আমাদের কোম্পানীর এবারের ক্যালেন্ডারের কোন গন্ধ পাচ্ছিনা। গতবার অনেক বন্ধু বান্ধবকে দিয়েছি কারণ আমার হাতে একটা বড় অংশ ছিল। এবার আমি পাওয়ার লেস।
বাড়ীতে সেই আগের বছরের দিনপঞ্জী ঝুলছে। অলসতা করে নামাইনি। আসলে তাও না। নামালে, না পাওয়ার ব্যথাটা চাগা দিয়ে উঠবে। কারণ এখনও কেউ আমাকে ক্যালেন্ডার গিফট করেনি। এই দুঃখ আমি কোথায় রাখি।
বসকে বললাম, আমাদের কোম্পানীর ক্যালেন্ডার ছাপানোর ব্যাপারে। বস বললেন, "এখন তো ডিজিটাল যুগ তাই আর এনালগ ক্যালেন্ডার ছাপা হবে না।" কিছু না বুঝে আবারো জিজ্ঞেস করলাম তাকে। উনি বললেন, "গতবার যেখানে ক্যালেন্ডার টাঙিয়ে রেখেছিলে সে খানে তাকিয়ে মনে করবা নতুন ক্যালেন্ডার ঝুলছে"। আর এটাই নাকি ডিজিটালের ধান্ধাবাজি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

