মোট কথা সব কিছুই বড় কমলার মত। কিন্তু পার্থক্য শুধু সাইজে। অনেক অনেক ছোট। এবার আসি স্বাদের ব্যাপারে। ব্যাপক পার্থক্য রয়েছে বড় কমলার সাথে। এটা পুরো মাত্রায় টক। কোয়াগুলোকে এমনি খাওয়া যায় না। ব্লেন্ডারে ব্লেন্ড করে চিনি দিয়ে শরবত বানিয়ে খাওয়া যায়।
আমার এক আত্মীয়, তার বাসার ছাদে টবে এমন একটি কমলার গাছ লাগিয়েছেন। যেটাতে এমন কমলা ধরে।
নোট: কয়েকটি ছবি দেয়া হলো। ছবিতে একটি চা-চামচ এর সাথে কমলার ছবি তোলা হয়েছে যাতে আনুপাতিক সাইজটি বোঝা যায়।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



