স্বপ্নের কার্নিশের দেখা তোমার সাথে,
একটা ঝলক, শুধুই একটা ঝলক,
বিবর্ণ স্বপ্নের মাঝেও রঙিন তুমি,
আজো ঠিক তেমনই, যেন তেমনই আছো।
দুটি ভ্রুর মাঝে সেই রাঙা তিলক,
যেন ছোট্ট একটি নিশান আঁকা,
চোখের পাপড়িতে আঁকানো কাজল,
যেন স্থির জলের পরে একটা কুঁড়ি।
আর ঐ যে নোলক, যেন একটা বলয়,
তোমায় মাঝে রেখে, আমার ভাবনার যত বসবাস,
বাঁকা চাঁদের হাসির রূপের তোমার ঠোঁটে,
তোমার যত শিহরিত চুম্বন, যেন একটা জলস্রোত।
জানি, আর কোনদিনও দেখবো না তোমায়,
অস্পষ্ট সুরের দুর্বল লয়ের রিনিঝিনি,
আবছা স্বপ্ন কেবল স্বপ্নই রয়,
তবুও আশায় রই, আবারো স্বপ্নে তোমায় দেখবো বলে।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


