somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার উবুন্তু অভিজ্ঞতা (১)

২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উইন্ডোজের উপর বিরক্ত ছিলাম অনেকদিন। আর লিনাক্সও ব্যবহার করে দেখতে চেয়েছিলাম। নেটে উবুন্তু নিয়ে অনেক লেখা পড়লাম। কিন্তু কোথায় পাব উবুন্তু? আইডিবিতে বেশ কয়েকবার খুঁজলাম। ওরা উবুন্তুর নামও শুনেনি।উবুন্তুর ওয়েবসাইটে গিয়ে সিডি রিকোয়েস্ট দিলাম। তাও পেলাম না। প্রথম আলোতে পড়লাম শ্রাবণীর কথা। মেলায় গেলাম খুঁজতে। পেলাম না। নাই কোথায়ও নাই উবুন্তু। পরে আইডিবিতে একটা সিডির দোকানে পেলাম। রাইট করালাম ১৮০ টাকা দিয়ে।

পিসিতে আগেই এক্সপি আর ভিস্তা ইন্সটল করা ছিল। এবার দিলাম উবুন্তু। ৬০ গিগাবাইট মিউজিক কালেকশনের , অনেক প্রয়োজনীয় ডকুমেন্টের কোন ব্যাকআপ না নিয়েই উবুন্তু সেটাপ দিয়েছিলাম বলে খুব নার্ভাস ছিলাম। হয়ে গেল তেমন কোন ঝামেলা ছাড়াই।

ঝামেলা আসলে হয়েছে অনেক। প্রথম সমস্যা এক্সপি উধাও। উবুন্তু আর ভিস্তা দুটোই চলছে। তখনো অনেক উইন্ডোজ সফটওয়্যার ভিস্তা কম্পাটিবল ছিলনা। আইটিউনস ইন্সটল করা ছিলনা ভিস্তাতে। আইপড আপডেট করতে কিছু সমস্যা হচ্ছিল। আর ভিস্তা খুব স্লো। ডুয়াল কোর প্রসেসর , গিগাবাইট র‌্যাম কিছুই যেন ভিস্তার জন্য যথেষ্ঠ না। GRUB এডিট করে এক্সপি রিকভার করতে অনেক ছেস্তা করলাম। পারিনি। এক্সপি থাকলে ভিস্তা নেই, ভিস্তা থাকলে নাই এক্সপি। এভাবেই চালালাম বেশ কিছুদিন। এত গেল উইন্ডোজের সমস্যা। আর উবুন্তু?

কোন ধরনের মাল্টিমিডিয়া ফাইলই চলছেনা। আমি গেইম ফ্রীক না। তাও মাঝে মাঝে ক্রিকেট২০০৭ গেইম খেলতাম। এখন পারছিনা। গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল করতে পারছিনা। আর উবুন্তুর জন্য সফটওয়্যার পাব কোথায়? ইন্টারনেটে অনেক ব্রাউজ করলাম। আহা, উবুন্তুতে প্রায় সব কাজ করার জন্যই ইন্টারনেট কানেকশন লাগবে। আর আমার তখন ইন্টারনেট কানেকশন ছিলনা। কি করবো আমি? অথই সাগরে পড়ে গেলাম...
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×