somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি কমেন্টের ব্লগ সংস্করণ (রাজাকারদের বংশধরেরাও চাইলে পড়তে পারবে)

০৮ ই মার্চ, ২০১১ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আলিম আল রাজিতোমরা তো সেই পাকি জারজই। নাকি? সো তোমাদের কাছ থেকে জাফর ইকবাল স্যারের সার্টিফিকেট পাওয়া লাগবে না। শিরোনামের লেখায় আমার প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল স্যারের কয়েকটি বইয়ের নাম ব্যবহার করে হালকা চালে একটা কমেন্ট করি। রাজি সাহেব কমেন্ট পড়ে খুব প্রশংসা করেন এবং অনুরোধ করেন আমি যেন এই কমেন্ট দিয়ে একটা পোস্ট দিই। তার অনুরোধেই কমেন্টটি ব্লগে প্রকাশ করলাম।

মোসাজস ও তার সঙ্গীসাথী পশুপাখিরা দেখছি ভালই খেপেছে। এদের নাট বল্টু ঢিলে হয়ে গেছে। রেগে গিয়ে কখন হয়ত এদের ভেতরের দানব বেরিয়ে আসবে। তারা রঙ্গিন চশমা পরে ঘুরে বেড়ায়। এরা নিজেও জানেনা যে এরা অন্ধকারের গ্রহ-এ বাস করছে। এ গ্রহ বিবর্ণ তুষার-এ ঢাকা। এরা প্রত্যেকেই নিঃসঙ্গ গ্রহচারী। এদের চোখ অক্টোপাসের চোখ-এর মত পাতাহীন। তাদের মস্তিষ্ক প্রেত ও পিচাচিনীর ঘাটি, আধুনিক ঈশপের গল্প শুনালে কিংবা আরো আধ ডজন স্কুল- এ পড়ালেও এদের নিউরনে অনুরণন হবেনা। এরা জলজ প্রাণীর মত- আধুনিক পৃ (অর্থাৎ পৃথিবী) এর সাথে এদের সম্পৃক্ততা তেমন একটা নেই। কেউ যদি প্রশ্ন করে ট্রাইটন কী? এরা বলবে, ট্রাইটন একটি গ্রহের নাম


লেখককে বলছি. ৭১ এ দুঃস্বপ্নের পর ২০০১ সাল থেকে আমাদের দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর শুরু হয়েছে। আমাদের এক টুকরো লাল সবুজ কাপড়- এর পতাকা বাঁচাতে হলে সেই দুঃস্বপ্নকে তাড়াতে হবে। এরা বেজির চেয়েও সতর্ক। সাদাসিধে কথায় বা কাজে এদের রুখা যাবেনা। বুবুনের বাবার মত এদের সামনে বুক ফুলিয়ে দাঁড়ালে এরা ভয়ে কুঁকড়ে যাবে। কবিগুরু বলেছেন-

যখনি দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনই সে
পথ কুক্কুরের মত সংকোচে সত্রাসে যাবি মিশে।


আপনাদের দলের নাম ব্ল্যাক ড্রাগন। আপনারা ব্ল্যাক ড্রাগনরা মিলে এই ব্লগের দস্যি ক'জন আর দুষ্টু ছেলের দলদের ঝেটিয়ে সিধে করুন।

আমি তপু এখানে কোন ক্যাম্প করব না। আমি বলছিনা যে আমি একজন দুর্বল মানুষ, টি-রেক্সের সন্ধানে আমাকে আমেরিকা যেতে হচ্ছে সেজন্যই করবনা। হাতে সময় খুব কম কিন্তু কাজ অনেক। বকুলাপ্পু বলে দিয়েছে বৃষ্ঠির ঠিকানায় একটা চিঠি লিখতে। নায়ীরা ই-মেইল পাঠিয়েছে, লিখেছে কাজলের দিনরাত্রি আজকাল ভাল যাচ্ছেনা, নয় নয় শূন্য তিন মডেলের একটা দামী মোবাইল নাকি সে হারিয়ে ফেলেছে। আমার বন্ধু রাশেদ আমেরিকা থেকে ফোনে জানিয়েছে নিতু আর তার বন্ধুরা নাকি আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা বলে দিয়েছে আমি যদি তাদের জন্য সবুজ ভেলভেট- এর জামা নিয়ে না যাই তাহলে তারা আমাকে সায়রা সায়েন্টিস্ট, বিজ্ঞানী অনিক লুম্বা আর বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার- এর কিছুই দেখাবে না।

যাই হোক. দেশের বাইরে দেশ- এ যাচ্ছি, মন খারাপ লাগছে। ইচ্ছে ছিল যাওয়ার আগে আঁখি এবং আমরা ক'জন মিলে কোথাও বেড়াতে যাব- কিন্তু হলনা। ইরন ছাড়া কারও কাছ থেকেই বিদায় নেওয়া হয়িনি।

অনেক ছেলেমানূষী কথা বলে ফেলেছি, ক্ষমা করবেন। শাহনাজ ও ক্যাপ্টেন ডাবলু বলেছে আমার জন্য খাস দিলে দোয়া করবে। আপনারাও প্লিজ দোয়া করবেন। আমি একটা মেয়েকে ভালবাসি, মেয়েটির নাম নারীনা, সে একটা স্কুলে পড়ায়, স্কুলের নাম পথচারী। তার জন্যও দোয়া করবেন। তাকে দেশে রেখে যাচ্ছি, খুব খারাপ লাগছে। এক পীর সাহেব বলেছেন তার উপর নাকি কাবিল কোহকাফী নামের একটা জ্বীনের নজর আছে। টুকুনজিল অবশ্যি বলেছে দেখেশুনে রাখবে, তারপরও ভরসা পাচ্ছিনা।



সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১০
২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×