somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব অশ্রুর স্বাদ একই, লোনা

০৪ ঠা মার্চ, ২০০৯ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো মানুষ। আশরাফুল মাখলুকাত। সৃষ্টির সেরা জীব। সবাই এক কাতারে। নেই কোন ভেদাভেদ। ধনী, গরীব, ব্রাহ্মণ, মুচি সবই এক কাতারের মানুষ। কিন্তু এ পৃথিবীতে কেন এত ভেদাভেদ?

মানুষ হয়ে মানুষের কষ্টে কাঁদেনা, শোকে মাতম করে না। এ কেমন কথা! তবে কি এই ভোগবাদী সমাজই এই মানুষকে আলাদ করে দিচ্ছে?

এই কিছুদিন আগে বিডিআর সদর দপ্তর ট্র্যাজেডিতে প্রাণ হারালো অনেক গুলো প্রাণ। তারা সামরিক বাহীনির অফিসার। আর সেই সাথে আরো গেলো কতগুলো বিডিআর জোয়ান আর সাধারণ মানুষের প্রাণবায়ু। শোকে মুহ্যমান পুরো বাংলাদেশ। সব মিডিয়া গুলো ক্লান্তিহীন প্রচার করছে এই সংশ্লিষ্ট খবর। রাষ্ট্রীয় শোক ঘোষিতও হয়েছে। সবাই আনুষ্ঠানিক শোক প্রকাশ করেছে।

সবজায়গায় আলোচিত হচ্ছে শুধু সামরিক অফিসারদের মৃত্যু নিয়ে। তাদের প্রতি সবার সহানুভুতি প্রকাশ করতে দেখছি। সরকারের পক্ষ থেকে তাদের সাথে দেখা করেছে, তাদের সাথে কথা বলা হয়েছে, তাদের দাবী-দাওয়া, ক্ষতিপূরণ বিষয়ক অনেক কথা হয়েছে (যদিও এসবের বিনিময়ে একটি প্রাণের মূল্য নির্ধারন করা যায় না)। হয়ত একসময়ে এসব সবকিছুই সরকারের পক্ষ থেকে দেয়া হবে। এভাবেই একসময়ে ক্যালেন্ডারের পাতা উল্টে উল্টে হবে ইতিহাস। হবে সৃত্মিস্তম্ভ।

কিন্তু সবার চোখের অলক্ষ্যে থেকে যাচ্ছে আরো কিছু, ঐ যুদ্ধে প্রাণ হারিয়েছে আরো কিছু সাধারণ মানুষ আরো কিছু বিডিআর জোয়ান। এদের কোন কথা কেউ বলছে না। হায়, কি স্বার্থপর আমরা!! ওরা সাধারণ জোয়ান আর ওরা সাধারণ মানুষ বলেই কি তাদের প্রতি এত অবহেলা? তাদের প্রতি কারো কোন কিছু বলার নেই? যে ছাত্র, যে রিক্সাওয়ালা প্রাণ দিয়েছে, ওরা অধরাই থেকে গেলো?

একটা পরিবারের জন্য স্বজন হারানোর ব্যথা যে কত কষ্টের তা তো শুধু ভুক্তভুগীরাই বোঝে। মিডিয়ার কল্যানে আমরা আজ শুধু সেনা অফিসারদের স্বজনদের কান্না শুনতে পারছি, আর সেই একই কান্নাতে বুক ভাসছে অন্য অনেক পরিবারের। যে অশ্রু তাদের কপোল বেয়ে নামছে, সে একই অশ্রু তো আরো পরিবারের কপোল বেয়েই নামছে। সবারই কষ্টের স্বাদ একই রকম। সব অশ্রুর স্বাদ একই, লোনা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৯ দুপুর ১২:০৬
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×