আমার প্রিয় পোস্ট
- ডিগ্রী, পদক ও সম্মাননা অর্জনে শেখ হাসিনার বিশ্বরেকর্ড সম্ভব হবে কি? - আবুল হাসান নূরী
- ওজন কমানোর এক জাদুকরি ফর্মুলাঃ সপ্তাহে ৭ থেকে ১০ পাউন্ড ওজন কমান - আমি নকশাল
- আসুন আরব বর্বরদের ঘৃণ্য থাবা হতে বাকীদের মাথা বাঁচাতে তিনটি দাবীতে সোচ্চার হই - ও.জামান
- Youtube থেকে Video ফাইলকে Audio আকারে ডাউনলোড করা - শাহাদাত রুয়েট
- একজন গওহর রিজভী - োমসতাক
- জেনে নিন আপনি সামহোয়্যারের কত নাম্বার ব্লগার {(যারা জানেনা তাদের জন্য) সম্পূর্ণ আজাইড়া পোস্ট} - অণুজীব
- গুগল ট্রান্সলেট এখন বাংলায় - ফয়জুল ...
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ দলিল(শুধুমাত্র দলিলের সত্যতা ও অসত্যতা নিয়ে মতামত দিবেন,কোনো রাজনৈতিক মতামত নয়) - পর্ব ০১ - তারেক০০০
- ছবি ব্লগঃ ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশ - শেখ আমিনুল ইসলাম
- এডভেঞ্চার পুবের পাহাড়। সবচেয়ে উচু পর্বত শিখরে। - সৌম্য
- ঘুরে এলাম বাংলার স্বর্গ তিন্দু, নাফাখুম - রাতুল রেজা
- আমার যত ভ্রমণ ও ছবিব্লগ - কাঊসার রুশো
- ছবি ব্লগঃ হিমালয় কন্যা নেপাল – পোখারা (শেষ পর্ব) - ত্রিনিত্রি
- সৌদি প্রবাসীঃ অনলাইনে জেনে নিন আপনার রেসিডেন্ট পারমিট(ইকামা) সংক্রান্ত সব তথ্য - পারাবত
- গুগল আর্থ আপডেটঃ রংপুর বিভাগ - কর্ণেল সামুরাই
- মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) - এখুনি করিয়ে নিন! - ডিসকো বান্দর
- বি ডি আর হত্যাকান্ডের সেই গোপনীয় অধ্যায়গুলো-৩য় খন্ড - স্বাধীনতার_অপেক্ষায়
- কর ফাঁকি দিয়ে এয়ারটেলের যাত্রা শুরু : ভারতকে বাজার ও টেলিকরিডোর দেয়ার নীলনকশা - মারজান
- জাগরণের গান-২ : মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক (৬টি ডিস্ক-১০১টি গান) - সপ্রতিভ
- “Kaspersky Internet Security 2011″ কে হ্যাক করে ৫ বছরের জন্য নিজের করে নিতে চান?? তাহলে দেরি না করে এখানে ঢুকে পড়ুন। পরে সুযোগ নাও পেতে পারেন। - দা ডার্ক নাইট
- Dial Up Modem এর Supported Speed বৃদ্ধি। - sparkle24
- শারফুর সাথে একদিন.... - নাজিরুল হক
- গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস - হা...হা...হা...
- ৩০ হাজার জাসদকর্মী হত্যা রহস্যের সন্ধানে - এম. রহমান
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- কালীপদ সাহা: বিহারিদের পৈশাচিক নির্যাতনের জীবন্ত সাক্ষী - এম. রহমান
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের[একটেল, বাংলালিংক,ওয়ারিদ, টেলিটক] ইন্টারনেট ব্যাবহার করাযায় খুব সহজেই ...
- মোঃ মোয়াজ্জেম হোসেন
- বিডিআর বিদ্রহ সেনা হত্যা ৩২ টি প্রশ্ন । - প্রিন্সেস ঢাকা
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ৩৩৩ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- ১৫ আগস্ট ১৯৭৫ আগে ও পরে - এরশাদুর রহমানা
- প্রথম আলোচিত ক্রসফায়ার সিরাজ সিকদার হত্যা : এই হত্যা ইতিহাসের বর্বরতম ঘটনা : মাহমুদুর রহমান মান্না - কবুতর মিয়া
- সরকারের একবছর : মাসে গড় খুন ৩৫৫, ধর্ষণ ২৫৫ - সায়েমুজজ্জামান
- 'বিফল কোপেনহেগেন জলবায়ূ সম্মেলন' - মোঃ রফিকুল ইসলাম
- ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ - ফিউশন ফাইভ
- [আপডেটেড] গুগল ওয়েভের চোখ ধাধানো রিভিউ! ~ সাথে ফ্রি ইনভাইটেশন!

- আমড়া কাঠের ঢেকি
- বিটিসিএলের ব্রডব্যান্ড সার্ভিসটা কেমন? - বিডি আইডল
- সহজেই ব্যবহার করুন আমেরিকা, ইল্যান্ড এর IP adress আর লুকান বর্তমান Ip Adress - সজীব রহমান
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৪) - মাহমুদ সিএসই
- ব্লগার মাহবুব মতিনের মৃত্যু; ও বন্ধু আমার! - ফয়সল নোই
- বৃহত্তর রাজশাহীর ব্লগারদের লিস্টঃ রাজশাহীয়ানরা আওয়াজ দেন - ধ্রুবমেঘ
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- ফিরে দেখা ১/১১: প্রথম পর্ব [রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন শেখ ফজলুল করিম সেলিম] - স্পাইডার
- আজ মিলটনের জন্মদিন - মুহিব
- যে কোন সাইটে বাংলা অক্ষর ভাল ভাবে দেখার জন্য ইনস্টল করুন Font Fixer - মেঘবালক অর্ভনীড়
- মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯ - ~স্বপ্নজয়~
- উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা: ইন্টারনেট ব্যান্ডউইডথ বাড়ান ২০% - বিডি আইডল
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- অনলাইন বাংলা ডেট কনভার্টার - পাগল কবি
- টেলিফোন নম্বর গুলো কি একটু মুখস্ত করবেন? - মিলটন
- পিসির আইপি পরিবর্তন করবেন কিভাবে? - বিডি আইডল
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট ১৯০ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে জেনারেল এমএজি ওসমানীর বক্তব্য - অমি রহমান পিয়াল
- ব্লগের বর্ষসেরা পোস্ট- চোরকাঁটা ইশ্টাইল
কিস্তি -১ - চোরকাঁটা
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয় (বিস্তারিত) - মৃত হাসানের প্রেতাত্মা
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- অভ্র বাংলা ফ্রি সফটওয়ারে বিজয় কীবোর্ড লেআউট দিয়ে টাইপিং - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- মিলটন নামের মানুষটি - মুহিব
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে নিজের নাম যোগ করা - মশিউর রহমান মেহেদী
আমার সেই প্রিয় সাইকেলটা এখন কোথায় আছে?
১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯
আমি সাইকেল চালানো শিখেছি একটু বড় হয়ে। আমার নিজের সাইকেলেই চালানো শিখেছি। আব্বা সাইকেল কিনে দিবে, কিনে দিবে করে অনেকদিন পার হয়ে গেলে একবার "আজকেই কিনবো" এমন একটা ভাব নিয়ে সাইকেলটা কেনা হয়ে গেল। আমাদের ওখানে তেমন ভালো সাইকেলের দোকান ভাল ছিল না। একটু দুরে একটা সাইকেলের হাট বসতো। মানে সেখানে নতুন, পুরাতন বিভিন্ন রকম সাইকেল আসতো বিভিন্ন জায়গা থেকে।
একটা ইন্ডিয়ান লাল হিরো সাইকেল কেনা হলো। দামটা ঠিক মনে করতে পারছি না এ মুহুর্তে। সাইকেলের হাটটা ছিল আমাদের বাসা থেকে দুই/তিন কিলোমিটার দুরে। আমার একবন্ধু আরো একজন পরিচিতকে নিয়ে গেলাম সাইকেল কিনতে।
পুরো হাট ঘুরে ঘুরে কয়েকটি সাইকেল দেখে আমার ঐ হিরো সাইকেলটাই পছন্দ হলো। দরদাম করে, দাম পরিশোধ করলাম। সাইকেলের কাগজ তৈরী করে, ফি দিয়ে হাট থেকে বের হয়ে আসলাম। তারপর ঐ সাইকেল আমার বন্ধুটি চালিয়ে নিয়ে বাসায় আসলো। আর আমি রিক্সায় পিছনে পিছনে আসলাম। কারণ আমিতো সাইকেল চালাতে জানতাম না।
তারপর যথারীতি শুরু হলো সাইকেল চালানো শেখা। প্রতিদিন ভোরবেলা স্কুল মাঠে চলে যেতাম। এভাবে দুই থেকে তিনদিনের মাথায় আমার সাইকেলে ব্যালেন্স আসলো। রাস্তায় উঠেছি আরো হয়ত দুই একদিন পর। একটা নেশা পেয়ে বসলো। একসময় খুব ভালো সাইকেল চালানো শিখলাম। এবং ওটার উপর যথেষ্ট কন্ট্রোল চলে আসলো। হাইওয়েতেও অনেক সাইকেল চালিয়েছি। পাশ চলে দ্রুত চলে যাওয়া ট্রাকের বাতাসের ধাক্কাতেও হাত একটুও কাঁপেনি।
প্রতিদিন সকালে প্রায় তিন থেকে চার কিলোমিটার করে সাইকেল চালাতাম। আমি খুব স্পিডে চালাতাম। এমন একটা সময় আসলো, যখন আর হাঁটতে ভালো লাগতো না। খুব যন্ত করতাম সাইকেলটার।
পুরো সাইকেলের সব বল বিয়ারিং খুলে সেটাতে আবার নতুন ফনিক্স এর বলবিয়ারিং লাগানো হলো। তাতে আরো সাবলীল একটা ভাব আসলো। সবসময় মোবিল, গ্রীজ দিতাম চাকায়, চেইনে। সুন্দর করে মুছে রাখতাম ওটা। দুইএকজন চালিয়েও খুব মজা পেত।
এভাবে অনেকদিন সাইকেল চালালাম। একসময় কেন যেন হঠাৎ সাইকেলে চড়তে আর ভালো লাগতো না। ওটা পড়ে থাকলো বারান্দায়। রোদ, বৃষ্টি, ঝড় গেলো ওটার উপর দিয়ে। মাঝে মাঝে তাকিয়ে দেখতাম। কিন্তু ভালো লাগতো না। একসময় সাইকেলটা আম্মা আমাকে না জানিয়ে কার কাছে যেন বিক্রি করে দিলেন।
এখন আবারো মাঝে মাঝে সাইকেল চালাতে খুব ইচ্ছা করে। কিন্তু হয়ত আমার ছেলেকেই এখন সাইকেল কিনে দিতে হবে। সে এখন মার্কেটে গেলে দোকানে থাকা সাইকেল গুলো নিয়ে টানাটানি করে, ওটার উপরে চড়ে বসে। কিছুতেই নামতে চায় না। ওর দিকে তাকিয়ে আমি আমার সেই দিন গুলো দেখি। মাঝে মাঝে হারিয়ে যাই আমার সেই ছোট বেলার অতীতে। খুব খারাপ লাগছে। নষ্টালজিয়ায় পড়ে যাই।
গতকাল "পুসকি" এর সাইকেল নিয়ে একটি পোষ্ট পড়ে মনে পড়ে গেলো আমার সেই প্রিয় সাইকেলটার কথা। জানিনা আমার সেই সাইকেলটা এখন কোথায় আছে? যেখানেই থাকুক, যেই চালাক, ভালো থাকুক। জানিনা এখনও সচল আছে কিনা?
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মুকুট বলেছেন:
হুমম! আমি যেটাতে চড়া শিখেছি, এটা গ্রামের বাড়িতে এখনও আছে ভাল তবিয়তে, একটু বয়স হয়ে বার্ধ্যকে পৌছেছে, এছাড়া ভালৈ চলে! একাই শিখেছিলান নাকি কাউরে লাগছিলো??? আমি কিন্তু কারো সাহায্য ছাড়াই সাইকেল চালনা শিখেছি! ধন্যবাদ পোষ্টের জন্য!
লেখক বলেছেন: প্রথম দিন আমার বন্ধুটি শুধু পিছনের ক্যারিয়ার কিছুক্ষণের জন্য ধরে রেখেছিল। তারপরের দিন থেকে আর কারো হেল্প লাগেনি।
লেখক বলেছেন: এখনও শিখতে পারেন। খুবই সোজা। ![]()
লেখক বলেছেন: হ্যাঁ মুহিব তখন ওটা আমি পড়েছিলাম। আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: বলেন কি?
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
মিলটন ভাই সাপ্তাহে দুদিন আমার বাচ্চাদের ফ্রি সাইকেল চালানো শিখাই ধানমন্ডিতে। সময় করে একদিন আসতে পারেন আপনার বাচ্চাকে নিয়ে।
লেখক বলেছেন: ওকে সময় হলে একদিন যাবো। ধন্যবাদ। কিন্তু বুঝলাম না, আপনি নিজে আপনার বাচ্চাকে ফ্রি সাইকেল চালানো শিখান কিভাবে?
বাবুয়া বলেছেন:
আমারো সাইকেল চালানো নিয়ে এক মজার এবং ভয়াবহ সৃতি আছে। আমার বয়স যখোন ৫/৬ তখোন আমার বড় জাহাংগীর এবং আলমগীর রেলী সাইকেল চালাতো। আমাকে ওদের সাইকেল ধরতে দিতোনা। ঢাকা ক্যানটন্মেন্টের যেখান্টাইয় সি এম এইচ সেখানে অনেক ছোট ছোট উচু টিলার মতো যায়গা ছিলো। একদিন ওদের চোখের আড়ালে ওই সাইকেল নিয়ে আমি সেই টিলার উপড় চলে গিয়ে সাইকেলের সীটে বসে থাকি। একজন পথচারীকে পেয়ে বললাম-"চাচা, একটু ধাক্কা দিন............ যে বলা অমনি সেই লোক সাইকেলের পিছন থেকে দেয় ধাক্কা! আমি সাইকেলের হ্যান্ডেল ধরে আছি......... সাইকেল চলছে............ আমি থামাতে পারছিনা! রাস্তার মোড় পাড় হয়ে গড়িয়ে পড়ি রাস্তার পাশের গভীর খাঁদে! আমার নাক কেটে যায়! এখনো সেই কাঁটা দাঁগ আমার প্রথম সাইকেল চালানোর সৃতি হয়ে আছে! লোক জন আমাকে খাঁদ থেকে তুলে যখোন বাড়ী পৌছে দিলো-তখোন শুরু হলো জাহাংগীর আর আলমগীরের নির্যাতন...............
লেখক বলেছেন: তবে বাবুয়া ভাই অনেকেই বলে হাত পা না কাটলে নাকি সাইকেল চালানো শেখা যায় না, আমার কখনই হাত পা কাটে নি।
বাইত যামু বলেছেন:
আমার সাইকেলগুলোর প্রতি বড্ড অবিচার হচ্ছে। গ্যারেজে পড়ে থাকে মাঝে হয়তো কেউ একজন একটু চালায়। কিন্তু একটা সময় ছিল যখন মনে হতো "একটা সাইকেল, একটা সাইকেল হলেই জীবনটা পাল্টে যেতো" আজ তেমন ভাবে আর সাইকেলটাকে দেখা হয় না........................
লেখক বলেছেন: আসলেই তখন বোধহয় ওমনই মনে হতো।
বাইত যামু বলেছেন:
আমার সাইকেলগুলোর প্রতি বড্ড অবিচার হচ্ছে। গ্যারেজে পড়ে থাকে মাঝে হয়তো কেউ একজন একটু চালায়। কিন্তু একটা সময় ছিল যখন মনে হতো "একটা সাইকেল, একটা সাইকেল হলেই জীবনটা পাল্টে যেতো" আজ তেমন ভাবে আর সাইকেলটাকে দেখা হয় না........................
মুছাব্বির বলেছেন:
নস্টালজিক হয়ে পড়লাম লেখা পড়ে। ধন্যবাদ মিলটন ভাই।
লেখক বলেছেন: শুভেচ্ছা মুছাব্বির
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আমার সাইকেলটা উত্তরাধিকার সূত্রে ভাই বেরাদাররা নিয়া গেছে!! কিন্তু সাইকেল চালাইতে খুবই ভালা পাইতাম!!
লেখক বলেছেন: ধন্যবাদ।
আজনবী বলেছেন:
সাইকেল নিয়ে আমারো কিছু মজার স্মৃতি আছে। আমার সাইকেলটা ছিল হারকিউলিস ব্রান্ড। প্রথমেই বলে নেই ছোট বেলায় পুলিশকে খুব ভয় পেতাম। সাইকেল চালানো শেখার পর আপনার মত রাস্তায় ঘুরতাম স্কুল থেকে ফিরে। একদিন সাইকেল চালানোর সময় দেখি সামনে এক বিশাল ট্রাক, রাস্তার পাশে সাইড নিতে গিয়ে পরলাম এক আসামী হাতে বুড়া পুলিশের গায়ের উপর, বেচারা কনুইতে ব্যথা পেয়ে বলে উঠলো, "বেত্তমিজ"। তারপর নিজেই টেনে তুললো আমাকে। আমাদের বাসা ছিল পুলিশ লাইনের কাছে, তাই অনেক পুলিশই আমার আব্বাকে সহ আমাদের সব ভাইবোনকে চিনতো। সেইদিন প্রথম পুলিশ সম্পর্কে ভয় অনেকটাই কেটে গিয়েছিল। এখন আর হারকিউলিস ব্রান্ডের সাইকেল দেখি না, তাই মাঝে মাঝে মনে পরে। আজ আবার মনে পরলো। ধন্যবাদ মিলটন ভাই।
লেখক বলেছেন: এখনও কি পুলিশ ভয় পান?
আহারে সেই সোনার দিন গুলো কোথায় হারিয়ে গেলো?
নাজনীন খলিল বলেছেন:
এই সব লেখা পড়লে নিজেও খানিকটা নস্টালজিক হয়ে পড়ি।
ভাল লাগল লেখাটি।
অনেক শুভেচ্ছা রইল মিলটন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু।
শত রুপা বলেছেন:
ভাল লাগলো আপনার লেখা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
শত রুপা বলেছেন:
ভাল লাগলো আপনার লেখা।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
সবাই বলত আমার সাইকেল চালানোর মধ্যে নাকি ষ্টাইল ছিল ...!!!
লেখক বলেছেন: কি ষ্টাইল রে?
রূপক বলেছেন:
প্রথম সাইকেল যেদিন পাই, মনে পড়ে সেদিন রাতে একফোঁটাও ঘুমাই নি, সারারাত চিন্তা করেছি কখন সকাল হবে আর আমি সাইকেলটা নিয়ে স্কুল মাঠে যাব লেখক বলেছেন: আসলে মানুষের জীবনের ষ্টেজে একটা স্বপ্ন থাকে। তো একটা সময় ছিল যখন স্বপ্ন ঘিরে ছিলো একটা সাইকেল। ওটাকেই নিয়েই অনেক সৃত্মি অনেক গল্প। সে গুলো বড়বেলায় এসে মনে পড়লে একটু নষ্টালজিক হওয়া স্বাভাবিক। ধন্যবাদ।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
নস্টালজিক হয়ে গেলাম। আব্বু যে সাইকেলে চড়ে কলেজে যেতেন, চাচারাও ওই সাইকেল চালিয়েছিলেন, ছত্রিশ বছরের পুরনো সেই সাইকেলেই গ্রামে গিয়ে আমার চালানো শেখা! সাইকেলটা এখনো আছে গ্রামের বাড়ীতে। যত্ন করে রেখে দিয়েছি।
লেখক বলেছেন: আসলেই ওটাতেই আপনাদের কয়েক পুরুষের সৃত্মি হয়ত থাকবে। তারপরও ওটা টিকে থাকবে। পরবর্তীরা এসে দেখবে। ধন্যবাদ আপনাকে।
কুস্টিয়ায় যখন স্কুলে পরতাম, সাইকেল_ই সবার প্রিয় বাহন ছিল।
আমি একরাতে সাইকেল চালানো শিখেছিলাম! খালাতো ভাইয়ের বাসায় গিয়ে তার সাইকেলের (সোজা হ্যন্ডেল সাইকেল )ক্যারিয়ারে বসে(সিটে নাগাল পেতাম না) তাদের উঠানে পাক খাবার অবিরাম চেস্টার পর রাতের খাবার দেবার আগেই মোটামুটি শিখে যাই।
তারপর বাসায় এসে চাচার ১৭০০ টাকার সবুজ রং এর হিরো সাইকেল নিয়ে টো টো করে ঘুরে বেড়াতাম। ফনিক্স সাইকেল ছিল তখন স্বপ্ন!!! কারন তার দাম ৩২০০টাকা।
কিন্তু সাইকেলটা চুরি হয়ে যাবার পর আর সাইকেল চালানোর জন্য কেনার অনুমতি পাইনি! এমনকি নিজের বৃত্তির টাকা দিয়েও না। অজুহাত এক্সিডেন্ট করতে পারি!!!
সেই রাগে , অন্যের সাইকেল মেইন রোডে চালাতাম, যার সাইকেল তাকে পেচনে বসিয়ে!
এখন দিন বদলিয়েছে।কুস্টিয়া গেলে এখন দেখি রিকশা বা মটরসাইকেল ছারা সাইকেলে চড়া কমে গেছে!!! ব্ন্ধুরা আর সাইকেল চালাতে চায় না!! আমারো আর তেমন ভাল লাগে না।
লেখক বলেছেন: সাইকেলটি চুরি হয়ে যাওয়াতে আপনার মন খুব খারাপ হয়েছিল বুঝতে পারছি।
আকাশনীল বলেছেন:
বাল্যকালের কথা মনে পড়ে গেলমিলটন ভাই, আমার ব্লগে গেলেন, খুব খুশী হলাম
হাবিজাবি না হয় লিখি, তাই বলে কমেন্ট দিবেন না??
উতসাহ পাই কেমনে
লেখক বলেছেন: ভাই রাগ করবেন না প্লিজ। সত্যি কথা বলতে কি এখন আর ব্লগে তেমন সময় দিতে পারি না। সকাল থেকে সারাদিন লগড ইন থাকি ঠিকই কিন্তু খুব কমই এখানে বিচরন করি। কারণ ব্যাস্ততা। মাফ করবেন, আপনি বোধ হয় কষ্ট পেয়েছেন।
লেখক বলেছেন: ঠিকআছে ভাই।
নরাধম বলেছেন:
আমারও সাইকেল একটা ছিল। আহারে কই গেল সেই সাইকেল? সেরদরে বিক্রি কইরা দিল আমার বাবা!
লেখক বলেছেন: আপনার বাবা যখন ওটা বিক্রি করে দিয়েছিল তখন নিশ্চই খুব খারাপ লেগেছিল। কারণ হয়ত ওটার সাথে আপনার অনেক সৃত্মিই লুকিয়ে ছিল।
স্বপ্নশিকারী বলেছেন:
ভাই জান আপনার লেখাটা পড়ে আমার ছোটকালের দরজার কাঠ দিয়ে বানানো ব্যাট টার কথা মনে পড়ে গেল।তখন আফসোস করতাম ইস টাকা থাকলে ব্যায় কিনব আর এখন সব আছে কিন্তু খেলার সময় টা নাই।ভাই জান একটা গল্প লেখার চেষতা করেছি।সময় থাকলে ঢুঁ মাইরেন।
Click This Link
লেখক বলেছেন: জ্বি পড়লাম আপনার লেখাটি, ভালো লাগলো, আরো লিখুন।
কাজ করে খাই বলেছেন:
এ সব বিষয় নিয়ে না লেখাই ভালো! আমার সখের সাইকেলটার কথা খুব মনে পড়ে গেল। অপরাধী মনে হচ্ছে নিজেকে, শেষ পরিনতি, কিছুতেই মনে করতে পারছি না!
লেখক বলেছেন: আমার লেখা আপনাকে আঘাত করেছে জেনে খারাপ লাগছে। তবে অনেকদিন পরে আপনাকে মনে হয় ব্লগে দেখলাম। কোন সমস্যা? কেমন আছেন?
লেখক বলেছেন: ধন্যবাদ পুসকি।
ব্যাপারটা হচ্ছে কি, মানুষের বয়সের একটা নির্দিষ্ট সময় সাইকেল চালায় খুব মজা করে। সেটা কিন্তু ছোট বেলা। আর বড়বেলায় এসে তেমন চালানো হয় না। স্বাভাবিক ভাবেই মানুষ তার নিজের ছোটবেলার অনেক সৃত্মি মনে করেই একটু ব্যথাতুর হয়ে পড়ে। সেইখানে সাইকেলটা একটা উপকরন তাইনা? সুতরাং সাইকেল নিয়ে একটু নষ্টালজিক হওয়াটাই স্বাভাবিক। তবে আপনার পোষ্টটিই আমাকে লেখার উৎসাহ দিয়েছে। এজন্য আপনাকে ধন্যবাদ।
পারভেজ বলেছেন:
সাইকেল প্রথম চালাই ক্লাশ এইট এ থাকতে, প্রথম প্যাডেল দেই ডাবলিং করে, আবার ঐ সাইকেলটার ব্রেকও কাজ করতো না। চেইন লুজ ছিল! হঠাৎ হঠাৎ ছেড়ে দিত। অবাক করা ব্যাপার - চালাতে মোটেও সমস্যা হয়নি, (মনে হয় পা লম্বা ছিল তাই
লেখক বলেছেন: আমি ডবলিং করতে পারি না।
প্রলয় হাসান বলেছেন:
প্রিয়তে রেখে দিলাম। সময় করে পড়বো। ভাবছি সাইকেল নিয়ে আমিও একটা পোস্টাব। অসংখ্য স্মৃতি আছে।+++++পুসকির সেই পোস্টের লিংক।
Click This Link
আমার সাইকেলটাও ইন্ডিয়ান লাল হিরো সাইকেল ছিল ।
আমারও একটা সাইকেল ছিল ।
ঢাকা চলে আসার পর আমাকে না জানিয়ে বিক্রি করে দেন । এত খারপ লেগেছিল কি আর বলব ।
এখনও মিস করি । এক্তা সাইকেল আবার কেনার ইসসে আছে কিন্তু বউ শুনলেই হাসে ।
লেখক বলেছেন: আপনি এত পিছনের একটা পোষ্ট টেনে বের করে পড়েছেন এজন্য ধন্যবাদ। আসলে আমার সাইকেলটা খুবই প্রিয় ছিল। অনেক সৃত্মি আছে রে ভাই ওটাতে।
নগর সংগীত বলেছেন:
আমার প্রাণপ্রিয় সাইকেলটা চুরি হয়ে গিয়েছে :-(
লেখক বলেছেন: আজকে আমার ছেলে বায়না ধরেছে সাইকেল কিনে দিতে হবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















