আমার প্রিয় পোস্ট
- ডিগ্রী, পদক ও সম্মাননা অর্জনে শেখ হাসিনার বিশ্বরেকর্ড সম্ভব হবে কি? - আবুল হাসান নূরী
- ওজন কমানোর এক জাদুকরি ফর্মুলাঃ সপ্তাহে ৭ থেকে ১০ পাউন্ড ওজন কমান - আমি নকশাল
- আসুন আরব বর্বরদের ঘৃণ্য থাবা হতে বাকীদের মাথা বাঁচাতে তিনটি দাবীতে সোচ্চার হই - ও.জামান
- Youtube থেকে Video ফাইলকে Audio আকারে ডাউনলোড করা - শাহাদাত রুয়েট
- একজন গওহর রিজভী - োমসতাক
- জেনে নিন আপনি সামহোয়্যারের কত নাম্বার ব্লগার {(যারা জানেনা তাদের জন্য) সম্পূর্ণ আজাইড়া পোস্ট} - অণুজীব
- গুগল ট্রান্সলেট এখন বাংলায় - ফয়জুল ...
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ দলিল(শুধুমাত্র দলিলের সত্যতা ও অসত্যতা নিয়ে মতামত দিবেন,কোনো রাজনৈতিক মতামত নয়) - পর্ব ০১ - তারেক০০০
- ছবি ব্লগঃ ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশ - শেখ আমিনুল ইসলাম
- এডভেঞ্চার পুবের পাহাড়। সবচেয়ে উচু পর্বত শিখরে। - সৌম্য
- ঘুরে এলাম বাংলার স্বর্গ তিন্দু, নাফাখুম - রাতুল রেজা
- আমার যত ভ্রমণ ও ছবিব্লগ - কাঊসার রুশো
- ছবি ব্লগঃ হিমালয় কন্যা নেপাল – পোখারা (শেষ পর্ব) - ত্রিনিত্রি
- সৌদি প্রবাসীঃ অনলাইনে জেনে নিন আপনার রেসিডেন্ট পারমিট(ইকামা) সংক্রান্ত সব তথ্য - পারাবত
- গুগল আর্থ আপডেটঃ রংপুর বিভাগ - কর্ণেল সামুরাই
- মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) - এখুনি করিয়ে নিন! - ডিসকো বান্দর
- বি ডি আর হত্যাকান্ডের সেই গোপনীয় অধ্যায়গুলো-৩য় খন্ড - স্বাধীনতার_অপেক্ষায়
- কর ফাঁকি দিয়ে এয়ারটেলের যাত্রা শুরু : ভারতকে বাজার ও টেলিকরিডোর দেয়ার নীলনকশা - মারজান
- জাগরণের গান-২ : মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক (৬টি ডিস্ক-১০১টি গান) - সপ্রতিভ
- “Kaspersky Internet Security 2011″ কে হ্যাক করে ৫ বছরের জন্য নিজের করে নিতে চান?? তাহলে দেরি না করে এখানে ঢুকে পড়ুন। পরে সুযোগ নাও পেতে পারেন। - দা ডার্ক নাইট
- Dial Up Modem এর Supported Speed বৃদ্ধি। - sparkle24
- শারফুর সাথে একদিন.... - নাজিরুল হক
- গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস - হা...হা...হা...
- ৩০ হাজার জাসদকর্মী হত্যা রহস্যের সন্ধানে - এম. রহমান
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- কালীপদ সাহা: বিহারিদের পৈশাচিক নির্যাতনের জীবন্ত সাক্ষী - এম. রহমান
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের[একটেল, বাংলালিংক,ওয়ারিদ, টেলিটক] ইন্টারনেট ব্যাবহার করাযায় খুব সহজেই ...
- মোঃ মোয়াজ্জেম হোসেন
- বিডিআর বিদ্রহ সেনা হত্যা ৩২ টি প্রশ্ন । - প্রিন্সেস ঢাকা
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ৩৩৩ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- ১৫ আগস্ট ১৯৭৫ আগে ও পরে - এরশাদুর রহমানা
- প্রথম আলোচিত ক্রসফায়ার সিরাজ সিকদার হত্যা : এই হত্যা ইতিহাসের বর্বরতম ঘটনা : মাহমুদুর রহমান মান্না - কবুতর মিয়া
- সরকারের একবছর : মাসে গড় খুন ৩৫৫, ধর্ষণ ২৫৫ - সায়েমুজজ্জামান
- 'বিফল কোপেনহেগেন জলবায়ূ সম্মেলন' - মোঃ রফিকুল ইসলাম
- ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ - ফিউশন ফাইভ
- [আপডেটেড] গুগল ওয়েভের চোখ ধাধানো রিভিউ! ~ সাথে ফ্রি ইনভাইটেশন!

- আমড়া কাঠের ঢেকি
- বিটিসিএলের ব্রডব্যান্ড সার্ভিসটা কেমন? - বিডি আইডল
- সহজেই ব্যবহার করুন আমেরিকা, ইল্যান্ড এর IP adress আর লুকান বর্তমান Ip Adress - সজীব রহমান
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৪) - মাহমুদ সিএসই
- ব্লগার মাহবুব মতিনের মৃত্যু; ও বন্ধু আমার! - ফয়সল নোই
- বৃহত্তর রাজশাহীর ব্লগারদের লিস্টঃ রাজশাহীয়ানরা আওয়াজ দেন - ধ্রুবমেঘ
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- ফিরে দেখা ১/১১: প্রথম পর্ব [রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন শেখ ফজলুল করিম সেলিম] - স্পাইডার
- আজ মিলটনের জন্মদিন - মুহিব
- যে কোন সাইটে বাংলা অক্ষর ভাল ভাবে দেখার জন্য ইনস্টল করুন Font Fixer - মেঘবালক অর্ভনীড়
- মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯ - ~স্বপ্নজয়~
- উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা: ইন্টারনেট ব্যান্ডউইডথ বাড়ান ২০% - বিডি আইডল
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- অনলাইন বাংলা ডেট কনভার্টার - পাগল কবি
- টেলিফোন নম্বর গুলো কি একটু মুখস্ত করবেন? - মিলটন
- পিসির আইপি পরিবর্তন করবেন কিভাবে? - বিডি আইডল
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট ১৯০ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে জেনারেল এমএজি ওসমানীর বক্তব্য - অমি রহমান পিয়াল
- ব্লগের বর্ষসেরা পোস্ট- চোরকাঁটা ইশ্টাইল
কিস্তি -১ - চোরকাঁটা
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয় (বিস্তারিত) - মৃত হাসানের প্রেতাত্মা
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- অভ্র বাংলা ফ্রি সফটওয়ারে বিজয় কীবোর্ড লেআউট দিয়ে টাইপিং - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- মিলটন নামের মানুষটি - মুহিব
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে নিজের নাম যোগ করা - মশিউর রহমান মেহেদী
আপনার একুরিয়াম-৩
১০ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৯
পূর্বে প্রকাশের পর
........................
আমাদের দেশে একুরিয়ামে রাখার মত অনেক মাছ পাওয়া যায়। যেমন: গোল্ডফিশ, এঞ্জেল, শার্ক, টাইগার বার্ব, ক্যাট ফিশ, ঘোষ্ট ফিশ, মলি, গাপ্পি, ফাইটার (বেট্টা), সাকার সহ আরো অনেক রকম মাছ। তবে এখানে উল্লেখিত মাছ গুলোর মধ্যে গোল্ডফিশই সবচেয়ে বেশী দেখা যায়। তাই আমরা আলোচনায় বেশীরভাগ গোল্ডফিশ নিয়েই আলোচনা করবো।
গোল্ডফিশের রয়েছে মোট ১২৫ প্রজাতি। তাই আমাদের পালন করা বেশীভাগ মাছই গোল্ডফিশ প্রজাতির। যেমন: কমেট, ওয়াকিন, জাইকিন, সাবানকিন, ওরান্ডা, ব্ল্যাক মোর, ফান্টাইল, রুইকিন, ভেইল টেইল, রানচু ইত্যাদি। কিন্তু দেহের কাঠামো হিসেবে গোল্ডফিশ দুইরকম। ডিম্বাকৃতি ও লম্বা দৈহিক গঠন হয়ে থাকে। বিভিন্ন ঘাত-প্রতিঘাত, দেহের রোগপ্রতিরোধ ক্ষমতার দিক দিয়ে লম্বা দৈহিক কাঠামোর গোল্ডফিশ গুলো শক্ত হয়ে থাকে।
![]()
গোল্ডফিশ শীতল (সাধারন তাপমাত্রার) পানির মাছ। তবে এরা হালকা গরম পানিতেও থাকতে পারে। কিন্তু হঠাৎ করে পানির তাপমাত্রা বেড়ে যাওয়া বা কমে যাওয়ার ফলে এরা মারাত্বক অসুস্থ্য হয়ে পড়ে। তবে শীতকালে এরা একটু ধীরগতির হয়ে যায় এবং খাবার কম খায়। তখন এরা একুরিয়ামের নীচের দিকে থাকতে পছন্দ করে। একটা গোল্ডফিশ পূর্ণজীবন প্রায় ১০ বছরের বেশীও হতে দেখা যায়। তবে কোন কোন ক্ষেত্রে এটা বেশীও হতে দেখা গেছে। গোল্ডফিশ খুবই শান্ত প্রকৃতির একটা মাছ। তবে একুরিয়ামে কোন নতুন মাছ আসলে কখনও কখনও কোন কোন গোল্ডফিশকে একটু উশৃংখল হতে দেখা যায়। তবে এটা খুবই কম হয়। আর যদি এমন দেখা যায় তবে ২৪-৪৮ ঘন্টার মধ্যে এ সমস্যা দুর হয়ে যায়।
![]()
কেউ কেউ একুরিয়ামে ছোট শৈবাল বা জলজ উদ্ভিদও রাখেন। এটা আসলে ডেকোরেশনের চেয়ে অন্য জায়গায় তাৎপর্য আছে বেশী। এটা এক ধরনের নাইট্রোজেন সাইকেলের কাজ করে। মাছের বর্জ্য থেকে কার্বন-ডাই-অক্সাইড ও নাইট্রোজেনাস যৌগ নির্গত হয়। কার্বণ-ডাই-অক্সাইড সাধারনত বুদবুদ হিসেবে বের হয়ে যায় আর বাকীটুকু একুরিয়ামের শৈবাল দ্বারা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ব্যাবহৃত হয়। নাইট্রোজেনাস যৌগ প্রথমে এমোনিয়া, এমোনিয়া থেকে নাইট্রেটে পরিনত হয়। নাইট্রেট শৈবাল দ্বারা শোষিত হয়।
চলবে.............
১ম পর্ব
Click This Link
২য় পর্ব
Click This Link
প্রকাশ করা হয়েছে: একুরিয়াম বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: কতটুকু ভালো লিখতে পারছি জানিনা, তবে চেষ্টা করছি আমার জানা অংশটুকু যাতে অন্যে জানতে পারে এবঙ তার উপকার হয়।
আপনাকে ধন্যবাদ।
অপরাজিতা ০০৭ বলেছেন:
গোল্ডফিশ, এঞ্জেল, শার্ক, টাইগার বার্ব, গাপ্পি, ফাইটার (বেট্টা) এগুলি আমার আছে। বাকি আর ও কিছু কিনব ইচ্ছা আছে!
লেখক বলেছেন: মাছ কেনার সময় দোকান থেকে একটু দেখে কেনা ভালো। তবে একুরিয়ামে একই প্রজাতি বা আচরনগত দিক থেকে একই রকম মাছ রাখলে সেটা ভালো হয়।
ঢাকায় একটা কিনার ইচ্ছা আছে।যত্নআত্তি করার ভয়ে কিনছিনা।
লেখক বলেছেন: তবে নির্ধিধায় বলা যায় মা খুব কষ্ট করেন। কারণ ওটা মেইন্টেন করা খুবই কষ্টকর।
রোহান বলেছেন:
পোষ্ট গুলা চমৎকার হচ্ছে...@ শামসীর ভাই: প্রথমে একটা ছোট্ট অ্যাকুরিয়াম কিনেন... আমি এক কলিগ রে গিফট করছি একটা, এখন সে বড় একটা কিনছে শখে পড়ে
লেখক বলেছেন: ধন্যবাদ রোহান আপনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ। আপনার পরামর্শ আমার ও অনেকের কাজে লাগবে।
জুল ভার্ন বলেছেন:
গোল্ড ফিশের বদ অভ্যাস আছে। ওরা সারাক্ষণ খেতেই থাকে-আর মল ত্যাগকরে অ্যাকুরিয়াম ময়লা করে ফেলে। গোল্ড ফিসদের ফ্লটিং ফিড কম খাওয়াতে হবে। কারন ঐ ফিডে ফ্যাট বেশী। কাজেই ওদেরকে ওয়ার্ম খাওয়ানো বেটার। গোল্ড ফিশদের সপ্তাহে ৩ দিনের বেশী খাবার নাদিলেই ভালো। একটা কথা মাছেরা কিন্তু অনাযাশে ৩/৫ দিন খাবার নাখেও খুব সুস্থ্য থাকতে পারে। যত কম খাওয়ানো হবে-মাছ তত কম বাড়বে এবং বেশী দিন বাঁচবে।অ্যাকুরিয়াম'এ পোষার জন্য আমাদের দেশের আবহাওয়া উপযোগী একটা মাছের নাম হয়ত তুমি ভুল করে উল্ল্যেখ করোনি। সেটা হলো-কৈ কার্প। এই মাছ খুব শক্ত। সহজে মরেনা। অনেক দিন বাঁচে। খাবারও কম লাগে গোল্ড ফিশ থেকে।
চমতকার সিরিজ। অনেকেওই অনেক উপকারে আসবে।
লেখক বলেছেন: আসলেই গোল্ড ফিশ অনেকটা জোকার টাইপের। যত খাওয়াবেন সে ততই খাবে। একদিক দিয়ে ইনপুট আর একই সাথে আউটপুট।
হ্যাঁ ওয়ার্ম খাওয়াতে পারলে খুব ভালো হয় তবে সব কিছুই মিলিয়ে মিশিয়ে দিলে ভালো হয় মনে হয়। তবে সেক্ষেত্রে লাইভ ওয়ার্ম পাওয়াটা একটু দুস্কর সবার জন্য।
আপনাকে ধন্যবাদ চমৎকার ইনফরমেশন দেবার জন্য।
রোহান বলেছেন:
জুল ভার্ন বলেছেন: যত কম খাওয়ানো হবে-মাছ তত কম বাড়বে এবং বেশী দিন বাঁচবে।খুব জরুরী একটা কথা... প্রথম দিকে এই ভুল অনেকেই করে, গাদা গাদা ফ্লটিং ফিড দিয়ে।
অতিরিক্ত খাবার দেয়া, আচরণ না বুঝে মাছ অ্যাকুরিয়ামে ছাড়া, কোন জাতের সাথে কোন জাত যাবে এইটা না জানা --- এইসব মিলে প্রথম প্রথম অনেক ঝামেলায় ভুগছি...
অনেকদিন আগে একবার প্রথম একটা ক্যাটফিস ছাড়ছি, পরের তিন দিনে আমার দুইটা গাপ্পি উধাও... দোকানদারে তো বুঝায় দিছে ক্যাটফিস নিরীহ মাছ চুপচাপ তলায় পইড়া থাকে... পরে সন্দেহ কইরা ব্যাটারে আরেকটা বোল অয়াকুরিয়ামে ছাড়ছি, দেখি বোলের মাথায় আমার গাপ্পির মাথা ভাসতাসে (হজম করতে পারেনাই মনে হয়)... হে হে হে
লেখক বলেছেন: আপনার ক্যাট ফিশের ব্যাপারটা বেশ মজার। এটা ঠিক যে আচরনগত মিল রয়েছে এমন মাছের সমাহার করা উচিত একুরিয়ামে। না হলে, এমন দুর্ঘটনা ঘটবে।
আচ্ছা আপনি লাইভ ওয়ার্ম কেনেন কোথা থেকে?
সিটিজি৪বিডি বলেছেন:
সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং অনেক কিছু জানতে পারলাম। সুদর প্রবাস (দুবাই)র থেকে আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আমার পোষ্টে আপনি অনেক অনেক দিন পরে আসলেন। সুদুর বাংলাদেশ থেকে আপনার ধন্যবাদ গ্রহন করে আবার আপনার জন্য একটু পাঠিয়ে দিলাম। ![]()
রােশদ সুলতান তপু বলেছেন:
একটা মোটামুটি তিন ফিট সাইজের একু্রিয়ামে প্রমাণ সাইজের মাত্র দুইটা গোল্ডফিশ- ওফ্ কি যে সুন্দর লাগে দেখতে। একেবারে রাজকীয়।আমার একসময় ছিল। একুরিয়ামে বেশী মাছ রাখতাম না- দুইতিনটা রাখতাম তবে সব বড় সাইজের দেখে।
নস্টালজিক হয়ে গেলাম। মিল্টন ভাই আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো আমার পোষ্ট পড়ে। তো আবার শুরু করেন। দেখবেন ভালো লাগবে। ![]()
সেজুঁতি বড়ূয়া বলেছেন:
সব কিছু খুব সুন্দর করে লিখছেন-যা পড়ে এয়্যাকুরিয়াম এবং মাছ পোষার জন্য আগ্রহী হচ্ছি। কিছু টাকা জমিয়ে ছোট একটা এয়্যাকুরিয়াম কিনবো আশা করি।
লেখক বলেছেন: হ্যা কিনেই ফেলুন একটা একুরিয়াম আপনার ভালো লাগবে আশা করি।
জাবেদ ইয়াকুব বলেছেন:
মিল্টন ভাই আপনাকে ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ ইয়াকুব। ![]()
চাচামিঞা বলেছেন:
খুব কাজের পোস্ট......প্রিয়তে রাখলাম.....কাজে দিবে।
লেখক বলেছেন: মুরুব্বীরে যে কি কইয়া ধন্যবাদ দিমু তা বুঝতে পারতিছি না।
রোহান বলেছেন:
আমার অভিজ্ঞতা খুবই অল্প কাঁটাবনে খুঁজে দেখেন ওয়ার্ম এর জন্য... আমি অবশ্য এখন সময় দিতে পারি না, বাসায় এখন শুধু ফ্লোটিং ফুড ই চলে...
লেখক বলেছেন: হ্যা সমস্যা সেটাই আমিও জুলভার্নের কমেন্টে বলেছি যে ওয়ার্মটা এভেইলেবল না।
আসলেই কষ্টের।একদিন করতে গিয়া আমারত মেজাজই খারাপ হইয়া গেছিল।
লেখক বলেছেন: ![]()
প্রেসিডেন্ট মামা বলেছেন:
যদি পয়সা থাকে আর সুন্দর মাছ কাকে বলে দেখতে চান তাদেরকে বলছি, মেরিন মাছের সেটাপ করেন। আর মাছেন মধ্যে ব্লু টাং, সি হর্স, ফাইটার ফিস, লাইওন, ছাফিন টাং, পাফা ফিস এসব দিয়ে সাজান।আপনার প্রয়োজন হবে, কম হলেও চার ফুট টাংক, এক্সটেরনেল ফিলটার, প্রটিন স্কিমার, হালাইড লাম্প, পাওয়ারফুল হিটার, পাওয়ার হেড, ইউবি ফিলটারিং লাইট আরো কিছু জিনিস। হে তবে আপনি সাধারণ পানি ব্যবহার করতে পারবেন না শুধু মাত্র সলট ওয়াটার পানি ব্রবহার করতে হবে। আর এই পানিতে যে সলট থাকে তা আপনার সাধারণ সলট হলে চলবে না এটা সমুদ্রের সলট হতে হবে।
যদি কেও মেরিন মাছ আগে কখনো দেখেন নি তাদের বলছি আপনারা গুগলে marine fish picture লেখে ছবি দেখুন।
লেখক বলেছেন: হ্যা আপনার প্রস্তাব খুবই ভালো কিন্তু সেগুলো খুবই ব্যায়বহুল। আর মাছের দামও বেশী। যদি আপনার এমন একুরিয়াম থেকে থাকে তবে কিছু ছবি পোষ্ট করেন। আমারা দেখি।
রোহান বলেছেন:
@ প্রেসিডেন্ট মামা: বাংলাদেশে মেরিন সেটআপ চালানো অনেক কষ্ট... তবে করতে পারলে জটিল হয় নাকি শুনছি... আমি কখনো কারো বাসায় দেখিনি, আপনার আছে?
মহলদার বলেছেন:
ভাল পোষ্ট। চালিয়ে যান।
লেখক বলেছেন: ধন্যবাদ।
প্রেসিডেন্ট মামা বলেছেন:
হে আমার আছে তবে এই মুহুর্তে ছবি দেয়া যাবে না কারণ এই পিসিতে ছবি নাই কিন্তু পরে দেবো।মেরিন মাছের সেটাপে যদি একটু প্রবলেম হয় আপনি সব কিছু হারাতে পারেন। আমার এক পরিচিত মানুষের টাংকে উনার ছেলে টিসু ফেলে দিয়েছিলো তার কারণে সব মাছ এবং কড়াল সব মরে যায়। বাংলাদেশী টাকায় কম হলেও ২লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তাই মেরিন সেটাপে অনেক কষ্ট আছে।
বড় ধরনের মেরিন সেটাপে আপনি উপরের লিড ব্যবহার করতে পারবেন না কারণ হালাইড লাম্প জুলানো অবস্তায় রাখতে হবে তাই যে কেও কিছু টাংকে ফেলে দেবার ভয় থাকে।
লেখক বলেছেন: হুম তাহলে তো খুবই ব্যায়বহুল।
অপ্সরা বলেছেন:
+++ আর প্রিয়তে।
লেখক বলেছেন: ধন্যবাদ অপ্সরা।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
আপনি কত জ্ঞানী ...মাঝে মাঝে আপনাকে দেখলে অনেক হিংসা হয় ...
আহারে ...আমি যদি পারতাম এমন পোষ্ট দিতে ...
লেখক বলেছেন: চেষ্টা করে যাও।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















দারুন ঘুছিয়ে লিখেছেন।
একুরিয়াম সর্ম্পকে অনেক কিছু জানতে পারলাম অঅপনার পোষ্ট পড়ে।
চলুক........................................................................+