somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই পুরোনো ৩২ বছরের ব্লগ জীবনের কথা.....

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ এই ২০৩৮ সালে এসে মনে পড়ে গেল সেই পুরো ব্লগ জীবনের অনেক পুরোনো কথা। কত জন আসলো, গেলো!! কিন্তু এই ব্লগটা এখনও টিকে আছে। তবে চেহারার অনেক পরিবর্তন হয়ে গেছে। অনেক নতুন নতুন ফিচার এসেছে। কিন্তু মনে পড়লে হাসি পায়, একসময়ে আমরা কত কষ্ট করে কী-বোর্ডে টাইপ করে করে লিখেছি। আর এখন? শুধু মুখ দিয়ে উচ্চারন করলেই হয়। আসলেই বিজ্ঞান কত এগিয়ে গিয়েছে!

আরিল, জানা তো সারাদিন ঘরে বসে পান চিবায়। বয়স হয়েছে। ব্লগটার হাল ধরেছে কিন্নরী। ওর আইডিয়াগুলো বেশ সুন্দর। আসলেই ইয়াং জেনারেশন বলে কথা। লাভলু নাকি এখনও আছে শুনেছি। চোখে তেমন ভালো একটা দেখেনা। আর মোর্শেদের কথা ঠিক বলতে পারছিনা। থাকতেও পারে।

তবে একটা ব্যাপার কি, আমরা যখন প্রথম প্রথম ব্লগে ঢুকলাম মানে সেই ৩২ বছর আগে। তখন খুব জমজমাট ছিল। এখনও আছে। কিন্তু কেমন যেন যান্ত্রিক। তারপরেও ভালো লাগে। তখন, মুক্তিযোদ্ধা আর রাজাকারদের দৌড়াদৌড়ি। আর এখন তো রাজাকারদের বালাই নেই।

খুব খারাপ লাগে কয়েকজনের জন্য। ঐ যে, মুহিব, লোকটা অশ্লীলতা আর দেনার দায়ে ব্লগ থেকে বিদায় নিল। মজার ব্যাপার হলো ও মাঝে মাঝে কুইজ ছাড়তো ২০ টাকা ফেক্সিলোড পুরষ্কার দিয়ে। কিন্তু কাউকেই দিতো না। এভাবে অন্যসব ব্লগারদের কাছে বিশাল এমাউন্ট জমা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, একটু ক্লিয়ার করি, তোমরা ফ্লেক্সিলোড বুঝবে না, তখন মোবাইলের ব্যালেন্স ট্রান্সফার করা যেত, ওটাই ফ্লেক্সিলোড। আর এখন তো একটা বাৎসরিক নির্দিষ্ট ফি দিলেই মোবাইলের সব সার্ভিস পাওয়া যায়। আহা তখন কতই না, টাকা গুনতে হয়েছে, এই মোবাইলের জন্য।

এই দেখো, এক কথা বলতে আরেক কথা বলছি। কিছু মনে করো না, বয়স হয়েছে তো!!

আর ঐ যে তোমরা কৌশিককে দেখো না, এই কিন্তু এক মজার পাবলিক। তোমরা এখন ওকে যেমন দেখো, ও আগেও তেমন ছিল। মানে আয়রন ম্যান। পুরো কই মাছ। অনেক ঝড় ঝাপটা গেছে এখনও বহাল তবিয়তে। আরেকটা মজার ব্যাপার হলো, ও কিন্তু আগে সবসময় হেলমেট পড়ে থাকতো। সেটা নিয়ে অনেক মজার মজার গল্প আছে। যাই হোক সেটা অন্যদিন বলা যাবে।

খারাপ লাগে প্রত্যুর জন্য। ছেলেটা বড়ই অভিমানী। ব্লগটাই ছেড়ে দিলো। মাসুম ভাই পুরো ব্যার্থ হয়েছিল ওকে পাত্রীস্থ(!) করতে। শুনেছি ও নাকি বিয়ে না করে বাউল হয়ে গেছে। আর মেসবাহকে চেনো তোমরা? খুব কম আসে এই খানে। লোকটা খুব ভাল ছিল, অন্যের সাহায্যে তাকে আগে পাওয়া যেত। যদিও একটু ত্যাদোড় প্রকৃতির। মজার ব্যাপার হলো লোকটার প্রত্যেকটি পোষ্টে তার বউকে নিয়ে কোন না কোন কথা থাকতোই। আর ঐ যে কালপুরুষ। লোকটা আসলেই এভারগ্রীন। এখন আসে নিয়মিত। দেখেছো না তোমরা? কি?

আমরা কিন্তু হারিয়েছি অনেক ব্লগারকে। মানে মারা গেছেন। ওদের সৃত্মিগুলো মনে পড়লে খুব খারাপ লাগে। আর রাতমজুর নামে একজন চমৎকার একটা মানুষ ছিল। আহা, শেষের দিকে কেমন যেন মাথায় একটু সমস্যা দেখা দিলো। আর কি একটা কেলেংকারী নিয়ে যেন, ঐ একরামুল হক শামীম টা ব্লগ ছাড়লো। ব্লগরে কোন মেয়ের সাথে যেন কি হয়েছিল। যাইহোক......। নাইমটা কি যে পায় সমূদ্রের কাছে, ও ওখানেই থেকে গেলো আর এলো না।

আমরা কিন্তু তখন ঢাকার সব ব্লগাররা পাবলিক লাইব্রেরীর চত্বরে আড্ডায় বসতাম। আর এখন তো মিটিং গুলো বিভিন্ন সময় বিভিন্ন দেশে তোমরা আয়োজন করছো। ভাল ভাল। পোষ্ট দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দেখি তোমরা সেখানে হাজির হয়ে যাও। কি স্পিরিট? ভালোই লাগে.....!!

তবে তোমাদের মধ্যে অনেকে বেশ ভালো লিখো। সেটা সবারই খুব ভালো লাগে। ঐ যে মেয়েটার নাম যেন কি, ভালো লেখে? উমমম....., হ্যাঁ এ্যারিয়ান। এখন আবার তোমাদের নিক দেখে বুঝিনা, কে ছেলে আর কে মেয়ে। আচ্ছা অনেক কথাই হলো, পরে একদিন বলবো যদি তোমরা শুনতে চাও।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৪
৫২টি মন্তব্য ৫০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×