আমার প্রিয় পোস্ট

আমন্ত্রন রইল http://www.somewhereinblog.net/group/MyRajshahi

বলে রাখছি- আমি কিন্তু এবার এখনও আম খাইনি :((

১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:০২

শেয়ারঃ
0 0

এ আমার এক সৌভাগ্য। কোনবারই আম কিনে খেতে হয় না। না, তার মানে যে, আমার আমের বাগান আছে তাও না। প্রতিবছর এই সিজনে আমার শ্বশুড় বাড়ী থেকে আমের ঝুড়ি আসে। তবে এবার এখনও আসেনি। বেশ চিন্তায় আছি। :|

তবে কি জামাই কদর কমে গেলো? কিন্তু এটা ভেবেও একটু আশ্বস্থ হই যে, আমার পরে তো আর কোন জামাই নেই সুতরাং আমাকে নিয়েই তাদের একটু মাতামাতি আছে এবং থাকবে। ;)

কিন্তু আমের সিজনের অর্ধেক চলে গেলেও সবুজ-হলুদ রং আম এখনও হাতে নিয়ে দেখতে পারলাম না। আমি শুধু বাজারের আমগুলোর দিকে তাকিয়ে থাকি। আর মাঝে মাঝে জানালা দিয়ে পাশের বাড়ীর আননের আমের আঁটি চাটার দৃশ্য দেখি। বুকের ভিতরটা হু হু করে উঠে। আর মনে মনে গালি দেই। X(

কিন্তু এবার আমের দেরী দেখি মনে সন্দেহ হয়। ইনিয়ে বিনিয়ে ফোন দিলাম শ্যালককে একটু টোকা মেরে, "কিরে, তুদের উদিকে এবার আমের ফলন কেমন হয়েছে বে? পুরা বাজারে তো ভারতের আম দিয়া ছায়া গেলো। রাজশাহীর আম কি এবার ফেল মাইরবে নাকি?" ;)

আমার চালাক শ্যালক বুঝতে পেরে বলল, "না গো দুলাভাই, আমের ফলন জব্বর হয়াছে, আমার পরীক্ষা চইলছে তো, এইজন্য সময় পাছিনা, দুই বাগানের আম নাম্মিয়ে রাইখাছি, ঝুড়িও করা হয়াছে, কিন্তু পাঠাতে পাইরছিনা।" /:)

আমি বললাম, "শোন, তাড়াহুড়া করিস না। ভালো করে পরীক্ষা দে। সবকিছুর আগে পড়হালিখা, বুইঝাছিস।" এই বলে লাইন কেটে দিলাম। সেও তো প্রায় প্রায় ৭/৮ দিন হয়ে গেলো কিন্তু শালার পরীক্ষা কি এখনও শেষ হয়নাই? /:)

[বলে রাখা ভালো ইহা মোটেও ফান পোষ্ট নয়, ইহা একটি টোপ বিশেষ]

 

প্রকাশ করা হয়েছে: রাজশাহী  বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:১০
জানপরী বলেছেন:
গত সপ্তাহে বাড়ী (রাজশাহী) থেকে আম নিয়ে এসেছিলাম। আজ সকালেও দেখলাম আরও দুইটা আছে।
মেইল করে দেব নাকি?
১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: আপনার দাতে পোকা পড়ুক, আপনি নিপাত যান। নিজে আম খেয়ে এখন বলছে মেইল করে দিবো।

২. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:১১
নিশাচর বলেছেন: পিলাচ.......................+

হে হে হে আমি ও কইলাম খাই নাই। হে হে হে হে

বলে রাখা ভালো -আমার কইলাম হশুর বাড়ী নাই।
১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন: ওরে কে আছিস? এই পুলাডারে বিয়া দেওনের ব্যাবস্থা কর্

হেতেনের আম খাওয়ার সক হইসে।

১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: আপনার দেখি আমার চেয়ে দুঃখ বেশী। :)

৪. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:১১
লাল পাখা বলেছেন:
আইচ্ছা- ঝুড়ি আইলে খবর দিয়েন
১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: আপনে কি পুরাতন ভাঙ্গা ঝুড়ির ব্যাবসা করেন?

৫. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:১৩
ভাঙ্গন বলেছেন: হায়রে কবে বিয়া করুম
কবে শ্বশুর বাড়ী অইবো?
কবে আম খামু?



...বলে রাখা ভাল ইহা আপসুসিত মন্তব্য!
১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: বলে রাখা ভালো "কবে হবে ব্যাটা নাম রাখবো ক্যাটক্যাটা। :)

৬. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:১৬
ঘাসফুল বলেছেন: ভাই, আম আসার সাথে সাথে আমারে এক্টা ফোন্দিয়েন্তো... কথাছে..
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: ঘাসফুল বলেছেন: ভাই, আমআসার সাথে সাথে আমারে এক্টা ফোন্দিয়েন্তো... কথাছে..

আমাসা হইলে মেট্রিল না হয় ফ্লাজিল খেয়ে নিন।

৭. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:১৭
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আম্র আসলে খবর দিয়েন ...

অটঃ এইটারে যৌতুক বলিয়া মনে হইতাসে ...
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: ছোট মুখে বড় কথা কবি না।

৮. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:২৪
জানপরী বলেছেন:
মিলটন ভাই, মিথ্যা বলা মহা পাপ।
আপনি মহাপাপী হবেন তা কি মেনে নেওয়া যায়।
সবাই কে বলে দেন আপনি আম খেয়েছেন কিন্তু পঁচা আম খাননি।
১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: আপনি আমার সাথে ষড়যন্ত্রে লিপ্ত তা আপনার কমেন্ট দেখলেই বোঝা যায়।

৯. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:২৭
চাঙ্কু বলেছেন: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আম্র আসলে খবর দিয়েন ...

অটঃ এইটারে যৌতুক বলিয়া মনে হইতাসে

আমি কিছু কই নাই ;)
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: আমি কিন্তু কিছু শুনি নাই। :)

১০. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বিহাটা ক্যান যে চাঁপাইতে, নিদেন পক্ষে রাজশাহীতে করলাম না !!!!!!!!
আপসুস !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: কেন চাইরটার অপশন আছে না? নাকি সেইডাও ফিলাপ।

১১. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৩
নিশাচর বলেছেন: ""লেখক বলেছেন: ওরে কে আছিস? এই পুলাডারে বিয়া দেওনের ব্যাবস্থা কর্""


খালি মুখে কইচেন তো কেউ হুনে নাই। সামনে হপ্তায় একখান হাতমাইক (প্যাঁ প্যাঁ) কিন্যা দিমুনে। একটু জোরে সোরে কইয়েন। উপরওয়ালা আপুনার মঙ্গল করুক। আম খাওয়ার তৌপিক দান করুক। আমীন।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:১০

লেখক বলেছেন: এই পুলাডার মাথা খারাপ হইসে

১২. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:৪০
জুল ভার্ন বলেছেন: সবই কপাল! যাদের বাড়ী রাজশাহী তার উপড় শশুর বাড়ীও রাজশাহী তারাতো আম-লিচু খাবেই। আমরা দক্ষিন বংগের মানুষ শুধু "আইলা" খাব আর কান্না করবো!
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: আপনার দক্ষিন বংগে তো খালি পানি আর পানি। কি আর করবেন? আপাতত পানি খেয়েই থাকেন। তাও আবার নোনতা পানি :)

১৩. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:৪৫
জানপরী বলেছেন:
জুল ভার্ন বলেছেন: সবই কপাল! যাদের বাড়ী রাজশাহী তার উপড় শশুর বাড়ীও রাজশাহী তারাতো আম-লিচু খাবেই।
আমরা দক্ষিন বংগের মানুষ শুধু "আইলা" খাব আর কান্না করবো!
১৬. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:৫৬
কালপুরুষ বলেছেন: তুমি এই পোস্টটা আরো আগে দিলে ভাল হইতো। আমার বাসায় রাজশাহীর আম পঁচলো। একসাথে এতো আম এইবার আসছে যে খেয়ে খেয়ে সুগার লেভেল মাত্রাতিরিক্ত করে ফেলছি। আগে জানলে কিছু পাঠায় দিতাম। এখন আর স্টকে নাই। সামনে ন্যাংড়া আর ফজলি আসতে পারে। গোপালভোগতো অনেক আগেই শেষ। খেস্সাপাত, হিমসাগর, রানীপছন্দ ও মোহনভোগও শেষের পথে।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: হ্যা এখন তো এই কথা বলবেন। কয়দিন আগে কত ফোন করলাম। তখন তো পাত্তাই দিলেন না। বললেন, "আমি এখন ব্যাস্ত পরে ফোন করো"। আমি তো বুঝতে পারছি ঠিকই আপনি তখন মজা করে আম খাচ্ছিলেন। বদ দোয়া দিলাম।

১৭. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:৫৬
কষ্টের নদী বলেছেন: শ্যালক কি এইখানে ব্লগার?
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: সব সময় সত্য কথাটা না বলি। :)

১৮. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:৫৭
কষ্টের নদী বলেছেন: শ্যালক কি এইখানে ব্লগার?
১৯. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:০০
গুপী গায়েন বলেছেন: হাহ হাহ হাহ মিলটন ভাই। পোস্টের ছবি দেখ্যা থ্যাম্যা গেল্যাম। এড্যাতো রাশ্শাহীর ছবি। কে দিলোরে? পরে দেখি আমাহেরে জামাই.. :P

এ্যাক কাম করেন, চোইল্যা আ্যসেন আমাহেরে বাড়ী। তারপর দেখছি কি হোছে। আমাহেরে জামাই আম পায়নি, ইয়্যার্কি নাকি? :X
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: বস ছুটি দিচ্ছে না।

২০. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:১০
কালপুরুষ বলেছেন: @জুল ভার্ণ - মিলটন ভুল করছে। একটা আমের আড্ডা ডাকলে আমি একঝুরি আম নিয়া হাজির হইতাম। সবাই মিলা আড্ডায় মজা কইরা আমের আঁঠি চুষতাম।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: ভাইসব, কালপুরুষদা এর মিষ্টি কথায় আপনারা ভুলবেন না। উনি সব আম শেষ করে এখন যেগুলো পচা আম আছে ওগুলো খাওয়ানোর জন্য আমের আড্ডা বসাতে চাইছেন। আমি সুক্ষ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। উনি ওনার বাসায় দাওয়াত দিলেন না নিজেই সব শেষ করে এখন এ কথা বলছেন।

এটা রীতিমত অপমান।

২১. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৬
ভাস্কর চৌধুরী বলেছেন:

অপেক্ষায় থাকেন......................................................................!
আম আসলে আমদের খবর দিয়েন! আইশা দেখুমনে আমাদের তালই বাড়ীর আমগুলো কেমন!
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: আমি আপনাকে অগ্রীম জানিয়ে দিচ্ছি। আপনার তালই বাড়ীর আমগুলো খুবই ভালো এবং মিষ্টি। আম এসে পৌছালে অযথা কষ্ট করে আসার প্রয়োজন নেই। :)

২২. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৯
মিলটন বলেছেন: @ গুপী গায়েন

আপনাকে একটু জরুরী দরকার। আপনাকে ফোনে পাচ্ছিনা। প্লিজ যোগাযোগ করেন।
২৩. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:২৬
প‌্যানুয়েল প্রিন্স বলেছেন: "তবে কি জামাই কদর কমে গেলো? কিন্তু এটা ভেবেও একটু আশ্বস্থ হই যে, আমার পরে তো আর কোন জামাই নেই সুতরাং আমাকে নিয়েই তাদের একটু মাতামাতি আছে এবং থাকবে।"


:P
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: :)

২৪. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:০৩
বড় বিলাই বলেছেন: রাজশাহীর আম খাইছি এইবার। কি মজা!!!
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: পাইলাম এতক্ষণে। :)

২৬. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৬
সীমন্ত ইসলাম বলেছেন: আম এসে গেলেও আপনার বাড়ি যাইতে পারবো না। তাই কেমন খাইলেন জানাইয়েন।

আপনার আম খাওয়া শুভ হোক।

১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: তাহলে একটা আম খাওয়া অবস্থায় ছবি দিবো কি বলেন? :)

২৭. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৩
জুল ভার্ন বলেছেন: @কালপুরুষ, একা একা আম খেয়ে সুগার বাড়লেতো কোন ক্ষতি নাই...... ডায়াবেটিস সুগার গ্লুকোজ টেস্ট মেশিনতো আছেই..................(ইমো হইবে)
২৮. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৬
পলাশমিঞা বলেছেন: গতকাল আমি একাই তিনটা খাইছি,

জবর মজা B-)
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: একাই তি---------------ন-----------------টা? কনকি?

ভাই আপনার সাহস আছে। আর তাছাড়া এই রেকর্ড গিনিস বুকে উঠা উচিত।

২৯. ১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
অন্যরকম বলেছেন: হাহাহাহা....... মজা পাইলাম!!!! :D

রাজশাহীতেই দেখি একটা শ্বশুরবাড়ী বানাইতে হইব!!!!! ;)
২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন কোথায় শ্বশুড়বাড়ী বানাবেন।

৩০. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:৪৩
দূর্ভাষী বলেছেন: ভাই আমার শ্বশুর এস এ পরিবহনে করে এক ঝুড়ি পাঠিয়েছিল তাই খেয়েছি!! অবশ্য রাজশাহী থেকে নয়, সাতক্ষীরা থেকে।
২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: হ্যা ঠিক বলেছেন, আম গুলো খুব মিষ্টি ছিল। :)

৩১. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:৪৯
বুলবুল আহমেদ পান্না বলেছেন: আহারে............

ক্যান যে আমার শ্বশুর বাড়ী রাজশাহী-চাপাই হৈল না?
আপসুস... :(
২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: আপসুস...

২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: আহা..........

৩৩. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ২:১১
মেসবাহ য়াযাদ বলেছেন: আমি শনিবার থেকে সোমবার ৩ দিন রাজশাহীতে থেকে এলাম...আম খেলাম...৩০০ কেজি (এইরে, একটা শূণ্য কী বেশি হলো ????) আম নিয়ে আসলাম...আহ ! কী আনন্দ আকাশে বাতাসে...
২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: ও দাঁতে পোকা পড়ুক।

২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: ওহ জব্বর একখানা ফুটুক

৩৬. ২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৯
মানুষ বলেছেন: আপনার আম আশা দেখি শোচনীয় :|
২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৪০

লেখক বলেছেন: আমার বেলায় আম আসা আর আপনার বেলায় আম + আশা= আমাশা। :)

৩৭. ২১ শে জুন, ২০০৯ সকাল ১১:০১
মুহিব বলেছেন: আম না খাওয়ার দু:খে ৩দিন কিছুই লিখলেন না। ভাবীঈঈঈঈ জলদি করেন।
২১ শে জুন, ২০০৯ সকাল ১১:২৯

লেখক বলেছেন: :)

 

মোট সময় লেগেছে ২.৮৫০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ