somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন ভালবাসা তো চাইনি!! - ১ম পর্ব

১৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফার্মগেট, সন্ধ্যা ছয়টা, ১লা জুলাই, ২০০৭। হঠাৎ চোখ পড়তেই থমকে গেলাম। কোনদিন ভাবিনি যে, শ্রাবনীর সাথে এভাবে আর কোনদিন দেখা হবে। আমার মত ও অবশ্য থমকে গেলেও চোখ সরিয়ে নিতে পেরেছিল। যা আমি পারিনি। ওর চোখে এ কেমন চাহনি? এগিয়ে গেলাম একপায়ে দুপায়ে। ও শক্ত হয়ে ছিল। নিজ থেকেই আগ বাড়িয়েই কথা বললাম। কেমন আছো? কোন উত্তর নেই। ও কি আমাকে চিনতে পারছে না? তবে কি আমি ভুল করছি? নাহ্‌ আমার ভুল হওয়ার কথা না। যাকে নিয়ে কেটে গেছে আমার দীর্ঘ সাতটি বছর। ও মুখ খুললো। বললো, ভাল আছি। হঠাৎ করেই বুকের মধ্যে কেমন একটা মোচড় দিয়ে উঠল। সামলে নিলাম নিজেকে।

চোখের সামনে ভেসে উঠলো সেই কদমতলা, পবন দার ক্যান্টিন, ক্যাম্পাসের পুকুর ঘাট আরো কত কি? চোখটা ভিজে উঠলো। কিন্তু বুঝতে দিলাম না। বুঝতে পারলাম যে, ওর মনে প্রচন্ড এক ক্ষোভ এর জন্ম নিয়েছে। তা নিতেই পারে। ও তো আর জানে না, যে ওর জন্য শেষ পর্যন্ত আমি কিই না করেছি। শেষ করে দিয়েছি আমার জীবনটাকে। কিন্তু এমন তো হওয়ার কথা ছিলনা!

বললাম, কোথায় যাবে? জানলাম, বাসের জন্য অপেক্ষা করছে। সেই শ্রাবণী আর এই শ্রাবণীর অনেক অমিল। সেই দুষ্টুমী ভরা চোখ আর নেই। আর সেই কথার জন্য কান ঝালাপালা করে দেয়ার অভ্যাসও আর নেই। অনেক, অনেক পার্থক্য। এককথায় মূদ্রার এপিঠ আর ও পিঠ। বুঝতে পারলাম ও কিছু একটা বলতে চায়। বললাম, বলো। ওর ঠোঁট কাঁপছে।

শ্রাবণী বলল, কেমন আছো? বললাম, কেমন থাকা উচিত বলো?

তারপর কিছুক্ষণ নিরবতা। দেখে বুঝলাম ও সুখে নেই। ইচ্ছে করেই জিজ্জেস করলাম না ওর স্বামীর কথা। জানতে পারলাম মিরপুরে থাকে। আমার ভিজিটিং কার্ড দিলাম, যখন জিজ্জেস করলো, এখন কোথায় চাকুরী করছো? শ্রাবণী কার্ডটি কিছুক্ষণ দেখে ওর পার্সের ভিতর রেখে দিলো।
জানলাম ও একটা এন.জি.ও তে আছে। অফিস গ্রীনরোডে। এভাবে কয়েক মিনিট সময় পার হয়ে গেল। মিরপুরের অনেক বাস আসছে আবার চলেও যাচ্ছে। কিন্তু শ্রাবণী কোন বাসেই উঠছে না। তবে কি ও আরো কিছুক্ষণ আমার সাথে কথা বলতে চাইছে?

দেখলাম ওর চোখে পানি। বললাম, প্লিজ কেঁদোনা। এখানে অনেক লোকজন। কিন্তু ওর চোখের পানি থামছে না। বললো, আমার জীবনটা কেন এমন নষ্ট করে দিলে? আমি জবাব দিতে পারলাম না। শুধু বললাম, শ্রাবণী, আমাকে ভুল বুঝ না। তুমি যা কিছু জেনেছো সবই ভুল। পরে তোমাকে অনেক খুজেছি। কিন্তু ততক্ষেণ অনেক সময় পার হয়ে গেছে। তোমার নাগাল আর পাইনি। ও আঁচল দিয়ে চোখ ঢেকে আরো জোরে কাঁদতে লাগলো। ভেবে পাচ্ছিলাম না যে তখন কি করবো। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। খেয়ালই ছিল না। ওর মোবাইল নাম্বার চাইলাম। বললো, তোমার ভিজিটিং কার্ডের নাম্বারে আমিই ফোন দেবো। কথা না বাড়িয়ে সামনে আসা বিকল্প ১৭ নাম্বার বাসে উঠে গেলো। শুধু বললো, আসি।

বাস চলে গেলো আমার সামেন দিয়ে। চেষ্টা করলাম একটু এগিয়ে যেতে। পারলাম না। আমার পা যেন চলছে না। ভারী হয়ে গেছে পুরো শরীর। হঠাৎ একবার একটু মাথা বের করে আমার দিকে তাকালো শ্রাবণী। আমি হাত নাড়লাম। বাসটি বামে মোড় নিল তেজঁগাও কলেজের দিকে।

আমি তাকিয়ে রইলাম পথের দিকে চেয়ে.............

চলবে...... [এটি রিপোষ্ট, অনেক আগের লেখা, যদি আপনারা পড়তে চান তবে আরো পর্ব দিবো]
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৩
২৫টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×