দুটিই এখন ঘন্টায় গোনা যায়। কারন দুটিই সময়ই খুব কাছাকাছি। তার একটি হলো ভোট আর আরেকটি হলো একটি নতুন বছর। নতুন ভাবে সবকিছুই শুরু হবে। একটি নতুন সরকার পরিচালনা শুরু করবে দেশ। ভালো খারাপ সবকিছুই জড়িয়ে আছে তাদের সাথে।
দীর্ঘদিন শ্বাস বন্ধ করে ছিল এই জাতি। দুটি বছর মানুষ চুপ করে ছিল একটি নতুন দিনের প্রত্যাশায়। দুবছরে মানুষের জীবনে অনেক ছন্দপতন ঘটেছে। সাধারন মানুষ যাঁতাকলে নিপিড়িত হয়েছে সবচেয়ে বেশী। আয়ের চেয়ে ব্যায়ের পরিমান আনুপাতিক হারে অনেক অংশেই বেশী। সঞ্চয়ের বালাই নেই। গরীব হয়েছে আরো গরীব।
এতকিছুর পরেও মানুষ আবারো নতুন কিছু দেখার জন্য চোখের পাতা মেলেছে। আশা শুধু এতুটুকু, যদি সেই সোনালী সূর্যরশ্মি রাঙিয়ে দেয় তাদের জীবন। আর তার সবকিছুই নির্ভর করছে আমাদের জাতির হাল যারা ধরবেন তাদের উপরে। তারাই পারে এই দুঃখী নিরন্ন মানুষের মুখে হাসি ফোটাতে আবার তারাই পারে এ বিপুল ক্রন্দনরত জনগোষ্ঠীকে পুনোরায় কাঁদাতে।
আমাদের বুকে অসীম আশা তাদের উপর। নিঃশ্চই এবার এমন একজন কর্ণধার আসবেন যিনি আমাদের এই মনের কথাটা বুঝবেন। জাতিকে এই ক্রান্তিকাল থেকে বাঁচাবেন। তাদের সুশাসন দিয়ে শুরু হবে একটি নতুন বছর।
একটি নতুন সূর্যের সাথে একটি নতুন সরকার। এবারের নতুন বছরে আমাদের ব্রত হোক অতীতের সব জরা কেটে যাক আমাদের জীবন থেকে, আসুক সোনালী সময়।
আর কোন ভেদাভেদ নয়, আর কোন মিথ্যা নয়। সত্যের আলোয় উদ্ভাসিত হোক আমাদের নতুন জীবন। এখন শুধু অপেক্ষার পালা। এইতো সেকেন্ডের কাঁটা সাথে এগিয়ে আসছে সেই কাঙ্খিত সময়টি।
লাল সবুজের পতাকার পত পত শব্দ আবারো কানে শুনতে চাই। কারণ ঐ শব্দটিই আমাদের অহংকার, আমাদের সুখ, আমাদের উন্নতি, আমাদের সমৃদ্ধি। জয় হোক মনবতার, মানুষ হোক সুখী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

