সত্যিই তখন এতটা আশাবাদী ছিলাম না এই ব্লগটা নিয়ে। প্রথম প্রথম ভাবতাম, এতদুরে কি আর যেতে পারবে? হয়ত কোন এক সময় মুখ থুবড়ে পড়বে। তাই প্রথমদিকটা কোনকিছু লেখা হয়ে উঠতো না। শুধুই পড়তাম। আজকের এই ব্লগের চেহারা একদিনে আসেনি। দীর্ঘদিন ধরে, বিভিন্ন সময়ের প্রয়োজন কিছু সংযোজন আবার বিয়োজনে পরে আজকের এই সামহোয়ারইনব্লগ ডট নেট। একটা পরিচিত নাম।
খুব স্পষ্ট মনে নেই, তবুও যতটুকু মনে পড়ে পত্রিকায় একটা প্রেসরিলিজ দেখে বোধ হয় এখানে আসি এবং রেজিষ্ট্রেশন করি। পাঁচ বছর পথ মাড়িয়ে এখন ছয় বছরের এই ব্লগটার সাথে আমিও। অনলাইনে বাংলা কমিউনিটি ব্লগিং এখন একটা শক্তিশালী মাধ্যমে পরিণত হয়েছে অন্যান্য মিডিয়ার মত, এ কথা বলা যায় নিঃসন্দেহে। তার অনেক প্রমানই আছে। অনেক কঠিন কঠিন কাজ হয়েছে। যা হয়ত একার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু এই ব্লগ মিডিয়ার জন্য সম্ভব হয়েছে। গড়ে উঠেছে অনেক শক্ত প্রতিরোধ, গড়ে উঠেছে অনেক আন্দোলন। একেকটা কঠিন কাজে সাফল্য আনতে এই ব্লগটা যে আমাদের কতটা হেল্প করেছে তা বলে শেষ করা যাবে না।
সত্য কথা, অনেক গুণীমানুষের সমাহার এখানে। যাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত অনেককিছুই শিখতে পেরেছি। তবে কেন যেন এখন এই গুণীমানুষের সল্পতা চোখে পড়ে। অনেকে চলে গেছেন অভিমানে, কাউকে কাউকে আবার হয়ত ব্যস্ততা অবসর দেয় না, এমনও অনেক কারণেই তাদেরকে আর আমরা দেখিনা। আগে ব্লগটা ছিল বেশ জমজমাট। আবার আমার এ ধারনা ভুলও হতে পারে। হয়ত এখনকার ব্লগারদের রুচীর পরিবর্তন হয়েছে। যার জন্য ঐ সময়কার আমাদের রুচীর সাথে হয়ত এখন মেলেনা।
সময়ের ব্যস্ততায় আমিও অনেক দিন কিছু লিখিনি। তবে নিয়মিত সাথে থাকার চেষ্টা করেছি। সেই সময়কার মত জমজমাট এই ব্লগটা দেখতে চাই আবারো। এখানে আছেন আমার অনেক প্রিয় ব্লগার। যাদের অনেককেই দেখিনা। তারাও হয়ত ব্যস্ততার কারণে আসতে পারেনা। আমি সবাইকে অনুরোধ করবো আবারো আপনারা ফিরে আসুন এখানে, আবার মুখোরিত হোক ব্লগঙ্গন।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


