দেয়
ইচ্ছার লাল নীল ঘুড়ি গুলো
সীমানা ছেড়ে যায়
মেঘগুলো একে একে হয় বাঁধন হারা
উড়ে যায় কোন এক দুরদেশে
মিতালী করে ঐ উড়ন্ত বকের ডানার সাথে
পাড় ভাঙ্গে কোন এক দুর নদীর
আশার চর জাগা কোন এক অচেনা শহরে
কোন এক নিঃশ্চুপ ভোরে কোন এক রাঙা আলোয়
দেখবো তোমায় সিঁদুর রাঙা সিঁথি আর আলতা পায়ে
উড়ো বাতাসের বিক্ষিপ্ত ঝাপটায়
এলোমেলো কালো চুলে হাজার সিঁথি
তোমার ঐ পাতলা বাঁকানো ঠোঁটের ছাপ
ঝাপসা কোন হৃদয় হয় পাগলপাড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

