somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশু শ্রম তো চাইলেই বন্ধ হবে না, তবে আমাদের সদয় হওয়া উচিত

০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাস থেকে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম রিক্সার জন্য। রিক্সা পেয়ে ওটাতে উঠতে যাচ্ছিলাম এমন সময় দেখলাম, আমার সামনে একটা কার এসে দাঁড়ালো। সেখান থেকে নামলো ২৫/৩০ বছরের একটি ছেলে। দেখলাম তাকে দেখেই ৯/১০ বছরের একটি ছেলে গাড়ীর কাছে দৌড়ে গেলো। পিছনের লাগেজ বক্স থেকে একটি ব্যাগ বের করে ছোট ছেলেটির হাতে দিলো। দেখে মনে হলো ব্যাগটি বেশ ভারী। হয়তবা সেই ছোট ছেলেটি তাদের বাসার কাজের ছেলে হবে। হয়ত আগেই জানিয়ে রেখেছিল সে আসবে বলে। যাইহোক সেটা কোন ব্যাপার না।

এবার সেই বড় ছেলেটি রাস্তা পার হয়ে চলে গেলো। আর তার পিছনে পিছনে সেই ছোট ছেলেটা পড়ি কি মরি করে সেই ব্যাগ দুই হাতে চেড়ে তুলে নিয়ে যাচ্ছিল। ছেলেটার উচ্চতা হয়ত চার ফুট। আর ব্যাগটি তার কোমরের প্রায় কাছকাছি উচ্চতার। ছেলেটির পক্ষে অসম্ভব সেই ব্যাগটি বহন করা।

এতবড় একজন তাগড়া মানুষ কিভাবে তার নিজের ব্যাগটি ছোট্ট একটা ছেলের হাতে দিয়ে রাস্তা পার হয়ে চলে গেলো। খুব কষ্ট পেলাম ঘটনাটা দেখে। ততক্ষণ আমার ভাড়া করা রিক্সাটা অনেকদুর চলে এসেছে। পিছনে তাকিয়ে থাকতে থাকতে একসময় সবকিছু আড়াল হয়ে গেলো।

আমরা শিশু শ্রম চাইলেই একেবারে বন্ধ করে দিতে পারবো না। এটা ঠিক। কারণ আমাদের সামাজিক প্রেক্ষাপটে শিশুদের তাদের শ্রমকে বিক্রি করতে হয়। এই পরিবর্তন এত তাড়াতাড়ি আসবে না। পেটের তাগিদে বা পরিবার চালাতে তারা এই শ্রম বিনিময় করে অর্থের কাছে। শিশুদের জন্য ঠিক যেই কাজ (অর্থাৎ তার দৈহিক গঠন বা শক্তির উপরে নির্ভর করে) প্রযোজ্য সেই কাজই দেয়া উচিত। মোটকথা ঝুঁকিপূর্ণ কাজ থেকে তাদের বিরত রাখা উচিত্। পাশাপাশি আমাদের বাড়ীতে থাকা এই শিশুদের আমরা কাজের পাশাপাশি শিক্ষার আলো দেই। তবে বড় হয়ে তারা একটা ভালো কিছু করতে পারবে। আস্তে আস্তে শিশু শ্রমিকের হারও কমে আসবে।

মানুষের মধ্যে মানবিক বোধ জাগিয়ে তোলা খুবই প্রয়োজন। আসলে বোধ ছাড়া এগুলো সম্ভব না। মানবতা সবার মধ্যে জাগ্রত হোক।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৩
১৪টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×