দুপুর সাড়ে ১২ টা থেকে রাত ৯টা পর্যন্ত সামহোয়ার ইন ব্লগ বন্ধ ছিল আপডেটের নাম করে। খুব রাগ হয়েছিল। কেমন যেন উশখুশ লাগছিল। কিসের যেন একটা অভাব ফিল করছিলাম। কি যেন একটা নেই। হাতটা নিশপিশ করছিল। মেসেঞ্জারে যেসমস্ত ব্লগার বন্ধুরা ছিল তারাও নক করে একে অপরকে জিজ্ঞেস করছে, কি হয়েছে? আমিও জিজ্ঞেস করেছি তাদের কি হয়েছে।
নোটিশ পেলামঃ
"বাঁধ ভাঙ্গার আওয়াজ" এ বর্তমানে নতুন ফিচার সংযোজন করা হচ্ছে এবং এই কারনে সাময়িকভাবে ব্লগটি দেখা যাচ্ছে না। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কয়েক ঘন্টার মধ্যে “বাঁধ ভাঙ্গার আওয়াজ“ সচল হয়ে যাবে । আশা করছি, এ সময়টুকু ধৈর্য্য সহকারে ব্লগাররা আমাদের সাথে থাকবেন।
ধন্যবাদ,
সামহোয়্যার ইন... ব্লগ টিম।
বাস্তবিক অর্থে ভালই হয়েছিল। এই ফাঁকে বেশ কিছু কাজ শেষ করতে পেরেছি। দীর্ঘদিন ধরে কিছু কাজ জট পাকিয়ে ছিল। কারণ আমরা যারা ব্লগিং করি তাদের কাছে এই ব্লগে লগইন করে থাকাটা একটা নেশা। তবে জানতে পারলাম তেমন কোনই নতুন ফিচার এড করা হয়নি। তাতেও দুঃখ নেই। আমার কিছু উপকার হয়েছে তাতেই আমি খুশি।
তাই এই দীর্ঘ সাড়ে ৯ ঘন্টা ব্লগ বন্ধ করে রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



