somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামীলীগ চলুক সঠিক পথে

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচনে জয়লাভ করায় আওয়ামীলীগকে প্রথমেই জানাই শুভেচ্ছা। স্বীকার করতেই হবে যে, এ নির্বাচনের ফলাফল দেখে দেশের মানুষ চমকে উঠেছে। আওয়ামলীগ যে সয়ং বিস্মিত হয়নি তা নয়। তারাও যারপর নাই বিস্মিত। যাই হোক, নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা নিয়ে তারা সংসদে গিয়েছে। শপথ নিয়েছে। আমরা দেশবাসী খুশি। এখন দেখার পালা। এখন জনগনের পাবার পালা।

নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা কিন্তু যেমন ভালো ঠিক তেমনি খারাপ। এটা এক ধরনের ফাঁদ। ভুল করার সম্ভবনা বেশী। সঠিক মাত্রায় গণতান্ত্রিক চর্চাটা অনেক সময় হয়ে উঠে না। একপেশে হয়ে যেতে পারে সব। সুতরাং আওয়ামীলীগকে সেদিকে খেয়াল করে পথ চলা উচিত। তবে অবশ্য বহুদলীয় গনতন্ত্র থাকলেই যে গনতান্ত্রিক পথ উম্মোচিত হবে তাও নয়। এটা ইচ্ছা শক্তির ব্যাপার। রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার।

নির্বাচনের আগে অনেক আশা, আকাংখা, প্রতিশ্রুতি আমরা শুনেছি এই দলটির কাছ থেকে। যেগুলো বিএনপি বা অন্য রাজনৈতিক দল গুলো কাছ থেকে পাওয়া কথা গুলোর চাইতে অনেক অনেক বেশী। তার মধ্যে সবচেয়ে প্রধান হলো দ্রব্যমূল্যহ্রাস, দূর্নীতি দুরীকরণ, যুদ্ধপরাধীর বিচার, দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক মন্দা দূরীকরণ, আর্ন্তজাতিক সম্পর্ক উন্নয়ন ইত্যাদি ইত্যাদি।

প্রতিশ্রুতি দিতে যেয়ে তারা জনসমুক্ষে এমন কিছু উক্তি করেছেন যেগুলো বাস্তবায়ন করা শুধু কঠিন না বেশ কঠিন। যে আর্ন্তজাতিক মন্দা চলছে তা থেকে তো বাংলাদেশ বাহিরে নয়। তাই তার ধাক্কাটা বাংলাদেশকেও সহ্য করতে হবে। সেখানে ভর্তুকি দিয়ে হলেও দ্রব্যমূল্যে হ্রাস সম্ভব নয় সহসাই। আর হঠাৎ করে আবার দ্রব্যমূল্যের হ্রাস হলে কৃষক তার ন্যায্য দাম পাবেনা। ফলে অর্থনীতি হেলে পড়বে একদিকে।

এবার আসুক অবকাঠামোগত উন্নয়ন। শুধু ভৌত উন্নয়নের কথাই যদি চিন্তা করা হয় সেই হিসেবে যে প্রতিশ্রুতি গুলো আছে তার পিছনে যাবে অনেক সময় আর তার সাথে অর্থ। সেই অর্থ জোগাড়েও রয়েছে সমস্যা।

যুদ্ধপরাধীর বিচার। এবারের নির্বাচনে তাদের প্রধান প্রতিশ্রুতি গুলোর মধ্যে এটি অন্যতম। মিডিয়াতে পেয়েছে ব্যাপক প্রচার। যার জন্য তরুন ভোটার, যারা প্রথমবারের মত ভোট দিয়েছে তাদের সবচেয়ে বড় অংশ আওয়ামীলীগের পক্ষে রায় দিয়েছে। শুভ লক্ষণ। কিন্তু এই ইস্যুটি যেন এইবারই শেষ হয়ে যায়। এ বিষয়ে আওয়ামীলীগের কোন ভাবেই বঙ্গবন্ধুর বিচার কার্যের মত প্রলম্বিত করার অবকাশ নেই। আর তারা যদি এই ইস্যুটি তেমন আমলে না নেয় তবে সামনে তাদের জন্য কঠিন সময় আসছে সেকথা বোঝা যায়। প্রহসন মূলক লোক দেখানো বিচার লোকজন মেনে নিবে না।

আমরা জনগন আর পিছনে ফিরে দেখতে চাই না। বিএনপি এবং আওয়ামীলীগ বৃহৎ দুটি দলই তাদের নিজ নিজ শাসন আমলে দুর্নীতি, সন্ত্রাস, কালোটাকার প্রভাব, দলীয়করণ ইত্যাদি কাজের সাথে যুক্ত ছিল। কোন সন্দেহ নেই। আওয়ামীলীগ এবার নির্বাচনে জিতেছে তাই বলে তাদের দলীয় ইমেজ যে আগের চেয়ে ভালো হয়েছে তা নয় বরং গত সরকারের উপরে মানুষ বিরক্ত হয়ে ভোট দিয়ে তাদের। আর দুইবছরের অসাংবিধানিক তত্তাবধায়ক সরকারের কাছ থেকে আনুকুল্য পেয়েছে। দুবছরে জারি হওয়া ১১৩ টা অধ্যাদেশ, যেগুলোকে এই নতুন সরকার বৈধতা দিবে। যা আগেই আওয়ামীলীগের পক্ষ থেকে বলা হয়েছে।

যাই হোক, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা সংসদে থাকতে চায়। আর আওয়ামীলীগ বলেছে, বিরোধীদলকে নিয়ে কার্যকর সংসদ গঠন করতে চাই। দুটি উক্তিই এদেশের মানুষকে নতুন আশার আলো দেখাচ্ছে। সেই আলো যেন কখনই নিভে না যায়। একটা ভালো গণতান্ত্রিক পরিবেশ তৈরী হোক। অপরাধী যেই হোক না কেন সে শাস্তি পাক। কারো প্রতি পক্ষপাত নয়।

দাঁত মুখ খিঁচিয়ে রাজনীতি করা আর বাংলাদেশের জনগন দেখতে চায় না। সকল দলের সহ অবস্থানে কার্যকর হোক সংসদ আর উন্নয়নের সুবাতাস বইতে থাক এদেশের মানুষের ললাটে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×