আমাদের স্কুল তখন রবিবারে বন্ধ থাকতো মনে আছে। তখন রবিবার ছিল সাপ্তাহিক ছুটি। পরে এরশাদ সরকার এসে সাপ্তাহিক ছুটিটা শুক্রবার করলো। সেটাই চলছে অনেকদিন। পরে আবার অনেকদিন পরে সরকারী সাপ্তাহিক ছুটি দুইদিন করা হলো। শুক্রবার এবং শনিবার।
গতকাল ব্যাবসায়ী সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে বলা হয়েছে রবিবার ছুটি ঘোষনা করা হোক সাপ্তাহিক ছুটি হিসেবে। এর পিছনে অনেক কারণ আছে। আমাদের এখানে শুক্র শনি ছুটি তারপর অনেক দেশে রবিবার ছুটি। সেই ভাবে আমাদের এখানে ব্যাবসা প্রায় তিন দিন বন্ধ হয়ে যাচ্ছে, অন্ততঃ যেগুলোর সাথে আর্ন্তজাতিক সম্পর্ক আছে। যেটা অর্থনীতির উপরে একটা ইফেক্ট ফেলতে পারে এবং ফেলছে।
একেতেই আমাদের অবস্থা খুবই খারাপ। তাই শুক্র ও শনি বার যদি আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকারক হয়ে থাকে তবে সেটা বদলিয়ে রবিবার করা হোক। তবে এটার উদ্বোগ আগেও নেয়া হয়েছে কিন্তু কিছু লোক এটার বিরোধীতা করেছে। মুসলমানদের কাছে শুক্রবারটা একটি পবিত্র ধর্মীয় ভাবগাম্ভীর্য মন্ডিত দিন। কিন্তু আমি এতে কোন সমস্যা দেখিনা। শুক্রবার ছুটি বাতিল করা হলে জুম্মার নামাজের জন্য প্রয়োজন হলে ২/৩ ঘন্টা বিরতী দেয়া হবে।
আমাদের চিন্তা করতে হবে শুক্রবার এই ২/৩ঘন্টা কর্মবিরতী দিয়ে যদি দেশকে একটা অর্থনৈতিক ধ্বস থেকে থামানো যায়, তবে বাধা কোথায়?
রবিবার সাপ্তাহিক ছুটি ঘোষনা করা হোক, তবে সেটা যে কোন অবস্থায় পরিবর্তন করা যেতে পারে। সেটা তখনকার সময় অব্স্থা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া যেতে পারে। যেমন, এখন সময় এসেছে পরিবর্তনের। আপনদের মত ও যুক্তি কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

