সৃজন। হ্যাঁ সৃজন। একজন ব্লগার এখানকার। একটু আগেই আমার অফিসে এসেছিল একটা কাজে। বেশ কিছুক্ষণ তার সাথে বসে আড্ডা দিচ্ছিলাম কাজের ফাঁকে ফাঁকে। এই টুকটাক গল্প। অনেকদিন পরে দেখা হলো, তাও তো প্রায় ১ মাস হবে। অনেক কথাই জমে ছিল।
কিন্তু ও কেমন যেন উসখুস করছিল। মনে হচ্ছিল কিছু একটা বলতে চায় কিন্তু বলছে না। আমিই নিজে থেকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? মনে করলাম, চা এর শেষে ধুমপানের তেষ্টা বোধহয় পেয়েছে। তাই আমি বললাম, এইতো একটু পরেই বাহিরে যাবো, সিগারেট টেনে আসবো। কারণ আমরা অফিসের ভিতরে সিগারেট টানিনা।
সৃজন বলল, না বস, একটু ওয়াশ রুমে যাওয়া দরকার। আমি তাকে বললাম, সিড়ি দিয়ে উঠে ডান দিকে। সে উঠে গেলো। আমি বসে আছি কিন্তু সে আর আসেনা। কি ব্যাপার, আমি তার দেরী দেখি একটু এগিয়ে গিয়ে দেখলাম সে দ্রুত পায়ে আমার দিকে আসছে।
দ্রুত পায়ে আমাকে সহ সে আসলো আমার রুমে। বসার পর দেখি সে হাঁপাচ্ছে। কারণ জানতে চাইলাম। বলল, "বস বিপদ হয়ে গেছে। আমি এইটা কি করলাম? ইশ, আমি কেন না দেখেই ঢুকলাম?"
পরে বুঝলাম, সে অতিরিক্ত নিম্নচাপে দরজার উপরের রেড মার্কটা খেয়াল না করেই ডানে না গিয়ে বাঁ টাতে ঢুকেছিল। সেখানে ঢুকে সে যথারীতি তার প্রয়োজনীয় কাজ সেরেছে। (ঐ সেকশনে দুইটা সেপারেটেড টয়েলেট আর ড্রেসআপ করার জন্য একটা বড় কমন স্পেস ওইথ বিগ মিরর।)
সৃজনের মুখে শুনলাম, সে টয়েলেট থেকে বের হয়ে দেখে কমন স্পেসে দাঁড়িয়ে আমার এক লেডিস কলিগ শাড়ি ঠিক করছিল। তাকে দেখে নাকি ভয় পেয়ে কলিগ চিৎকার দিয়েছে। পড়ি কি মরি করে সৃজন বের হয়ে এসেছে।
বাঁ দিকের ওয়াশরুমটা লেডিস ওয়াশরুম। যাক এ যাত্রায় বাঁচা গেল। কেউ বুঝতে পারেনি যে সৃজন আমার গেষ্ট ছিল।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



