somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের তথাকথিত মাজার সংস্কৃতি

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আপনাদের মেয়েকে দুষ্ট জ্বীনে ধরেছে। ওকে কিছুদিনের জন্য আমার কাছে রেখে যান। আমি ওকে ২১টি পবিত্র মাজার ঘুরিয়ে আনব। তাইলেই জ্বীন তাকে ছেড়ে যাবে। সে সুস্থ হয়ে উঠবে। তা না হলে কিছুদিনের মধ্যেই হাত-পা অবশ হয়ে আপনাদের মেয়ে মরে যাবে।"

এই কথাগুলো কপি করে পেষ্ট করা হয়েছে একটি দৈনিক পত্রিকা থেকে। এই খবরটি হয়ত দিনের একটি ছোট্ট খবর। বড় বড় খবর আর বড় বড় শিরোনামের আড়ালে হারিয়ে যায় একসময়। কতটা ভয়াবহ কথা গুলো!এবার আসুন দেখি এই খবরের পরের অংশটি।

"এসব বয়ান দিয়েই দশম শ্রেণীতে পড়ূয়া এক কিশোরীকে তার সহজ-সরল মা-বাবার কাছ থেকে কবজা করে শেরপুরের শ্রীবরদী এলাকার এক মাজারের খাদেম কামাল হোসেন। পরে ওই খাদেম চিকিৎসার নামে কিশোরীকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করে। জামালপুর সদর থানা পুলিশ রোববার গভীর রাতে শহরের গেইটপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে কিশোরীকে উদ্ধার করে। এ সময় পুলিশ কামাল হোসেনকে গ্রেফতার করে।"

এটাই আমাদের সমাজের অবস্থা। আমাদের গ্রাম-গঞ্জে ও শহরেও অনেক আধুনিক মানুষের মধ্যে এখনও মাজার প্রেমী দেখা যায়। এরা মাজারকে বিশ্বাস করে কোন শক্তিশালী ভান্ডার হিসেবে। কিন্তু এই মাজার মানে কবর আসলেই কি কোন শক্তির উৎস?

মানুষের এই সরলতাকে কেন্দ্র করে দেশে এই সংস্কৃতি গড়ে উঠেছে। রীতিমত একটা ক্যান্সারের মত। যেটা শুধু বড় হচ্ছে। বিভিন্ন গাড়ীতে যখন ভ্রমন করবেন, দেখবেন কোনকোন গাড়ীর ড্রাইভার ষ্টিয়ারিং ছেড়ে দিয়ে মাজারের দিকে চুমু খাচ্ছেন। আবার কোথাও কোথায় যাত্রাবিরতি দেয়া হয় মাজারে সাহায্য করার জন্য। মূলতঃ সহজ সরল মানুষগুলো এই ভূয়া মাজার সংস্কৃতির কাছে জিম্মি। তারা মাজারে যায়। মানত করে। মোমবাতি দেয়, আগরবাতি দেয়। মাজারের খাদেমকে সেজদা করে। খাদেমের পায়ে চুমু দেয়। টাকা পয়সা, আয়-রোজগারের বড় একটা অংশ তাতে ব্যয় করে। কোটি কোটি টাকা খরচ করে বার্ষিক অনুষ্ঠান করা হয়। সেখানে দেশের দুর-দুরান্ত থেকে মানুষ জন আসে। থাকা খাওয়া সহ ব্যাবস্থা করা হয়। এই উপলক্ষে কিছু ভন্ড পীর ফকির গড়ে উঠে। তারা মানুষকে জিম্মি করে ব্যাবসা করে। আর নিরীহ মানুষগুলো তাতে ধরা দেয়। তারা মানুষের কৌশলে দুর্বল জায়গা জেনে নিয়ে সেখানে আঘাত করে।

কিন্তু এর কি কোন সত্যতা আছে? মাজারের কি কোন শক্তি আছে? একটা কবরে একটা মৃত মানুষ শুয়ে আছে। ইসলাম ধর্ম মতে মৃত্য ব্যক্তির দেহটাকে রাখার একটা ব্যাবস্থা মাত্র। মৃত্যুর পর সব মানুষই এক হয়ে যায়। তার করার কিছুই থাকে না। সে বেঁচে থাকা অবস্থায় যত শক্তিশালীই হোক না কেন। এই মাজারকে এই রূপে ভক্তি শ্রদ্ধা করা ইসলামও সার্পোট করে না। বরং যেহেতু সব কবরই সমান। তাই সেই মৃত ব্যাক্তির জন্য শান্তি কামনা করা যায়। এছাড়া আর কিছুই না। এই তথাকথিত "মাজার সংস্কৃতি" ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পাপ।

উপরে উল্লেখিত পত্রিকার অংশটুকু ভীষন ভয়াবহ একটি ঘটনা। এমন ঘটনা হয়ত প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে ঘটছে কিন্তু আমরা জানতে পারছি না। মাঝখান থেকে মানুষ হতে প্রতারিত, সম্ভ্রমহারা। এসব ব্যাপারগুলো কেউ সম্মানের ভয়ে প্রকাশ করতে চায় না। খুবই স্পর্ষকাতর বিষয়। আর এই দুর্বল সুযোগগুলোই তথাকথিত মাজার রক্ষকরা ইউজ করে।

সমাজের প্রত্যেক স্তরের মানুষের আরো সচেতন হওয়া উচিত। এহেন অপকর্ম যেন আমাদের পাশে না ঘটতে পারে সেদিকে নজর রাখা উচিত। আর প্রত্যেকে সত্য জানানো উচিত।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৪
২৭টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×