কিছু ব্যথা মানুষ একসময় ভুলে যায়, কিছু ব্যথা ভোলে না। সে ক্ষত বহন করে চলে কাল থেকে কালে। তেমনি এক ব্যথার চিহ্ন বয়ে নিয়ে বেড়াচ্ছি আমরা। এটা কখনও ফিকে হবার নয়।
হাজার শব্দ ব্যবহারের চেয়েও শক্তিশালী একটি ছবি। "ছবি"ই বলে দেয় অনেককিছু। ঠিক তেমনি কিছু ছবি মুক্তিযুদ্ধের সময়ের। যে গণহত্যা আর পৈচাশিকতা ঘটেছিল, সেটা আর পৃথিবীর অন্যকিছুর সাথে তুলনা চলে না।
[নীচের দিকের কয়েকটি ছবি অতিমাত্রায় সংবেদনশীল, দুর্বলচিত্তদের না দেখার জন্য অনুরোধ করলাম]
এগুলোই শেষ নয়, রবং এর চেয়েও কঠিন সময় গিয়েছে সেই সময়ে যার চিত্র ফ্রেমের মাঝে ধারণ করা হয়ত সম্ভব হয়নি। যেগুলো এখনও অজানা। হয়ত এমনও হতে পারে, সেগুলোর উপদান এতই ভয়াবহ আর নৃশংস ছিল যে চিত্র গ্রাহকের ক্যামেরায় ক্লিক করার সাহস হয়নি।
তথ্যপ্রযুক্তির এই সময়ের কল্যানে হয়ত এই ছবিগুলোর জীবনকাল অসীম। বর্তমান এবং ভবিষ্যত প্রজন্ম এগুলো দেখে জানুক, বুঝুক। এতকিছুর পরেও মানুষ কিভাবে এই মাতৃভূমির সাথে বেইমানী করে? নিজ দেশের স্বার্থ না দেখে অন্য দেশের স্বার্থ চরিতার্থ করার জন্য উঠে পড়ে লাগে? তবে এ কেমন সভ্যতা? ধিক!!!!
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১০ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



