somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিভির রিমোটের উপর বেশ একটা ধকল গেলো........

০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিভি তেমন দেখা হয় না কখনই। হলেও খুব কম। তবে এই ঈদে মোটামুটি বেশ কয়েক ঘন্টা টিভির সামনে কাটিয়েছি। কিন্তু অশান্ত ভাবে। অশান্ত হতে হয়েছে ঐসব টিভি চ্যানেলের জন্যই। স্যাটেলাইট চ্যানেলগুলো চেষ্টা করে তাদের সামর্থ্য অনুযায়ী ভালো প্রোগ্রাম দিতে। আমার সবচেয়ে ভালো লেগেছে কিছু নাটক। সিনেমা, ম্যাগাজিন অনুষ্ঠান একটাও দেখিনি। আর সবচেয়ে অসহ্য হলো ওমুক অভিনেতার সাথে তার সদ্য বিবাহিতা বউ এর হাসাহাসি লুটিপুটি, একটা চরম বিরক্তিকর একটা অনুষ্ঠান 'টকশো'। "আমার স্বামী এই করে, আমার স্বামী ঐ করে। আমার বউয়ের চুলটা না খুব সুন্দর আর ওর হাতের রান্নাটা, আহা! ও আমাকে খুব কেয়ার করে"। ইত্যাদি ইত্যাদি।

কি কারণে যে, কমার্শিয়াল কোম্পানীগুলো এইসব অনুষ্ঠানকে স্পনসর করে? ২৪ ঘন্টার সবচেয়ে দামী চাঙ্কে এগুলো প্রচার হয়েছে দেখলাম। তবে কিছু নাটক ভালো হয়েছে। এই প্রতিযোগীতার বাজারে পরিচালক আর প্রযোজকরা ভালই কয়েকটি উপহার দিয়েছে দর্শকদেরকে। তবে কয়েকটি নাটক দেখলাম, খুব স্লো, দুইজন শিল্পীকে দিয়েই নাটক শেষ করার চেষ্টা। এগুলো আনন্দের চেয়ে বিরক্ত ঘটিয়েছে নির্ঘাত।

একটা ব্যাপার লক্ষ্যনীয় যে, সবগুলো চ্যানেলে কমার্শিয়াল ব্রেক প্রায় একই সময় শুরু হয়। এটা বোধহয় সব চ্যানেল গুলো নিজেদের মধ্যে টাইম ফিক্সড করে নিয়েছে। কোন চ্যানেলের অনুষ্ঠান ব্রেক হলে দর্শকরা যাতে অন্য চ্যানেলে ফ্রিজ হতে না পারে। আবার আরো একটা ব্যাপার হলো, সবকটি চ্যানেলের ভালো নাটক গুলো একই সময়ে শুরু হয়। কোনটা রেখে কোনটা দেখবো এমন অবস্থা! কোনটার অভিনেতা প্রিয় তো আরেকটার গল্প সুন্দর, কোনটা হাসির তো আরেকটার থ্রিল। মানে কোনটা রেখে কোনটা দেখি। কিন্তু সবই দেখতে ইচ্ছা হয়। তাই এটা থেকে ওটাতে যেতেই রিমোটের ব্যাটারীর বেহাল দশা।

আর সবগুলো চ্যানেলে একটা খবর তো কমন। সেটা হলো ঢাকার রাস্তাঘাটের দৃশ্য। প্রতিটা ঘন্টার খবরের অনুষ্ঠানে এই নিউজটা কভার করা হবেই। আর পাঞ্জাবী পড়া কোন সাংবাদিকের মাইক্রোফোন হাতে একটাই ডায়লগ, "ছুটির শেষে কর্মস্থলে ফেরত মানুষগুলো ফিরলেই আবার ফিরে পাবে ঢাকার প্রাণ।" ফুটপাতে চলাচলকারী লোকজনের "ফাঁকা ঢাকা খুবই ভালো লাগছে" জাতীয় সাক্ষাতকার।

তবে এবার মনে হয় মোশারফ করিমে আর ব্যাচেলার খ্যাত মাসুদের (নামটা কি ভুল হলো?) চেহারাটা একটু বেশী দেখা গেল। আজ থেকে আবারো টিভির রিমোটের শান্তি। ওটা থাক না একটু সুখে। বড়ই ধকল গেছে ওটার উপর।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৭
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×