মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির হত্যাকাণ্ডের ঘটনায় শুধু বাংলাদেশই নয়, গভীর শোকের ছায়া পড়েছে প্রবাসের বাংলাদেশী মিডিয়াগুলোতেও। রবিবার দুপুর দেড়টায় লন্ডনে বাংলা মিডিয়ায় কর্মরত ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়
পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এই প্রতিবাদ সমাবেশে প্রায় শতাধিক সংবাদকর্মীর দাবী ছিল সুষ্ঠু তদন্তের এই হত্যাকান্ডের বিচার যাতে হয়। যাতে আর কোন সংবাদকর্মীকে নৃশংস ও বর্বরভাবে মৃত্যুবরণ করতে না হয়।
দুপুর দেড়টায় ব্রিকলেন থেকে শুরু হওয়া এই র্যালী আলতাব আলী পার্কে গিয়ে শেষ হয়। এরপর ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা তাৎক্ষণিক কর্মবিরিত পালন করেন। এরপর একে একে শোকাহত সংবাদকর্মীরা এই বর্বর হত্যাকান্ডের প্রতিবাদের বিভিন্ন কর্মসূচীর প্রস্তাব দেয়। সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সাবেক সহকর্মীরাও বিভিন্ন স্মৃতিচারন তুলে ধরেন।
বাংলা টিভির বিশেষ প্রতিনিধি সোয়েব কবীর ও এটিএন বাংলার রিপোর্টার জিএইচ রাসেলের যৌথ পরিচালনায় এ সময় ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে বক্তব্য রাখেন এটিএন বাংলা’র লন্ডন প্রতিনিধি মহিউদ্দিন কাদের, চ্যানেল আই ইউরোপের সাবেক এক্সিকিউটিভ এডিটর তানভীর আহমেদ, এনটিভির এর হেড অব নিউজ হাসান হাফিজুর রহমান, চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালন রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়াইব, সিনিয়র সাংবাদিক বাসন নজরুল, বাংলা টিভি এর বার্তা সম্পাদক মিলটন রহমান, লন্ডন বাংলা প্রেস কাবের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, চ্যানেল এস এর বার্তা সম্পাদক মোহাম্মদ সাগর, চ্যানেল এস এর চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের, টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির মিডিয়া এডভাইজার বুলবুল হাসান, নতুন দিন এর নির্বাহী সম্পাদক তাইছির মাহমুদ, এটিএন বাংলার উর্মি মাজাহার, দর্পণ সম্পাদক ও হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর আহবায়ক রহমত আলী, বার্তাসংস্থা এনএনবি এর লন্ডন প্রতিনিধি মতিয়ার চৌধুরী, সময়২৪ এর সম্পাদক সাঈদ চৌধুরী, কবি শামীম আজাদ, আমার দেশ এর লন্ডন প্রতিনিধি তারেক চৌধুরী প্রমুখ।
সংবাদকর্মীরা বলেন, নৃশংসভাবে সাগর ও রুনির এই হত্যাকান্ড সাধারণ ভাবে দেখলে হবে না। হত্যাকারী যে-ই হোক তাঁদের অবশ্যই খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস নয়, বরং আমরা কাজ দেখতে চাই। তা না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে। এই দুই সৎ, নির্লোভ ও মেধাবী সাংবাদিককে হারিয়ে সত্যিই বাকরুদ্ধ। তাঁদের হারিয়ে আমাদের যে ক্ষতি হলো তা কখনো পুষিয়ে নেওয়া যাবে না।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলাদেশ এর সম্পাদক শেখ মোজাম্মেল হোসেন কামাল, চ্যানেল আই ইউকে এর বার্তা সম্পাদক ইব্রাহিম খলিল, রিপোর্টার আনিসুর রহমান মুরাদ, বাংলা ভিশন এর যুক্তরাজ্য প্রতিনিধি আশরাফ আলী খান, বাংলা টিভির রিপোর্টার কয়েস আলী ও এম এ কাদির মুরাদ, চ্যানেল এস সুভাস দাস, এনটিভি‘র শাহনেওয়াজ রকি, মিডিয়া লিংক এর জহুর চৌধুরী, বাংলা টিভির উপস্থাপক শাখাওয়াত টিপু, দেশ টিভি‘র নুরুল ইসলাম শাহিন, নতুন দিন এর আব্দুল কাদির ও খিজির হায়াত কাওসার, আহাদ চৌধুরী বাবু, বাংলা সংলাপ এর সম্পাদক মো: মুশাহিদ আলী, ইউকেবিডি নিউজ এর রাজিব হাসান সহ আরো অনেকে।
এই প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে এরপর সংবাদকর্মীরা ভ্যালেন্স রোডের উডহ্যাম গার্ডেনে আয়োজিত আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন নতুন দিন এর সম্পাদক মুহিব চৌধুরী, বাংলা নিউজ২৪ এর লন্ডন প্রতিনিধি সৈয়দ আনাস পাশা প্রমুখ।
এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিউরী সেন্টারে লন্ডন বাংলা প্রেস কাবের উদ্যোগে আরো একটি প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হচ্ছে বলে জানান সংগঠনের সেক্রেটারী আব্দুস সাত্তার। এই সমাবেশে বিলেতের সংবাদকর্মীরা ছাড়াও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও থাকবেন বলে তিনি জানান। এ সময় সাংবাদিক হত্যার প্রতিবাদে বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন পৃথক পৃথক কর্মসূচী নেয়া হবে বলেও জানান তিনি।
সাগর-রুনি হত্যার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।