........................
১ম পর্ব - ২য় পর্ব - ৩য় পর্ব
কিছুদিন আগে ত্রিভুজের একটা পোষ্টে প্রথম জানতে পারলাম স্মাইল বিডির কথা। তারা নাকি মাত্র ৫৭৫ টাকায় ২৪ ঘন্টা আনলিমিটেড লাইন দিচ্ছে। বেশ আগ্রহ হলো ব্যাপারটা জানার। যোগাযোগ করলাম ওদের টেলিফোনে। শুনলাম আমার এলাকায় ওরা এখনও যায়নি। কিন্তু কবে যাবে তা ওরা বলতে পারে না। আমার নাম, ঠিকানা আর ফোন নাম্বার নিয়ে রাখলো বললো পরে যোগাযোগ করবে। কিন্তু বেশ কয়েক দিন চলে গেলেও ওরা কোন যোগাযোগ করে না।
আমি ওদের লোকাল অফিসে গেলাম ওদের লিফলেট থেকে জানলাম ওরা বেশ কয়েকটি অফার দিচ্ছে। অফার গুলো দেখে ভালই লাগলো। দুই একজনের কাছে শুনলাম ওদের লাইন মোটামুটি ভালই। আবার কেউ কেউ বলল ওদের সার্ভিস নাকি ভাল না। যাই হোক একটা দোটানায় পড়ে গেলাম। এভাবে দিন মাস পেরিয়ে যায় কিন্তু ওদের কাছ থেকে কোন সাড়া পেলাম না। আমাদের এরিয়াটা যার দায়িত্বে ছিল তার সাথে যোগাযোগ করায় সে বলল, আমার বাসা থেকে প্রায় কোয়ার্টার কিমি দুরে ওদের লাইন গিয়েছে। খুব তাড়াতাড়িই ওরা আমাদের এলাকায় আসবে।
একদিন সেই এরিয়া ম্যানেজারের কাছ থেকে ফোন পেলাম। সে বলল, আমরা আপনার বাসায় আমাদের ফাইবার সুইচ বসাতে চাই। তার বদলে আপনি আমাদের একটা লাইন ফ্রি ইউজ করতে পারবেন। আকর্ষনীয় অফার হলেও আমি চিন্তা করে দেখলাম যে, ওরা ফাইবার সুইচ রাখলে প্রায়ই সেটা চেক করতে আসবে আর সেটা তো দিনে কয়েকবারও হতে পারে। আমার বাসায় রাখতে কোন সমস্যা নাই কিন্তু বাসার গঠনগত কাঠামো ঐ অফারের অনুকুলে ছিল না। ওদের অনুরোধ মোতাবেক আমি আমার বাসা থেকে একটু দুরে একটি বাসা দেখিয়ে দিলাম। ওরা ওখানে ফাইবার সুইচটি বসালো। মনে করলাম তাড়াতাড়িই ওরা ওটা লিংক আপ করে লাইন দেয়া শুরু করবে। কিন্তু না, লিংক আপ করলো কিন্তু কাউকে আর লাইন দেয় না, মানে সামনের দিকে আর এগোয় না। ফাইবার সুইচ যেই রোডে বসেছে সেই পর্যন্তই ওরা লাইন দিতে থাকলো।
আবারও যোগাযোগ করলাম, কিন্তু ওদের কথার উপর কোন ভরসা পাইনা। ওদের যারা ডিশিসন মেকার ছিল তারা কোন ডিশিসন সহজে নিতে পারেনা। একটু দ্বিধা করে। দোটানায় ভোগে। কাষ্টমার কবে ওদের লাইন চাইবে তখন ওরা সেখানে যাবে ইচ্ছা হলে। কিন্তু ব্যাবসায়িক মনোভাব মানে ওদের কোন প্রচার নেই। ওদের কি কি সার্ভিস এটা না জানলে কাষ্টমার কেন লাইন নিবে?
যাক তাদের কথা। ওদের আজ না কাল, কাল না পরশু করে অনেক অপেক্ষা করেছি স্মাইলের জন্য, রাগ হলো মনে, এলাকার প্রোভাইডাদের বললাম, ইউসিএস নামে একটা কোম্পানী ক্যাবল টিভির সাথে সাথে ইন্টারনেট প্রোভাইড করে। একঘন্টার মধ্যে তার টেনে লাইন চালু করে দিলো। খুবই ভাল স্পিড। ডাউনলোড প্রায় ২৫-৩০ বড় কেবি। কোন সমস্যা হলে ফোন করলেই সাথে সাথে সার্ভিস। তবে তেমন বড় কোন সমস্যা হয়নি। ওদের সার্ভিস ভালো কিন্তু রেইটটা আমার জন্য একটু বেশী।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



