১
জ তে জল, করছে ছলছল
চোখের নীড়ে, সদাই সে যে বইছে টলমল।
ছ তে ছল, করলে দারুণ ছল
বুকের মাঝে, সকাল সাঝে জ্বলছে যে অনল।
ভ তে ভুল, ভুলে করা ভুল
স্মৃতি গুলো স্বচ্ছ ভীষণ, পড়েনা যে ধূল।
২।
যখন তুমি সিগারেট তোমার ঐ ঠোটে তুলে নাও, আমার ভীষণ হিংসা লাগে
তোমার অধর-ওষ্ঠ তখন যেন তামাক ভর্তি কাগজের অধিকার
নেই তার অমৃতস্বাদ, শুধুই গরল ঢেলে দিচ্ছে তোমার ঐ হৃদপিণ্ডটায়
তবুও তাদের তুমি এতো ভালোবাস, ঈর্ষাপরায়ণ আমি শুধুই দীর্ঘনিঃশ্বাস ফেলি।
৩।
এই এই, শুনছ? তোমাকেই বলছি
এই এই দেখোনা, ভুলগুলো ভুলছি।
মাফ করে দাও প্লিজ, দু’কান মলছি
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


