আমার প্রিয় পোস্ট
- ডিমেনশিয়া রোগে আপন মানুষগুলো যখন জীবন থেকে হারিয়ে যায়! - কাউন্সেলর
- "অটিস্টিক শিশু" ওরাতো আমাদেরই সন্তান কিংবা আমাদেরই ভাই অথবা বোন - অজানা কথা
- ভ্রমণ - মাইনাস এইটিন_পন্ডিত
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং এর আদ্যপান্ত - অনিক আহসান
- সালতামামি ২০১১ : বছর জুড়ে গল্প, কবিতা ও উপন্যাস লেখা পাঠকপ্রিয় সৃজনশীল ব্লগারেরা - রেজওয়ান মাহবুব তানিম
- ~প্রিয় যাযাবরদের ভ্রমন পোস্ট সংকলন~ - রেজোওয়ানা
- নভেম্বর মাসের অবশ্যপাঠ্য পোস্টের সংকলন - দূর্যোধন
- ২০১১ সালের জামায়াত এবং ১৯৭১ সালের জামায়তের মাঝে কোন পার্থক্য নেই - রাগ ইমন
- [বিজ্ঞপ্তি] ব্লগার নিঝুম মজুমদারের অংশগ্রহনে যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ক টেলিভিশন টক শো - রাইসুল জুহালা
- কোনো একরাতে-সামহোয়্যারইন ব্লগের ব্লগাররা - দূর্যোধন
- গল্প: রক্ত ও নীলপদ্ম - ইমন জুবায়ের
- মুক্তিযুদ্ধের বিরোধীদের সাধারন ক্ষমা নিয়ে একজন আইনজীবির মিথ্যাচার এবং প্রকৃত ঘটনা - এস্কিমো
- বাংলা ব্যান্ড মিউজিক --- ফিডব্যাক ও এক মাকসুদুল হক - কবি ও কাব্য
- অ! - ম্যাভেরিক
- নজরুলের কামলিওয়ালা লালনের দয়াল নবী - ইমন জুবায়ের
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - ২ - বিলাশ বিডি
- ক্ষণজন্মা নক্ষত্রদ্বয় তারেক মাসুদ ও মিশুক মুনীর’র স্মৃতিতে সামহোয়্যার পরিবারের শ্রদ্ধার্ঘ,তোমাদের অন্তর্যাত্রা শান্তিময় হোক... - আমিই রাকিব
- চিহ্নিত যুদ্ধাপরাধীকে বাঁচাতে তৎপর শেখ হাসিনার উপদেষ্টা, নিগ্রহের শিকার তরুন সাংবাদিক। প্রতিবাদী মানববন্ধন ৯তারিখ বিকেল ৫টায় প্রেসক্লাবে। - বাকী বিল্লাহ
- প্রাচীন বিরুলিয়ার একদিন........ - রেজোওয়ানা
- আমরা মিশেছি ভালোবেসে...গিয়েছি ফেঁসে শেষে : এক ঝলক ব্লগার ইতিহাস (চারবছর পূর্তির প্রথাসিদ্ধ না, বরং রীতিবিরুদ্ধ পোস্ট )! - আবদুর রাজ্জাক শিপন
- THANK YOU AND GOOD BYE : পাঁচ বছর পূর্তির পোস্ট কিংবা বিদায়ী মর্সিয়া বিলাপ ! - আবদুর রাজ্জাক শিপন
- "হাদীস/তাফসিরের প্রভাবমুক্ত কোরআন অনুবাদ" তত্ত্ব এবং কোরআনে উল্লেখিত 'রাইট হ্যান্ড পজেজ'/ 'যুদ্ধবন্দিনী'/ 'দাসী' ও এক্সট্রা ম্যারিটাল রিলেশন - নাস্তিকের ধর্মকথা
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- একদিন, শাহ আবদুল করিম - ইমন জুবায়ের
- ভিকারুন্নিসার প্রাক্তন ছাত্রীদের বলছি - রাগ ইমন
- " ঢাকার এবং ঢাকার বাইরের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার মিনি ফুড ডিকশনারী) " - নাফিজ মুনতাসির
- ডিজিটাল ক্যামেরা আর ফটোগ্রাফি বিষয়ক যত পোস্ট লিংক আর্কাইভ - জিনিয়া আফরিন
- ২০১৪ সালে ব্লগের চেহারা কেমন হতে পারে!
- সবাক
- হরেক রকম ছাত্র-ছাত্রী// ছাত্র-ছাত্রীদের প্রকারভেদ(একটি ছাত্র/ ছাত্রী+ পোস্ট) - ইনকগনিটো
- রাসূল (সাঃ) এর সাথে বিয়ের সময় আয়শা (রাঃ) র বয়স ৬ বছর ছিল এটা এক বিরাট ঐতিহাসিক ভ্রান্তি। - গুপী গায়েন
- রুমানা, এই যুদ্ধ আপনার একার নয়.. আমাদের সকলের..!! - মানবী
- টান টান উত্তেজনাময় গল্পঃ হিমুর হাতে কয়েকটি নোবেল প্রাইজ - আলিম আল রাজি
- শ্রীকৃষ্ণকীর্তন ও রাধা কৃষ্ণের প্রেম কাহিনী ।। - কবিশহিদুল
- চট্টগ্রাম!চট্টগ্রাম!!চট্টগ্রাম!!!আসুন চট্টগ্রামের ভাষা শিখি ( সকল চিটাইংগা এবং নন-চিটাইংগার জন্য একটি অবশ্য পাঠ্য পোস্ট) - আমি তুমি আমরা
- আমার যত প্রিয় বই (ফ্রী ডাউনলোড লিংক সহ) - রাযহান
- নিটোলের জন্য ভালোবাসা আর আমার আকাশে হাঁটার গল্প - মাইনাস এইটিন_পন্ডিত
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- আমার প্রিয়তে রাখা,ভালো লাগা পোষ্ট সমগ্র (সংস্কার চলছে) - ২ - জিসান শা ইকরাম
- যে কারণে ড. ইউনূসের সঙ্গে বিরোধে জড়ালেন শেখ হাসিন। - জহির উদদীন
- রবিঠাকুর- আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে...... - শায়মা
- গেলরে গেল!!!! এই প্রেম টাও মনে হয় গেল।(অতীব দুঃখের পোস্ট!ফান পোস্ট হিসেবে নিলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে)।!!!''' - সহ্চর
- দান্তে : আধ্যাত্মিক প্রেমের কবি - ইমন জুবায়ের
- ডঃ মুহম্মদ জাফর ইকবাল স্যারকে জন্মদিনের শুভেচ্ছা ও কিছু স্মৃতিকথন !! - শ।মসীর
- যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কিছু কথা - অপ বাক
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর অভিযান : আপনি সাথে আছেন তো ? - আইরিন সুলতানা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই: গণস্বাক্ষর সংগ্রহে বিভিন্ন দেশে ও শহরে সমন্বয়কারী প্রয়োজন - শওকত হোসেন মাসুম
- উবুন্তু : একটি টেকি-কবিতা - আইরিন সুলতানা
- কিছু অতি পরিচিত সফটওয়্যারের Easter Egg - নাফিস ইফতেখার
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- যুদ্ধ চলবে যার যার অবস্থান থেকে, কিন্তু চলবেই - শওকত হোসেন মাসুম
- মাননীয় নেত্রী শেখ হাসিনা, ১৬ বছর পরও কি আপনার এই বক্তব্য অনুদিত হবে না? - অমি রহমান পিয়াল
- ডিজিট্যাল বাংলাদেশ- - অপ বাক
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- এই যুদ্ধাপরাধীকে প্রত্যাখ্যান করুন : দেলোয়ার হোসেন সাঈদী (পিরোজপুর-১) - অমি রহমান পিয়াল
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- মোফাজ্জল হায়দার চৌধুরী - রাজাকার/আল-বদরদের হাতে নির্বাপিত হলো যে প্রাণ (বাংলা উইকি থেকে জীবনী) - রাগিব
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- গরুর্থনীতিঃ একটা গরু প্রধানমন্ত্রী, আরেকটা গরু বিরোধী দলীয় নেত্রী - কৌশিক
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- পদত্যাগের খবরে ব্যারিস্টার মইনুল হোসেন কে লেখা 'অপারাজিতা'র শেষ চিঠি - আদৃতা আবৃত্তি
- রাজাকারমুক্ত ব্লগ হোক ২০০৮ এর অর্জন - অমি রহমান পিয়াল
- " আমার বাবা গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের হেড ক্লার্ক ছিলেন " - সারিয়া তাসনিম
- ভাঙ্গনের শব্দ আমার - আব্দুন নূর তুষার
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- বিশ্ব সপ্তাশ্চর্যের শীর্ষ তিনে "সুন্দরবন" এবং "কক্সবাজার" - এগিয়ে চলেছে বিজয়ের রথে - প্রচেত্য
- আমার সেরা উপহার - অমি রহমান পিয়াল
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- এবারে ক্যান্টনমেন্ট বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে - ফাহমিদুল হক
- বছরের সেরা পোস্টসমূহ-০৪ - আলী
- ও আমার দেশের মাটি ... - রাগিব
- আলী আহসান মোজাহিদ, আবদুল কাদের মোল্লা ও শাহ হান্নানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা : যু্দ্ধাপরাধীদের বিরুদ্ধে আইনজীবী হতে রাজি ব্যারিস্টার রফিকুল হক - আবদুর রাজ্জাক শিপন
লিনাক্স এবং ওপেনসোর্স প্রসারে আমার ব্যাক্তিগত কিছু চিন্তাভাবনা
২২ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৫
আমি লিনাক্সের জগতে এসেছি প্রায় দুই বছর। বিভিন্ন পত্রিকা ও ইন্টারনেটে লিনাক্স নিয়ে অনেক লেখা পড়ে লিনাক্স সম্পর্কে একটা কৌতুহল জন্ম নিয়েছিল। এবং স্বভাবতই অন্য অনেকের মতোই ঊইন্ডোজের উপর চরম বিরক্তি থেকেই আমার লিনাক্সের পথে যাত্রা শুরু। কম্পু-কৌশলের ছাত্র ছিলাম বিধায় ওপেনসোর্স বিষয়টা কি সেটা আগেই জানতাম। পাইরেটেড উইন্ডোজ ব্যাবহার করতাম বলে নিজের মধ্যে একটা অপরাধবোধও কাজ করতো। তাই উইন্ডোজে যতক্ষণ থাকতে হয় ততক্ষণ ওপেনসোর্স সফটওয়্যারই ব্যবহার করতে শুরু করেছিলাম ততদিনে। কিন্তু লিনাক্সের ব্যপারে কোন জ্ঞান না থাকায়, এবং কোথা থেকে লিনাক্সের ব্যাপারে সাহায্য পাব এটা জানতাম না বলে লিনাক্স ব্যাবহার করা হয়নি। যাই হোক, প্রথম আলোতে এবং নেটে অনেক পড়াশোনার পর মনে হলো উবন্তু ট্রাই করে দেখি। কিন্তু এই উবুন্তু পাওয়াটা এক সমস্যা ছিল। আইডিবিতে গিয়ে উবুন্তুর কথা বললে ওরা হা করে থাকতো যেনো আমি গ্রীক ভাষায় কথা বলছি। এরপর আইডিবিতেই দোতলায় একটা দোকান থেকে উবুন্তুর একটা সিডি ২৬০ টাকায় কিনেছি। আমি জানতাম এরা অনেক বেশি নিচ্ছে আমার কাছে- কিন্তু আর কোন অপশন ছিলনা। যাই হোক, সব নভিস ইউজারের মতো কম্পিউটার পার্টিশন মুছে-টুছে এক বিচ্ছিরি অবস্থায় পড়েছিলাম। তবে তখন গুগল ও উবুন্তুফোরাম থেকে অনেক সাহায্য পেয়েছিলাম। আমি যেই ভার্সনের কথা বলছি সেটা ছিল সম্ভবত এজি এফট। এর পর আর আইডিবিতে গিয়ে আর কিনতে হয়নি। সিডি রিকোয়েস্ট করেই মাস খানিকের মধ্যে পেয়ে গেছি। এতক্ষণের আমার এই লিনাক্সে যাত্রা শুরুর কাহিনী হয়তো অনেকের সাথেই মিলে যাবে। আমরা যারা লিনাক্স এবং ওপেনসোর্স ব্যাবহার করি তারা সবাই এই প্রয়োজনীয়তাটা বুঝি যে লিনাক্স এবং ওপেনসোর্স ছড়িয়ে দিতে হবে। যারা তথ্যপ্রযুক্তি জগতের খবর রাখে তারা জানে, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ এমেরিকায় লিনাক্স খুব ব্যাপক হারে প্রসার ঘটছে। অথচ আমাদের এই দেশে যেখানে লিনাক্সের প্রয়োজনটা আরো বেশি সেখানে আমরা লিনাক্স প্রসারে তেমন কোন ভূমিকা রাখতে পারছিনা। আমার গত দুই বছরে আমি আমার বন্ধু-বান্ধব, পরিচিতজনদের সাথে যখন যে অবস্থায় যাকে সম্ভব লিনাক্স ব্যবহারে উৎসাহিত করতে চেষ্টা করেছি। কিন্তু এই চেষ্টাটাও ছিল বিচ্ছিন্ন। এবং আমি সব মানুষের কাছে একা পৌঁছতেও পারবনা। বাংলাদেশি বিভিন্ন অনলাইন ফোরাম, ব্লগ, বিভিন্ন কমিউনিটিতে ঘুরে এটা বুঝেছি যে লিনাক্সের ব্যাপারে মানুষের উৎসাহের কমতি নেই। তবে অন্যান্য পাইরেটেড সফটওয়্যার যেভাবে সস্তায় অহরহ পাওয়া যায় লিনাক্স ততটা সহজপ্রাপ্য নয়। আর লিনাক্স নিয়ে কিছু মিথ তো চালুই আছে। অনেক্রই ধারণা লিনাক্স অনেক কঠিন অপারেটিং সিস্টেম যা শুধু প্রোগ্রামারদের জন্য, ডস মোদের মত কমান্ড লিখে কাজ করতে হয়- এইসব বহু ভুল ধারনা। এতক্ষণ যা বললাম লিনাক্স ছড়িয়ে দেওয়ার বঁধাগুলো।
তো লিনাক্স এবং ওপেনসোর্স প্রসারে আমার ব্যাক্তিগত কিছু চিন্তাভাবনা এইখানে আপনাদের সাথে শেয়ার করতে চাই।
যাদের লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশনের সিডি/ডিভিডি প্রয়োজন হবে তারা আমার সাথে মেইলে/ফোনে/চ্যাটে/ব্লগে/ফোরামে যোগাযোগ করতে পারেন। আপনি যদি বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার ঠিকানায় যদি কুরিয়ার পৌঁছে তাহলে ইনশাল্লাহ আপনি সময়মত আপনার লিনাক্স সিডি/ডিভিডি পেয়ে যাবেন। আমার কাছে এই মুহুর্তে যেসব ডিস্ট্রো আছে-
# উবুন্তু ৮.১০ ইন্ট্রেপিড আইবেক্স
# উবুন্তু ৮.০৪ ডিভিডি
# উবুন্তু ৮.০৪.১ এল.টি.এস ভার্সন
# উবুন্তু ৮.০৪- ৬৪ বিট
# ফেডোরা ১০
# লিনাক্স মিন্ট ৫.০ (ডারিয়ানা)
# ফেডোরা ৮ এবং ৯ ডিভিডি
# জিওস গ্যাজেটস ৩.০
# ওপেনসুযে ১১.০
# ওপেনসোলারিস
এ সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ কুবুন্তু ৮.১০, এক্সউবুন্তু ৮.১০ ডাউনলোড হয়ে যাবে। এরপর উবুন্তু ৮.১০ এর ডিভিডি ডাউনলোড করার চিন্তাভাবনা আছে।
এ ছাড়া যাদের কোন না কোন কারণে উইন্ডোজ ব্যাবহার করতেই হচ্ছে এবং হয়তো লিনাক্স চালালেও ডুয়াল বুট করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য উইন্ডোজের প্রোপ্রায়েটারী সফটওয়্যারের বিকল্প ওপেনসোর্স সফটওয়্যার কম্পাইলেশন একটা সিডিও আমি তৈরী করেছি। এটাও বিনামূল্যে বিতরণের জন্যই।
অনেকে হয়তো ভাবছেন বিনামূল্যে নিজের পকেটের টাকা খরচ করে এভাবে ডিস্ট্রিবিউট করা কতোটা যুক্তিযুক্ত? আসলে এই ব্যাপারে আমি অনেক ভেবেই এই সমাধানে এসেছি। বাংলাদেশে অনলাইন ট্রানজ্যাকশনের অবস্থা এমনিতেই ভয়াবহ। সিলেট থেকে কেউ যদি আমার একটা লিনাক্সের সিডি চায় এবং শুধুমাত্র ৫০ টাকার জন্য আমি তার কাছে পৌঁছতে পারলাম না- ব্যাপারটা দুঃখজনক। লিনাক্স এবং ওপেনসোর্স আমাদেরকে পারস্পরিক সহযোগিতাই শিক্ষা দেয়। যে আমার কাছে এটা বিনামূল্যে নিচ্ছে এটা আসলে তার জন্য একটা উপহার। এভাবে অন্তত যারা লিনাক্সে আগ্রহী তাদেরকে লিনাক্সে নিয়ে আস্তে পারলেও অনেক হয়। এরাও একসময় লিনাক্স প্রসারে কাজ করবে।
এই বিষয়ে আপনারা কি ভাবছেন জানার জন্য আমি আগ্রহী
Email me:
IM me on yahoo: minus18_pundit
Call me: 01730300511, 01911053256.
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কৌশিক বলেছেন:
আমি আপনার সাথে আছি। এ বিষয়ে বিস্তারিত একটা কর্মপরিকল্পনা করা যায়। তবে সর্বাগ্রে সামহোয়ারে লিন্যাক্স ও ওপেন সোর্স আগ্রহীদের নিয়ে একটা গ্রুপ ফর্ম হওয়া উচিত বলে মনে করি।
লেখক বলেছেন: লিনাক্স বলে একটা গ্রুপ আছে সম্ভবত। সমর্থনের জন্য ধন্যবাদ।
কৌশিক বলেছেন:
আপনার ইমেইল এড্রেসটা দেয়া যাবে?
কৌশিক বলেছেন:
সামহোয়ারে কোন লিন্যাক্স গ্রুপ পেলাম না। তবে স্বপ্নিক, মাইনাস এইটিন_পন্ডিত দুজন তো হয়েই গেলো। আমাকে নিয়ে তিনজন। লেটস মেক এ মুভ...
রাগিব বলেছেন:
আপনি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাথে যোগাযোগ করুন, ওপেন সোর্সের সিডির একটা সংকলন ওরাও বের করেছে, আপনার এই সিডি বিতরণে তারা সাহায্য করতে পারবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এদের স্থানীয় কর্মী/শাখা আছে।লেখক বলেছেন: রাগিব ভাই, আপনার মন্তব্য পেয়ে আমি আনন্দিত।
এটা সত্যি কথা যে, লিনাক্স প্রাসারে এইসব বিচ্ছিন্ন ব্যাক্তিগত উদ্যোগের চেয়ে বিডিওএসএন- এর প্রাতিষ্ঠানিক উদ্যোগ বেশী কাজ দিবে। কিন্তু আমার মনে হয়েছে- সারা দেশে পৌছতে চাইলে বিনামূল্যে সিডি/ডিভিডি সরবরাহের কোন বিকল্প নাই। খুলনার একটা ছেলের কাছে একটা সিডি পাঠিয়ে চট্টগ্রামে বসে আমি কিভাবে তার কাছে টাকা নিতে পারি। বিডিওএসএন কি ফ্রী সিডি/ডিভিডি বিতরণে উৎসাহিত বোধ করবে? আমার মাথায় এই চিন্তা এসেছে বস্তুত উবুন্তুর শিপইট সার্ভিস থেকে। শিপইট সার্ভিসে সিডি পেতে প্রায় মাসখানিক লেগে যায়। বিডিওএসএন কি বাংলাদেশে শিপইট সার্ভিসের মত কিছু চালু করতে পারবে? মি: শাটলওয়ার্থের টাকা আছে, তিনি ফ্রী দিতে পারেন। কিন্তু বিডিওএসএন- এর পক্ষে হয়তো এটা সম্ভব না। আবার সম্ভব, যদি তারা সবার সহযোগীতা নিতে পারে। বিডিওএসএন যদি এ কাজে এগিয়ে আসে- তাহলে আমাদের মত অনেকে ডোনেইট করতে আগ্রহী।
অনিশ্চিত বলেছেন:
আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। আমি বর্তমানে উবুন্তু ব্যবহার করছি, উইন্ডোজের সাথে। উইন্ডোজে খুব কমই যাই এখন। বিরক্তিকর সেই বিজয় ব্যবহারের জন্য মাঝে মাঝে উইন্ডোজে যেতে হয়। আমি যে ধরনের সফটওয়্যার ব্যবহার করি, তার প্রায় সবগুলোরই বিকল্প আছে উবুন্টুতে। সমস্যা একটাই, খুঁজে খুঁজে বের করতে হয়।তবে উবুন্টুতে এখনো কিছু কাজ কমান্ড দিয়ে করতে হয়। এই সমস্যাটা দূর করা খুবই জরুরি।
কৌশিক, সামহোয়্যারে লিনাক্স গ্রুপ আছে। আর এ ব্যাপারে কোনো সমস্যা হলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। কিংবা কাঁটাবনে বিডিওএসএনের অফিসে যেতে পারেন - শনি, মঙ্গল বা বৃহস্পতিবারে।
কৌশিক বলেছেন:
অনিশ্চিত, লিন্যাক্সগ্রুপের এড্রেসটা দেন
শরীফ উদ্দীন বলেছেন:
আপনি কিন্তু আপনার মেইল এড্রেসটা দেননাই। যাই হোক আসলে আমি লিনাক্স ব্যবহারে আগ্রহী কিন্তু আমার এর সম্পর্কে কোন ধারনা নেই। তাই আমি সাহস পাচ্ছি না। যাই হোক, আমি তা হলে আজই এলিফ্যান্ড রোডে গিয়ে দেখছি। দেখি কোন সি.ডি পাই কি না। কিন্তু যে ভার্সনগুলোর কথা বললেন কিছুইতো বুঝছি না। আমার জন্য কোনটি ব্যবহার করা ঠিক হবে। যদি একটু তাড়াতাড়া বলেন তবে আমার ভাল হয়। আমি আবার বাসা থেকে বের হব।
অনিশ্চিত বলেছেন:
কৌশিক, নেন।http://www.somewhereinblog.net/group/linux
শরীফ উদ্দিন, এলিফ্যান্ট রোডের বদলে রাইফেলস স্কয়ারের তিন তলায় একটি দোকান আছে যেখানে আপনি লিনাক্সের অনেক ডিস্ট্রো পাবেন। সেখানে যাওয়াই বোধহয় ভালো হবে।
আর ভার্সনগুলোর মধ্যে উবুন্টু ব্যবহার করে দেখতে পারেন। অনেকে বলেন এটা তুলনামূলকভাবে ইউজার ফ্রেন্ডলি। তাছাড়া বাংলাদেশে উবুন্টু ব্যবহারকারী অনেকেই আছেন বলে কোনো সমস্যায় হেল্পও পাবেন।
কৌশিক বলেছেন:
অনিশ্চত অনেক নিশ্চিত করলেন।
দুর্লভ বলেছেন:
আমি আপনাকে আজই মেইল করছি। ভালো কথা, আপনি কি ঢাকায় থাকেন? তাহলে সরাসরি সংগ্রহ করা যায়।
লেখক বলেছেন: আমি বর্তমানে চট্টগ্রামেই আছি। তাই আপাতত সরাসরি দিতে পারছিনা। তবে আপনার ঠিকানা জানিয়ে মেইল করলে আমি পাঠিয়ে দেবার চেষ্টা করবো।
লেখক বলেছেন: যারা আগ্রহী তাদের জন্যই এই পোষ্ট। সিডি পেতে চাইলে আমাকে মেইল করুন। আপনার ঠিকানায় কুরিয়ার পৌছলে আপনি সময়মত সিডি পেয়ে যাবেন।
আপনাদের আগ্রহই আমাকে প্রেরণা দেয়।
আমি লিনাক্স প্রসারে কাজ করতে চাই। দেশে নেই বলে আপনার সাথে থাকতে পারছি না। তবে ভাবছি, রিয়াদে যে কেউ চাইলে নিজ দায়ীত্বে তা পৌছে দেবার ব্যাববস্থা করবো।
শীগ্রই এই উদ্ধোগটি আমার হোমপেইজে জানিয়ে দিব।
http://nazirul.page.tl/
# উবুন্তু ৮.১০ ইন্ট্রেপিড আইবেক্স
# উবুন্তু ৮.১০ ইন্ট্রেপিড আইবেক্স ডিভিডি
# উবুন্তু ৮.০৪.১ এল.টি.এস ভার্সন
# কুবুন্তু ৮.১০
# ওপেনসুযে ১১.১
আমি আগামি কিছু দিনের মধ্যে রিয়াদে আসতেছি আপনার জন্য সব কয়টার সিডি করে নিয়ে আসবো।
জেমিনি বলেছেন:
আমি আজকে উবুন্তু ৮.১০ ডেক্সটপ এডিশন হাতে পেয়েছি। আমার প্রশ্ন হল আমি উইন্ডোজের যে সব software ব্যবহার করি উবুন্তুতে কি সেই সব software কি ব্যবহার করতে পারব? কোনো সমস্যা হবে নাতো?
পাপী বলেছেন:
দলে আছি।
টেকনো বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ গুছিয়ে ব্যাপারটা তুলে ধরার জন্য।আপনি থিক বলেছেন অনেকে আছেন সাধয় মত কাজ করতে কিন্তু কিভাবে করবেন বুজে উঠতে পারেন না।
আমাদের এক সাথে কাজ করতে হবে।
সাথে আছি।
হাসান তারেক বলেছেন:
ভাই ধন্যবাদ...............।
সাব্বির শাহরিয়ার বলেছেন:
আমিতো প্রায় ২ মাস ধরে ভাবছি উবুন্তু ৮.১০ ব্যাবহার করব কিন্তু কিভাবে সেটয়াপ করে জানিনা দেখে ব্যাবহার করতে পারছি না। কেউ আমাকে প্লিজ স্টেপ বাই স্টেপ সেটআপ করাটা জানান। আমি প্রিন্ট করে সেটআপ দিতে বসবো।
সৌরদীপ্ত বলেছেন:
আমার প্রথম লিনাক্স ছিল ফেডোরা ৪ (সম্ভবত) । আমি বুঝেই পার্টিশন করেছিলাম । তাই সমস্যা হয়নি । এখন উবুন্টু কারমিক কোয়ালা চালাচ্ছি ল্যাপিতে ।
নেটওয়ার্ক-এর বাইরে থেকে বলেছেন:
ভাই আপনার প্রচেষ্টা ভালো লাগলো। আমিও উবুন্টু ব্যাবহার করতে চাই। আমি প্রায় ২ বছর আগে উবুন্টু ৮.১০-এর একটা সিডি পেয়েছি। সমু-তে উবুন্টু সম্পর্কে অনেক পোস্ট দেখে ভাবলাম যে আমিও ঊবুন্টু ব্যাবহার করব।কিন্তু সেট-আপ দেওয়ার পর কিচ্ছু বুঝতাছি না
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















